09/12/2025
বৃটিশ আমলে, লুটেরা ইংরেজরা সব নিয়ে গেল, উলঙ্গ রেখে গেল শুধু এই দেশটাকে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল, মানে ২৪ বছর ( ২ যুগ ) সময়ে, কৃষি-প্রধান এই দেশে তখন এখনকার মতো বৈদেশিক আয় ছিলোনা। বৃটিশ কর্তৃক লুটপাটে উলংগ এই বাংলাদেশে, তখন কি ক'রে নিম্নে বর্ণিত স্হাপনা নির্মাণ হ'লো, তাহা আমার বোধগম্য নয়। যতগুলি বৈষম্যের জন্যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো ও ৩০ লক্ষ মানুষ শহীদ হয় ও অগণিত নারী নির্যাতিতা হয়।
তার অনেক গুলি বৈষম্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলোঃ
(১) 'শিক্ষা' ক্ষেত্রে বৈষম্যের কথা বলা হ'য়েছে :
ফৌজদারহাট ও টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলা, তিতুমীর (জিন্নাহ্), তেঁজগাও, নটরডেম, রেসিডেন্সিয়াল মডেল, সেন্ট জোসেফ, শাহীন, আদমজী ক্যান্টনমেন্ট ও টেকনিক্যাল কলেজ (মিরপুর), পিজি হাসপাতাল ইত্যাদি অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাকিস্তান আমলে নির্মিত ও চালু হয়।
(২) 'চিকিৎসা' ক্ষেত্রে বৈষম্যের কথা বলা হ'য়েছে :
রংপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, চট্রগ্রাম মেডিকেল কলেজ পাকিস্তান আমলে নির্মিত ও চালু হয়।
(৩) আরেক বৈষম্য হচ্ছে 'কর্মসংস্থান' :
মেজর জিয়া মেজর ছিলেন, কর্ণেল ওসমানী কর্ণেল ছিলেন। ৭ জন বীরশ্রেষ্ঠ সহ সবগুলো বীর উত্তম ও বিক্রমই ছিলো সরকারী চাকুরীরত।
কর্ণফুলি পেপার মিল, আদমজী জুট মিল, হাজারীবাগে সরকারী উদ্যোগে ট্যানারী প্রভৃতি শিল্প গ'ড়ে উঠেছিলো পাকিস্তান আমলেই আর ঠিক তখন থেকেই শুরু হয় রপ্তানী খাতে, বৈদেশিক মুদ্রা বা, রেমিট্যান্স আসার এই চলন।
(৪) টাকা লুটপাট প্রসঙ্গে বৈষম্য :
প্রথম সারির উল্লেখযোগ্য অল্প কিছুর মধ্যে পূবালী ব্যাংক ( সাবেক বা, পূর্ব নাম ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক ), অগ্রনী ব্যাংক ( সাবেক বা, পূর্ব নাম 'হাবিব ব্যাংক' এবং সাবেক 'কমার্স ব্যাংক' একত্রে ), সোনালী ব্যাংক ( সাবেক বা, পূর্ব নাম 'ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান', 'ব্যাংক অব বাহওয়ালপুর' এবং 'প্রিমিয়ার ব্যাংক' একত্রে ), জনতা ব্যাংক ( সাবেক বা, পূর্ব নাম 'ইউনাইটেড ব্যাংক লিমিটেড' এবং 'ইউনিয়ন ব্যাংক' একত্রে ), বাংলাদেশ টেলিভিশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা গভঃ নিউ মার্কেট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা-আরিচা মহাসড়ক, আজও বিশ্বের সর্ব বৃহৎ ব্যায়বহুল জাতীয় সংসদ ভবন ইত্যাদি পাকিস্তান আমলেই নির্মিত হয়। এগুলি ছাড়াও আরো অনেক অনেক প্রতিষ্ঠান আছে যাহার বর্ণনা লিখতে গেলে এই প্রতিবেদনটি আরো কয়েক গুন বড় হ'য়ে যাবে। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত মাত্র এই ২৪ বছরে, তৎকালীন কৃষি প্রধান দেশ থেকে কত টাকা আয়কর অর্জনের মাধ্যমে উপরে বর্ণিত প্রতিষ্ঠান সহ আরো অনেক প্রতিষ্ঠান নির্মান করলো তাও আবার অসন্তুষ্ট বিরোধী দলের নানান দফা দাবী প্যারার মধ্যে ???
