15/10/2022
আলহামদুলিল্লাহ আমাদের হাসানটোলা বকসিহাজী বাড়ীর ছেলে মোঃ Abid Muntasir Jesan সিলেট ওসমানী মেডিকেল কলেজে( ডেন্টাল) চান্স পেয়েছে। তার এই সাফল্যে সত্যি তার পরিবার ও আমরা হাসানটোলাবাসী খুবই আনন্দিত। জিসান মেডিকেলের পাশাপাশি অনেক জায়গায় চান্স পেয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় , গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
ও চান্স পেয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে, কিছুদিন আগে জিসানের বাবা সহিদ ভাই সাউথ আফ্রিকাতে অসুস্থ হয়ে মারা গেছে। উনি বেঁচে থাকলে হয়তো এই খবরে সবাইর থেকে বেশি খুশি হতেন উনি। আমরা উনার আত্মার মাগফিরাত ও কামনা করি এবং পাশাপাশি সবাই জিসানের জন্য দোয়া করবেন, যাতে সে একজন ডাক্তার হয়ে বাড়ি, সমাজ, ইউনিয়ন ও দেশবাসীর খেদমত করতে পারে।