T Sports FC Sylhet

T Sports FC Sylhet T Sports SYLHET FAN CLUB

12/01/2021

সুপ্রিয় খেলাপ্রেমী বন্ধু ও সহযাত্রী,
দেশের মানুষকে খেলাধুলার আনন্দ দেওয়া এবং খেলার অঙ্গনে জোয়ার তৈরি করাই টি স্পোর্টসের লক্ষ্য। আমাদের বিশ্বাস, খেলা এক সুস্থ বিনোদন চর্চার ক্ষেত্র এবং গণমাধ্যমের কাজ সেই চর্চারই বিকাশ করা। আমরা চাই, আনন্দ-বিনোদনে মানুষকে অণুপ্রাণিত করতে। আমাদের উদ্দেশ্য, ভালোকে আরো ভালো করে তোলার পথের সন্ধান দেওয়া। খেলা-খেলোয়াড়ের বা সংগঠন-সংগঠকের মন্দ সমালোচনায় আমরা বিশ্বাস করি না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সকলকে জীবনাচরণে নিষ্কলঙ্ক এবং সুন্দর দেহমনের মানুষ হয়ে ওঠার প্রেরণা যোগানোয়। অনধিকার চর্চা, ব্যঙ্গাত্মক মন্তব্য, পক্ষপাতমূলক প্রতিক্রিয়া, কূট-সমালোচনার আমরা ঘোর বিরোধী। সকলকে আপন করে নেওয়া এবং উন্নয়নের পথে রওনা হতে উদ্বুদ্ধ করাই আমাদের প্রতিশ্রুতি।
সম্প্রতি টি স্পোর্টসের নাম ব্যবহার করে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু পেইজের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। সে সব পেইজে নানা কটূক্তি ও ব্যঙ্গাত্মক মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিক্রিয়ার প্রচার আমাদের চোখে পড়েছে। অগ্রহণযোগ্য, অনৈতিক এবং অবৈধ সে সব প্রচারের সঙ্গে টি স্পোর্টসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ, সংযোগ বা, সম্পর্ক নেই। টি-স্পোর্টসের ভাবাদর্শ বিরোধী সে সব পেইজে প্রকাশিত যাবতীয় খবর, তথ্য, মন্তব্য, প্রতিক্রিয়া ও সমালোচনার দায় টি স্পোর্টসের নয়। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অসাধু ওই সব পোস্ট প্রচার করায় টি-স্পোর্টসের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরা উদ্বিগ্ন, বিব্রত ও ক্ষুব্ধ।
টি স্পোর্টসের অফিশিয়াল যোগাযোগ মাধ্যম –
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/tsportsbd
ফেইসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/fan.cub
ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/TSportsbd
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/tsports.bd/
টুইটার: https://twitter.com/tsportsbd
ওয়েবসাইট: www.tsports.com
ফেইসবুক ফ্যান পেইজ-
ঢাকা: https://www.facebook.com/tsports.dhk/
চট্টগ্রাম: https://www.facebook.com/tsports.ctg/
ময়মনসিংহ: https://www.facebook.com/tsports.mym/
বরিশাল: https://www.facebook.com/tsports.barisal/
সিলেট: https://www.facebook.com/tsports.syl/
খুলনা: https://www.facebook.com/tsports.khu/
রাজশাহী: https://www.facebook.com/tsports.raj/
রংপুর: https://www.facebook.com/tsports.rang/
আসুন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলাধুলার প্রতি ভালবাসা থেকে সকলে মিলে দেশ ও দশের কল্যাণে হাতে হাত মিলিয়ে কাজ করি। লড়াকু বাঙালিকে ক্রীড়াজাতি হিসেবে গড়ে তুলি।

T Sports RANGPUR FAN CLUB

26/11/2020

প্রিয় ক্রীড়াভক্ত দর্শক। আপনার সকল পর্যবেক্ষণ আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। সকল খেলাপ্রেমী মানুষ নিয়ে আমরা এক বিশাল পরিবার। সকলের চাওয়া-পাওয়ার সঙ্গী হয়ে হাত ধরাধরি করে বহুদূর এগিয়ে যেতে পারব বলে আমাদের বিশ্বাস।
দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ নিশ্চতভাবেই ক্রীড়ামোদী মহলে একটা প্রত্যাশার স্বপ্ন বুনেছে। তবে করোনার কারণে কোণঠাসা ও হতাশাগ্রস্ত সমাজে চটজলদি কিছুটা প্রাণ ফেরাতে আমরা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার আগেই সরাসরি খেলা সম্প্রচার করতে শুরু করেছি। সেটি যেমন সত্য, তেমনই সত্য, আপনাদের নির্মল আনন্দদানের লক্ষ্যে পাশাপাশি আমরা সকল প্রয়োজনীয় করিগরী সুবিধা গড়ে তুলছি। আমরা জানি, আপনাদের পরিপূর্ণ সন্তুষ্টি এবং তৃপ্তিই আমাদের প্রধান সম্বল। আপনাদের পর্যবেক্ষণই আমাদের নির্ভুল পথে চলবার প্রেরণা।
বীজ বোনার পর একটি গাছকে যে পরম মমতায় লালন পালন করা প্রয়োজন সে দায়িত্ব আমাদের। সমালোচনা-পরামর্শ-প্রশস্তি-প্রশংসা করে আপানারা হোন আমাদের স্বপ্নপূরণের সহযাত্রী। আপনাকে অভিবাদন।

08/11/2020

MUJIB BORSHO FIFA INTERNATIONAL FOOTBALL SERIES 2020 | 13 & 17 November | 5 PM

25/10/2020

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when T Sports FC Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T Sports FC Sylhet:

Shortcuts

Share