সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান

  • Home
  • Bangladesh
  • Bandarban
  • সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান

সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান সুস্থ সাংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার স্বপ্ন

আলহামদুলিল্লাহ 🥰 অনেক দিন পর সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আশাকরি আমাদের কার্যক্রম পু...
05/11/2024

আলহামদুলিল্লাহ 🥰 অনেক দিন পর সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আশাকরি আমাদের কার্যক্রম পুরোদমে শুরু হবে ইনশাআল্লাহ 🤲

04/11/2024

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে উক্ত অনুষ্ঠানের সূচনা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান এর অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী

আদর্শ মানুষ গঠনে ইসলামী সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ!! ইসলামী আন্দোলনের কর্মীদের মানস ও মনন গড়ার জন্য অন্যতম হাতিয়ার হতে পার...
27/06/2024

আদর্শ মানুষ গঠনে ইসলামী সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ!!

ইসলামী আন্দোলনের কর্মীদের মানস ও মনন গড়ার জন্য অন্যতম হাতিয়ার হতে পারে ইসলামী সঙ্গীত। হামদ, নাত, আন্দোলনমূখী সঙ্গীত, সংগঠন সঙ্গীত, শহীদী গানসহ ইসলামী অন্যান্য সঙ্গীত যখন আপনি শুনতে থাকবেন, আপনার মনের ভেতরে আলোড়ন তৈরি হবে, হৃদয়টা দুলতে থাকবে সুর আর অনবদ্য সব কথামালার অনুরননে। কখনও আল্লাহর গুণগান শুনে ঈমান চাঙ্গা হবে, কখনও শিহরিত হবেন, কখনও হৃদয়টা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে, কখনও রাসূল (স.) এর আন্দোলনমূখর নববী জিন্দেগীর কথা শুনতে শুনতে দুচোখ বেয়ে অশ্রু ঝরবে, কখনও দায়িত্বের কথা স্মরণ করে নিজের মধ্যে আত্মসমালোচনা তৈরি হবে, কখনও শহীদদের গল্পসমূহ আপনার বুকে শহীদী তামান্না গেঁথে দেবে, বিপ্লবী কথামালা হৃদয়ের মাঝে বিজয়ের স্বপ্ন বুনে দেবে। আপনার মধ্যে ধীরে ধীরে আন্দোলনী এক চেতনা গড়ে উঠবে। আপনি অস্ফুট স্বরে, বিড়বিড় করে হয়ত গাইতে থাকবেন, শুনতে থাকা সেসব চমৎকার হৃদয়কাড়া ইসলামী গানসমূহ।

হয়ত কখনও আপনার মুখ থেকেই গুনগুন সুরে শোনা যাবে- “তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর, না জানি তাহলে তুমি, কত সুন্দর?”, “হে রাসূল! বুঝিনা আমি, রেখেছো বেধে মোরে, কোন সুতোয় তুমি”, “আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে!”, “আমাকে শহীদ করে, সেই মিছিলে, শামিল করে নিও। যেই মিছিলের নেতা, আমীর হামজা…”, “সত্যের সংগ্রামে ফোটা ফুল, ভেঙ্গে দিলো জীবনের শত ভুল”, "সেই সংগ্রামী মানুষের সাড়িতে, আমাকেও রাখিও রহমান। যারা কোরয়ানের আহ্বানে নির্ভিক, নির্ভয়ে সব করে দান", " নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের?", "কোন একদিন, এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে" .......।

একটি ইসলামী সঙ্গীত, কখনও কখনও একটি বিরাট আলোচনার নির্যাসের ন্যায় অনুভূতি তৈরি করতে পারে। একটি কবিতা, একটি বিপ্লবের বীজ বপন করতে পারে।
তাই, চলুন, নিজে ইসলামী সঙ্গীত শুনি। কর্মীদেরকে ইসলামী সঙ্গীত শুনতে আগ্রহী করি। পছন্দের, হৃদয়ের খোরাক সব সঙ্গীতগুলো তাদের কাছে পৌঁছাই।
আল্লাহ তায়ালা তৌফিক দিন।

আলহামদু‌লিল্লাহ মাসুদ খাঁন এর লেখাসসাস এর সা‌বেক নির্বাহী প‌রিচালক আব্দুল্লাহ আল নোমান ভাই‌য়ের সুর করা গান‌টি রি‌লিজ হ‌...
16/04/2023

