24/05/2026
আমাদের প্রিয় বিদ্যালয় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়-এর মাঠ এখন আরও প্রস্তুত! বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অত্র এলাকার সকল ক্রীড়া প্রেমীদের খেলাধুলাকে উৎসাহিত করতে এবং ক্রীড়াঙ্গনকে আরও আধুনিক করতে আগামী মঙ্গলবার আমাদের প্রিয় মাঠের দুই প্রান্তে বসানো হচ্ছে নতুন গোলবার।
উক্ত গোলবার উদ্বোধনের গৌরবময় মুহূর্তটি আমাদের মাঝে ভাগ করে নিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন—
✨ ড. মিজানুর রহমান (মাননীয় সংসদ সদস্য, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২)।
📅 তারিখ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬
🕚 সময়: সকাল ১১:০০ টা
📍 স্থান: বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ
আসুন, আমরা সবাই মিলে মাননীয় এমপির মহোদয় এর সাথে এই আনন্দঘন মুহূর্তটির সাক্ষী হই। সকলের উপস্থিতি একান্ত কাম্য।
শুভেচ্ছান্তে
মোঃ ফরিজুদ্দিন
সভাপতি
বৃহত্তর বজরাটেক ক্রীড়া উন্নয়ন সমিতি