17/09/2024
BBC যদি নিউজ না করতো তাহলে তারা এখনও চুপ থাকতো।
১. অতীত অভিজ্ঞতা হতে দেখেছি বন্যার পরের সময়ে পুনর্বাসনের জন্য টাকা দরকার হয়।
√বয়স কত ভাই আপনার। কইটা বন্যা দেখেসেন।কি অভিজ্ঞতা আছে আপনার?
২. আয় ব্যয়ের হিসাবের অডিট সম্পন্ন হলে সব জানানো হবে!
√যেখানে কোন টাকাই দেন নাই সেখানে ব্যয়ের বিষয়টা কেন আসলো।
৩. ব্যাংক একাউন্ট খুলে টাকা জমা রাখা হয়েছে নিজেদের ভিতরেই।
√কার অনুমতি বা কাকে অভিহিত করা মানুষের টাকা নিজের একাউন্টে রাখা যায় সেটা জানা নেই আমার।
৪. আমাদের প্লান ছিলো এটা পরে বন্যার পরে কাজে লাগানো হবে।
√তো এই কথাটা তখন কেন বলেন নিই।
বন্যার সময়ে টাকা তুলেছেন। ক্রাউড ফান্ডিং এমনিতেই বাংলাদেশে একটা বিতর্কিত বিষয়। সেখানে আপনারা কোন লিগ্যাল অথরিটি না হওয়ার পরেও সবাই মিলে কোটি কোটি টাকা দিয়েছে বিশ্বাস করে। ১ কোটি পুরাতন টাকা প্রায় ১২ কেজি। ধরলাম ১০ কোটি টাকা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশন হয়েছে। ১২০ কেজি টাকা ১৫০ সমন্বয়ক। পার হেড ০.৮ কেজি। প্রতিদিনের কালেকশন পরের দিন, না হলে তার পরের দিন না হলে তার পরের দিন যেভাবেই হোক প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে পৌঁছে দেয়া কি খুব কঠিন কিছু ছিল? ০.৮ কেজি পার হেড ওজনের বস্তা ভর্তি টাকা বহন করে নিয়ে যাওয়া যদি এতই কষ্টসাধ্য কাজ হয় তাহলে কিভাবে সারা দেশ চষে বেড়াচ্ছেন?
শুরুতেই আপনারা ধরা খেয়ে গিয়েছেন।মিডিয়ার চাপে ফেসবুক স্ট্যাটাস কেন দিয়েছেন? সারাদিন মিডিয়ার সামনে লেকচার দিতে পারেন আর এত বড় একটা সেনসিটিভ ইস্যুতে ফেসবুকে দায়সারা পোস্ট দিয়ে গা বাচানোর চেষ্টাই প্রমান করে ভাই লোভ সামলাতে পারেন নিই।এইজন্যই কি দেশ চালাতে এত উদগ্রিব আপনারা।
এখন আমাকে অনেকেই বলতে পারেন গত ১৫/১৬ বছর কেন এইভাবে বলিনাই।ভাই, আওয়ামী লীগ খারাপ,মহা খারাপ।তারা বলতে দেইনাই।আপনারা স্যার মানুষ।দয়া করে বলতে দিচ্ছেন তাই বলছি।লীগের সাথে আপনাদের পার্থক্য কোথায় জানেন? তারা কথা বলতে দিত না,তারপরও বললে জেল-জুলুম,আয়নাগরে পাঠানো শুরু করতো আর আপনারা দেশনায়ক কথা বলতে দিচ্ছেন কিন্তু এখনো শুরু করেননি জেল-জুলুম করা। আপনারা জানেন কয়দিন চিল্লাইয়া আমরা ভুলে যাব।ইয়েস ভাই, সত্যি আমরা ভুলে যাব। এমনকি আমরা আপনাদের মত চালাক ছেলেদেরকেও ছুড়ে ফেলবো।
বিশেষ দ্রষ্টব্যঃ আমি নিজেও আপনাদের তহবিলে বন্যার্তদের জন্য একটা অ্যামাউন্ট নিজে গিয়ে দিয়ে এসেছি। আমি কখনো আওয়ামী লীগকে কিন্তু দেইনি।
👉 Don’t forget to Subscribe, Follow, Share, Comment, like, and stay with us. Online News Portal: https://www.ittefaq.com.bd/Facebook:https://www.facebook.co...