আলহামদু‌লিল্লাহ মাসুদ খাঁন এর লেখা
সসাস এর সা‌বেক নির্বাহী প‌রিচালক আব্দুল্লাহ আল নোমান ভাই‌য়ের সুর করা গান‌টি রি‌লিজ হ‌য়ে‌ছে। সকল‌কে সম্পূর্ণ ভি‌ডিও দেখার ও সাবস্ক্রাইব করার অনু‌রোধ কর‌ছিhttps://youtu.be/-0Ra38qQrQQ

Eso Kafelay - "ফি‌রে এ‌সো কা‌ফেলায়" || Soisas || শৈসাস দ্বী‌নের প‌থে ফি‌রে আসার জন‌্য শৈলচূড়া সাংস্কৃ‌তিক সংসদ (শৈসাস) এর প‌....

এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা বলে, কীভাবে আমাদের জীবনে কুরআন হয়ে উঠতে পারে আলোর দিশা, কুরআনের আয়াতগুলো থেকে কীভ...
23/03/2023

এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা বলে, কীভাবে আমাদের জীবনে কুরআন হয়ে উঠতে পারে আলোর দিশা, কুরআনের আয়াতগুলো থেকে কীভাবে আমরা আহরণ করতে পারি মণি-মুক্তো, কীভাবে কুরআন আমাদের চিন্তার জগতে আনতে পারে নতুন মাত্রা— পাঠক পরিচিত হবে সেরকম একটা ধারার সাথে। উঁহু, গতানুগতিক গদ্য বা খটমটে প্রবন্ধ নয়, প্রতিটা অধ্যায়ে পাঠক দেখতে পাবে তার জীবনের প্রতিচ্ছবি, জীবন থেকে নেওয়া ঘটনা অথবা চারপাশের চিরচেনা জগতের সাথে কুরআন কীভাবে ওতপ্রোতভাবে সম্পর্কিত। জীবনের গল্প পড়তে পড়তে পাঠক ঢুকে পড়বে কুরআনের ভাবনার জগতে, সেই জগত থেকে আলো ধার করে পাঠক আবার ফিরে আসবে জীবনের ধারায়— ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইটা সাজানো ঠিক এভাবেই, আলহামদুলিল্লাহ।

১. বিরতি নিয়ে রিভিশনজার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে, যে কোনো কিছু পড়ার এক ঘণ্টা পর সেটির মাত্র ৪৪ শতাংশ আমাদের মনে থা...
04/01/2023

১. বিরতি নিয়ে রিভিশন

জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে, যে কোনো কিছু পড়ার এক ঘণ্টা পর সেটির মাত্র ৪৪ শতাংশ আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন।

২. ফাইনম্যান পদ্ধতি

পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয়। যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয়; করতে হয় আলোচনাও। যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে।

৩. পোমোডোরো পদ্ধতি

পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবে ঢুঁ দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা। যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো না হওয়ায় তা মনে থাকার সম্ভাবনাও বেশ কমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল। ১৯৮০ সালের শেষের দিকে ফ্র্যাঞ্চেস্কো নামের এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন। ইতালীয় শব্দ পমোডোরো অর্থ ‘টমেটো সস’। ফ্র্যাঞ্চেস্কোর টমেটোর আকারের টেবিল ঘড়ি থেকেই মূলত এর নামকরণ। এই পদ্ধতিতে একজন মানুষ মোট ২৫ মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষে ৫ মিনিটের বিরতি নেবেন। ওই পঁচিশ মিনিট নিজেকে অন্য সবকিছু থেকে দূরে রাখতে হবে। আর বিরতির পাঁচ মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে আরও কার্যকর, আর মনেও থাকবে লম্বা সময় পর্যন্ত।

৪. প্রয়োজন পর্যাপ্ত ঘুম

যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তাঁর কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন। তাতে জানা যায়, পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখায় বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যাঁরা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাঁদের পরীক্ষা খারাপ হয়। এ গবেষণা থেকে নিশ্চয়ই এর কারণ বোঝা যায়।

৫. নেমোনিক পদ্ধতি

অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি, ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরও সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর।

~ Prothom Alo

21/06/2022

Address

Bandarban
4600

Alerts

Be the first to know and let us send you an email when সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাঙ্গু সাংস্কৃতিক সংসদ, বান্দরবান:

Shortcuts

Share