সূত্র:
'গুগল' থেকে উপরে উল্লেখিত প্রতিটি প্রতিষ্ঠান তৈরীর সময় কালের ইতিহাস ( উইকিপিডিয়া ) বের ক'রে ও পড়ে এই তথ্য সমূহ সংগ্রহ করা হ'য়েছে।
যদি পাকিস্তান সরকার এই সকল প্রতিষ্ঠানে কোটা ভিত্তিতে পশ্চিম পাকিস্তানের লোক নিয়োগ ক'রতে চাইতো, তাহলে এই সকল প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানে নির্মাণ ক'রলে তাদের বাধা দেওয়ারও কেউ ছিলোনা বা, কারণও ছিলোনা। কারণ পূর্ব পাকিস্তান থেকে অর্জিত আয়ে, এত এত এত প্রতিষ্ঠান নির্মাণ সম্ভব ছিলো না, যদি না পশ্চিম পাকিস্তানের অর্জিত টাকা এই দেশে ব্যয় করা না হ'তো।
আরেকটি রিউমার তখন ছড়ানো হ'য়েছিলো যে, তখনকার সময়ে বাংলাদেশ থেকে 'শ্রম সময়' ব্যয় ক'রে নানান পণ্যাদি পাকিস্তানে নিয়ে গিয়ে, পাকিস্তানের সিল মেরে, আবার তা' বাংলাদেশে এনে, বেশী দামে বিক্রি করা হ'তো। এখন প্রশ্ন হ'লো, "যদি সিল মারারই প্রয়োজন ছিলো তাহ'লে, পণ্য নিয়ে গিয়ে সিল কেন মারবে ?, সিল তো' এতো ভারী কোনও বস্তু নয় ! সিল কেন বাংলাদেশে নিয়ে এসে পণ্যের উপর মারা গেলোনা ??"
এমন কোন রেকর্ড নাই যে, গ্রামে বা, শহরে স্হানীয় সরকার ব্যাবস্হার কোন চেয়ারম্যান ও মেম্বারে পশ্চিম পাকিস্তানের লোক ছিলনা। তখন এ দেশের মানুষই এই দেশটিকে শাসন ক'রতো।
রিমোট কন্ট্রোলের প্রসংগে পরেই আসছি। তখনকার সংঘাত ছিলো সরকারী দল এবং বিরোধী দলের মধ্যে। তবে, পরে তা' এই স্বাধীনতার ঘোষণা প্রদানের কারণে আরো বেশী হিংস্রতা লাভ করে। তৎকালীন সময়ে সরকারী ও বেসরকারী সকল অফিস, আদালত ও বাজারই চালু ছিলো,খাদ্য পণ্য এবং পরিবহনও চালু ছিলো। পুরাতন ঢাকার তাঁতীবাজার, শাঁখারী বাজার এই এলাকায় গিয়ে আমি অনেক অনেক হিন্দুদের কাছ থেকে কথা ব'লে ও শুনে জানতে পারি যে, '৭১ সালে তারা সবাই এখানেই ছিলো, এবং দেশ ত্যাগ ক'রে পালিয়ে গিয়ে, আবার ফিরে এসেছে - এমনটি হয়নি।৷
'৭১-এ যতগুলি দফা ছিলো, তার মধ্যে রাষ্ট্রপ্রধানের পদত্যাগ বা, আলাদা রাষ্ট্র প্রাপ্তির কোনও দফা ছিলনা, দাবী আদায়ে ৭ই মার্চের ভাষণেও বর্তমানের মতো অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় :
( plan -1) যারা দফা গুলো দিলো, তাদের অন্যতম সমন্নয়ক জেলে ছিল, বাকীরাও ছিলো পলাতক বা, এক কথায় তারা চুপ ছিল।
( plan-2 ) পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়া, কেন এবং কার অনুপ্রেরণায় আলাদা একটি রাষ্ট্র হিসাবে 'দেশ স্বাধীন' ব'লে ঘোষণাটি দিলেন ?
কিভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়াই সকল সেক্টর কমান্ডারগণ ভারতে অনুপ্রবেশ ক'রতে পারলো এবং ট্রেনিং ক্যাম্পও চালু ক'রলো ?
সাধারণ জনগনের কাছে কখনোই অশ্ব, রসদ ও গোলাবারুদ থাকেনা। মুক্তিযোদ্ধাগন এইসব ভারী অস্ত্রসমূহ তাহ'লে এতো দ্রুত পেলো কোথায় ?
আর,
যুদ্ধের পর 'বংগবীর' কাদের সিদ্দিকীসহ সবাই যখন তাদের অস্ত্রাদি জমা দিলো, সেই সব অস্ত্র আবার হঠাৎ ফেরত গেল ঠিক কোথায় ?
কেন, ভারত - এতটা উৎসাহিত ছিলো ?
কেন, ভারত - ১৬ই ডিসেম্বরে 'বিজয় দিবস' পালন করে ?
ভৌগলিক দিক দিয়ে ৩ দিকে ভারত এবং তার মাঝখানে বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হলে কে বেশী লাভবান হবে ?
পাকিস্তান, না-কি ভারত ?
ধরুন,
গাবতলি থেকে সাভার আসতে সময় লাগে ২০ মিনিট এবং বাসভাড়াও ২০ টাকা।
যদি আমিনবাজারের ব্রীজটি ভেংগে যায় তাহলে বেড়িবাঁধ দিয়ে আশুলিয়া হ'য়ে সাভার বা, বেড়িবাঁধ দিয়ে ভাকুর্তা হেমায়েতপুর হ'য়ে সাভার আসতে ভাড়া এবং সময় লাগবে কয়েকগুন বেশী এবং পচনশীল কাঁচা মালের জন্যেও ঝুঁকি পুর্ণ। রোড সুবিধা পেয়ে বাংলাদেশ ভারতের দখলে নিয়ন্ত্রণে আসলে, ভারতে পণ্যের দাম কমা স্বাভাবিক, এতে জনগণ খুশী আর, তাদের সরকারও খুশী।
রচনা :
সরকার মোহাম্মদ আবু তাসেক।