SZMC Champions League 3.0

SZMC Champions League 3.0 SZMC Champions League is a competitive football tournament. In 2019, it had a successful first season where Black Wolves FC were crowned as champion!

SZMC CL Season 3 is about to begin✌️

আসসালামু আলাইকুম! দীর্ঘ ৫ বছর পর আবারো শুরু হতে যাচ্ছে, "Shaheed Ziaur Rahman Medical College Champions League 3.0""Auct...
01/09/2024

আসসালামু আলাইকুম!
দীর্ঘ ৫ বছর পর আবারো শুরু হতে যাচ্ছে,
"Shaheed Ziaur Rahman Medical College Champions League 3.0"

"Auction Night, 2024"

ডেট: ০১/০৯/২০২৪
সময়: রাত ৯টা
প্লেস: বয়েজ হোস্টেল ডায়নিং

এই পেজ থেকে পুরো অকশনটা ফেসবুক লাইভ করা হবে! পেজের সাথে সবাইকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো! অকশনটি লাইভ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো!

Get ready 💥💥💥

29/08/2024

দীর্ঘ পাঁচ বছর পর শজিমেকে আগামী ৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে
'CHAMPIONS LEAGUE 2024🥳'

টুর্নামেন্ট এর অন্যতম আকর্ষনীয় ইভেন্ট Auction Night আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ হবে ইনশাআল্লাহ।

টুর্নামেন্ট বিষয়ক সকল তথ্য পেতে চোখ রাখুন এই page এ

till then stay tuned🤞

Do you miss SZMC CL? 💔
06/11/2020

Do you miss SZMC CL? 💔

Black Wolves FC is the unbeaten CHAMPION! 🏆 🐺
17/09/2019

Black Wolves FC is the unbeaten CHAMPION! 🏆 🐺

এবং আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ।  Square presents SZMC Champions League 2019 এর ফাইনাল আগামীকাল বিকাল ৪টায় কলেজ মাঠে অনুষ...
16/09/2019

এবং আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ। Square presents SZMC Champions League 2019 এর ফাইনাল আগামীকাল বিকাল ৪টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালে শিরোপার জন্য লড়াই করবে টুর্নামেন্ট সেরা দুই টিম Black Wolves FC এবং Vikings FC. খেলা শেষে সম্মানিত শিক্ষকমন্ডলী চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবে জয়ী দলের হাতে। এছাড়াও ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা টুর্নামেন্ট সহ অন্যান্য ক্রেস্ট তুলে দেয়া হবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের। সকলকে মাঠে এসে শজিমেকের ইতিহাসের একটি উজ্জ্বল মুহুর্তের সাক্ষী হতে আহ্বান করা হচ্ছে। মেয়েদের জন্য বসার সুব্যবস্থা রাখা হবে।

Square presents SZMC Champions League 2019 এর প্রথম সেমিফাইনালে Royal Warriors FC এর বিপক্ষে টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছ...
15/09/2019

Square presents SZMC Champions League 2019 এর প্রথম সেমিফাইনালে Royal Warriors FC এর বিপক্ষে টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছে Vikings FC. ম্যান অব দা ম্যাচ আতিক (২৫)।

দ্বিতীয় সেমিফাইনালে Black Wolves FC ৩-০ গোলে পরাজিত করেছে Predators FC কে। Black Wolves FC এর পক্ষে দুই গোল করেছে তুষার (২৮) এবং অপর গোলটি করেছে তন্ময় (২৫)। ম্যান অব দা ম্যাচ তুষার (২৮)।

আগামীকাল দুপুর ২:৩০ এ Royal Warriors FC বনাম Vikings FC এর মধ্যকার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় Black Wolve...
14/09/2019

আগামীকাল দুপুর ২:৩০ এ Royal Warriors FC বনাম Vikings FC এর মধ্যকার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় Black Wolves FC বনাম Predators FC এর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সময় অপরিবর্তনীয় এবং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

Vikings FC is through to the Semi Final! 🔥
14/09/2019

Vikings FC is through to the Semi Final! 🔥

Square presents SZMC Champions League 2019 এর দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে Black Wolves FC ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে Adaman...
10/09/2019

Square presents SZMC Champions League 2019 এর দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে Black Wolves FC ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে Adamantine 2.0 FC এর কাছ থেকে। Black Wolves FC এর হয়ে গোল করেছে সুপ্ত সৈকত (২৮), মিনহাজ (২৮) এবং তন্ময় (২৫)। অন্যদিকে Adamantine 2.0 FC এর হয়ে একমাত্র গোল করেছে লিখন (২৭)। ম্যান অব দা ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছে Black Wolves FC এর সুপ্ত সৈকত (২৮)।

দিনের দ্বিতীয় পর্বে Predators FC এবং Red Rhinos FC 2.0 এর মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ম্যান অব দা ম্যাচ হয়েছেন Red Rhinos FC 2.0 এর গোলকিপার আদনান ভাই (২২)।

গ্রুপ স্টেজের দুই ম্যাচেই জয় লাভ করায় ৬ পয়েন্ট নিয়ে B গ্রুপ চ্যাম্পিয়ন Black Wolves FC টুর্নামেন্টের প্রথম টিম হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করলো!

10/09/2019

আজকে দুপুর ৩টায় দিনের প্রথম ম্যাচে Adamantine 2.0 FC এর সাথে মুখোমুখি হবে Black Wolves FC. বিকাল সাড়ে ৪ টায় অন্য ম্যাচে মুখোমুখি হবে Predators FC এবং Red Rhinos FC 2.0.

সকলকে মাঠে এসে খেলা দেখার অনুরোধ করা হলো। ⚽⚽

আজ মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী খান স্যার, উপাধ্যক্ষ এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাঃ রেজাউল আলম জুয়েল স্যার, অধ্য...
09/09/2019

আজ মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী খান স্যার, উপাধ্যক্ষ এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাঃ রেজাউল আলম জুয়েল স্যার, অধ্যাপক ডাঃ মোঃ আঃ মোত্তালেব স্যার, ডাঃ মনিরুজ্জামান আশরাফ স্যার, ডাঃ মোঃ আজিজুল হক স্যারের উপস্থিতিতে Square presents SZMC Champions League 2019 এর শুভ উদ্বোধন করা হয়। শুভেচ্ছা বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে উদ্বোধনের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। সেই সাথে শিক্ষকদের সাথে ৬ টিমের ম্যানেজারদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।

আজ A গ্রুপের প্রথম খেলা Predators FC বনাম Royal Warriors FC ১-১ গোলে অমীমাংসিত হয়। Predators FC এর পক্ষে গোল দেয় বাপ্পি (২৫) এবং Royal Warriors FC এর পক্ষে গোল দেয় ফাহাদ (২৭)

দিনের দ্বিতীয় খেলায় Vikings FC এর বিপক্ষে ২-১ গোলের জয় ছিনিয়ে নেয় Black Wolves FC. Black Wolves FC এর পক্ষে ২ গোল করেন ডাঃ মেহেদী হাসান সজল ভাই (২২) এবং Vikings FC এর পক্ষে গোল করেন আব্দুল্লাহ (২৮)।

SZMC Champions League 2019 এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, শজিমেক শাখা, বগুড়া৷ টুর্নামেন্টের একটি সফল সূচনার জন্য অংশগ্রহণকারী সকলকেই সাধুবাদ জানাই।

Address

Bogura

Telephone

+8801754824644

Website

Alerts

Be the first to know and let us send you an email when SZMC Champions League 3.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category