নবীনগর বিএনপি

নবীনগর বিএনপি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নবীনগর বিএনপি, Singapore.

04/01/2026
04/01/2026

#কাজী নাজমুল হোসেন তাপস ভাই

রবিবার, ০৪ জানুয়ারি ২০২৫বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকা ও জাতির মঙ্গলার্থে হিন্দু সম্প্রদায়ের হরিণাম সংকীর্তন মহা...
04/01/2026

রবিবার, ০৪ জানুয়ারি ২০২৫
বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকা ও জাতির মঙ্গলার্থে হিন্দু সম্প্রদায়ের হরিণাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠানে বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তরঘর ও কাইতলা উত্তর ইউনিয়নের নারই গ্রামে।

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না ...
30/12/2025

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭😭😭

আমরা প্রস্তুত 🇧🇩
29/12/2025

আমরা প্রস্তুত 🇧🇩

এই দেশে প্রাণের বিনিময়ে রাজনীতি চলে 🥲এমন একটি দেশ চাই যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে। হাদীরা আমাদের মনে বেঁচে থ...
18/12/2025

এই দেশে প্রাণের বিনিময়ে রাজনীতি চলে 🥲
এমন একটি দেশ চাই যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে। হাদীরা আমাদের মনে বেঁচে থাকবে অনন্তকাল
সৃষ্টিকর্তা জান্নাতবাসী করুক।

17/12/2025

কতিপয় চাটাজীবী প্রাণি গতকালের বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর স্ট্যাটাসকে প্রাসঙ্গিক ও লিগালাইজ করার চেষ্টা চালাচ্ছে। ভারত যুদ্ধে জড়িয়ে ছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্যই। "ই" প্রত্যয় যোগ করেছি কারন এখানে ভারতের "বিজয় বা স্বাধীনতা" শব্দগুচ্ছ আসার কোনো যৌক্তিকতাই নেই।
আমার এমন মন্তব্যের পেছনে অকাট্য প্রমাণও রয়েছে।

★ মুক্তিযুদ্ধের সময় ভারতের ইস্টার্ন অঞ্চলের লে. জেনারেল এফ আর জ্যাকব যিনি নিয়াজিকে আত্মসমর্পণ করাতে রাজি করিয়েছিলেন তিনি প্রথম আলোর এক প্রশ্নের জবাবে বলেছিলেন:
⬇️

★ প্রথম আলো: তাত্ত্বিকভাবে ভারতীয় সেনাদের সহায়তা ছাড়া মুক্তিবাহিনীর পক্ষে কি বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব ছিল?
⬇️
★ জ্যাকব: খুবই হাইপোথেটিক্যাল প্রশ্ন। আমি যেটা বলতে পারি, তা হলো "বাংলাদেশের স্বাধীনতা" ছিল একটি যৌথ প্রচেষ্টা। ভারতীয় সেনা ও মুক্তিবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। উভয়ে উভয়ের প্রতি নির্ভরশীল ছিল। উভয়ের মিলিত প্রচেষ্টায় ঢাকার আত্মসমর্পণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ জন্য উভয়ে কৃতিত্বের দাবিদার।

🟥 একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে জ্যাকব "বাংলাদেশের স্বাধীনতা" শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। তার মানে ভারতের সামরিক বাহিনী যুদ্ধ করেছিল বাংলাদেশের স্বাধীনতার জন্যই। আর এখানেই মোদীর পোস্ট ও তার পোস্টের সমর্থনকারীদের মুখে জুতোমারা হয়ে গিয়েছে৷ এটা সত্য হতে পারে যে, ভারতের কয়েক হাজার সেনা যুদ্ধে শহীদ হয়েছিল। শহীদ সেনাদের স্মরণার্থে মোদী সম্মান জানাতেই পারে কিন্তু ১৬ ডিসেম্বর ভারতের বিজয় দিবস নয়। এরা বাংলাদেশকে স্বাধীন করতে শহীদ হয়েছিল অন্তত এইরকম একটা স্বীকৃতিমূলক স্ট্যাটাস দিতে পারতো।

