16/07/2026
ফুটবলের প্রাইম টাইম পাড় করছে আর্জেন্টিনা, আর এটির নেতৃত্ব দিচ্ছে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি এবং তাদের ম্যাজিশিয়ান কোচ স্কোলানি।
আজ আপনার প্রাইম টাইম এবং অন্যদের খারাপ সময় বলে তাদের একেবারে তুচ্ছতাচ্ছিল্য করা মুর্খতার সামিল এবং এটি যারা করে তারা সিজনাল কিছু ফ্যান। তবে নিয়মমাফিক তাদের নিয়ে মজা করা, খুঁচানো এটাই খেলাধুলায় সাপোর্টের সৌন্দর্য।আবার যারা খারাপ সময়ে এই নিয়মমাফিক সমালোচনা ও মজা সহ্য করতে পারে না তারাও আসলে সিজনাল ফ্যান।
একটা প্রজন্ম যায় একটা দল ভালো খেলে, অন্য দলের কিছুদিন খারাপ যায়।এটা ফুটবল শুধু নয়, ক্রিকেট,টেনিস সহ প্রায় সকল খেলায়ই প্রযোজ্য।
এই যেমন ৮৬'র পর থেকে ২০১০ পর্যন্ত কিছু বিশ্বকাপে বাছাই পর্ব পাড় হইত যেমন কষ্ট হইছে, ঠিক তেমনই বিশ্বকাপের প্রথমরাউন্ডে ২০০২ সালে বাদ পড়ছে আর্জেন্টিনা।এই সময়ে কোপা সহ কোন ট্রফিই জয় করতে পারেনি আর্জেন্টিনা। অথচ তখন ৯৪ থেকে ২০০২ তিনবার ফাইনালে খেলে ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন হইছে ব্রাজিল। ২০০৬ সাল পর্যন্ত ব্রাজিলের পর সবচেয়ে সফল দল ছিলো ইতালি,অথচ দেখুন তাদের এমন খারাপ সময় চলছে যে টানা তিনবার বিশ্বকাপেই সুযোগ পায়নি, জার্মানি তো ২০১৪ বিশ্বকাপ জেতার পর প্রথম রাউন্ডেই টানা বাদ পড়ে এবার কোনক্রমে নকআউটে গেছিলো।
সে-তুলনায় ব্রাজিলের পারফরম্যান্স এতোটাও খারাপ নয়, ২০০২ বিশ্বকাপ জেতার পর টানা দুইবার কোপা চ্যাম্পিয়ন, ২০১৩ সালে কনফেডারেশন কাপে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন এবং ২০১৯ সালে আর্জেন্টিনার বিপক্ষে জিতে কোপায় চ্যাম্পিয়ন। খুব খারাপ পারফরম্যান্স নাহলেও টীমের নাম ব্রাজিল বলেই এতো এতো সমালোচনা!
তবে ব্রাজিল যেমন রোনালদো, রোনালদিনহো, রিভালদো,আদ্রিয়ানো,কাকা ও কার্লোসদের ড্রীম যুগের পরবর্তী সময়ে স্ট্রাগল করছে সেখানে আর্জেন্টিনা মেসি পরবর্তী যুগে কেমন করে সেটাও কিন্তু আর্জেন্টিনার জন্য একটি পরীক্ষা!