17/07/2026
প্রিয় জিমে আগ্রহী সদস্যবৃন্দ,
আপনাদের আগ্রহের কথা মাথায় রেখে আমরা মেয়েদের জন্য আলাদা জিম সেশন চালু করার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছি। এই সেশনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে শুরু করতে আমাদের কিছু বিষয় আপনাদের জানানো প্রয়োজন:
🔹 সময়সূচী: জিম সেশনটি প্রতিদিন সকাল ১১:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত খোলা থাকবে।
🔹 প্রবেশাধিকার: আমাদের জিমে উন্নত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যুক্ত করা হয়েছে। তাই, জিম ফি (বেতন) নিয়মিত পরিশোধ থাকলেই শুধুমাত্র আপনারা জিমে প্রবেশ করতে পারবেন।
🔹 জিম ফি: নতুন এই সেশনটি চালু করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমাদের জানা প্রয়োজন—আপনারা কি প্রতি মাসে ১০০০ টাকা জিম ফি হিসেবে দিতে আগ্রহী?
আপনারা যারা এই সেশনে যোগ দিতে ইচ্ছুক, তারা দয়া করে কমেন্ট করে বা আমাদের ইনবক্সে জানান। আপনাদের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
ধন্যবাদান্তে,
এক্সট্রিম জিম কর্তৃপক্ষ