এছাড়াও, শেখ মুজিবুর রহমানের "পলিটিক্যাল মাস্টার" খ্যাত এম.আর আখতার মুকুলের "জয় বাংলা" গ্রন্থে বলা আছে যে ১৯৭১ সালের ভারতের সামরিক বাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী পাকিস্তান বধের মিশনগুলোতে মুক্তিবাহিনী ভারতের সামরিক বাহিনীর কমান্ডকে অমান্য করে এগিয়ে যেতো এবং অনেকগুলো মিশন ভারতীয় বাহিনী স্ট্র‍্যাটেজিক্যালি পৌছানোর আগেই মুক্তিবাহিনী সেখানে আগে পৌছে পাকিস্তান সেনাদের ধরাশায়ী করেছিল, পাক সেনা ক্যাম্প উড়িয়ে দিয়েছিল। কারন তাদের চোখেমুখে একটাই টার্গেট ছিল যে বাংলাদেশকে স্বাধীন করা৷

ভারত সহায়তা করায় যুদ্ধ তরান্বিত হয়েছিল, মুক্তিযোদ্ধারা উৎসাহিত হয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধারা পুরোপুরিভাবে ভারতের সেনাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে নি। ভারত যুদ্ধে না জড়ালেও বাংলাদেশ স্বাধীন হতো। হয়তোবা ৯ মাসের পরিবর্তে ২ বছর বা ৯ বছর লাগতো কিন্তু বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বাধীন হতো।

❎ যারা মোদীর স্ট্যাটাসকে যৌক্তিক বলছেন তাদেরকে বলি, বাপ দাদার মুখ থেকে শোনা গল্প বিশ্বাস করে বাস্তবে তর্কে জড়াবেননা, প্লিজ। মুক্তিযুদ্ধ নিয়ে শত শত বই প্রকাশিত হয়েছে। বই পড়তে থাকুন৷ অস্ত্র ছাড়া যেমন যুদ্ধ করা অসম্ভব। তেমনিভাবে মুক্তিযুদ্ধের বই পড়া ছাড়া তর্ক করা অসম্ভব। শুধু শুধু লজ্জিত হবেন কেন? বই পড়ুন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানুন।

13/12/2025

মব সৃষ্টি করে জাশিরা মিথ্যে অপবাদ দিয়ে দেশের সিনিয়র রাজনীতিবিদদের হেনস্থা করার নিন্দা জানাই।
১৯৭১ কে হেয় করে,স্বৈরাচারের দোসরের সাথে গোপনে থেকে বিপ্লবী সেজে মানুষের মন জয় করতে পারবে না তোমরা।যত দিন যাচ্ছে তোমাদের আসল চরিত্র প্রকাশ হচ্ছে!!!!

12/12/2025

হাদী, হাসনাত, তাসনিম, সারজিস, আসিফ, নাহিদরা সংসদ সদস্য হলে শুধু চাঁদাবাজি, ফ্যাসিবাদী, টেন্ডারবাজি হুমকিতে পড়বে না।
হুমকিতে পড়বে পুলিশ বাহিনীর ঘুষ বাণিজ্য, হুমকিতে পড়বে আমলাদের দুর্নীতি বাণিজ্য। হুমকিতে পড়বে ভারতের আগ্রাসন।
কারন, ৫ ই আগস্টের পর শুধু আওয়ামী লীগের পতন হলেও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, আগ্রাসন বন্ধ হয়ে যায় নি। সংশ্লিষ্ট লোকদের চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন হয় নি।
এখন হাদিরা যদি এমপি হয়ে যায় তাহলে কাদের রিজিকে টান পড়বে? কাদের স্বার্থের বিরুদ্ধে যাবে? ভেবে দেখুন।

এটা বুঝতে পারলেই হাদিকে গুলি করার উদ্দেশ্য বুঝতে পারবেন। কারা এ কাজ করিয়েছে বুঝতে পারবেন।
এই ডেভিল থিওরি বুঝার জন্য জেমস বন্ড, ফেলুদা, ব্যোমকেশ বক্সী, শার্লক হোমসের মতো গোয়েন্দা হওয়া লাগবে না।
এদের নাটকের প্লট ডেভেলপমেন্ট খুবই দুর্বল। বাংলা মুভির পিতা হত্যার প্রতিশোধ নেয়ার গল্পের মতো যার শুরু দেখেই বলা যায় শেষটা কী হবে।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নেওয়া হ...
12/12/2025

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। আল্লাহ সহায়ক হউন।

Address

Singapore
608596

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share