17/06/2026
এভাবে চলতে থাকলে ইরাকে বাংলাদেশিদের জন্য সম্মান ও গ্রহণযোগ্যতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
সম্প্রতি বাগদাদের একটি এক্সচেঞ্জ অফিস থেকে ২৭৫ মিলিয়ন ইরাকি দিনার চুরির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর ইরাকের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে, যা পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
কয়েকজনের ভুলের দায় যেন লাখো সৎ ও পরিশ্রমী প্রবাসী বাংলাদেশিকে বহন করতে না হয়। আমরা যারা প্রবাসে আছি, আমাদের প্রত্যেকের আচরণ ও সততাই দেশের পরিচয় বহন করে। আসুন, নিজেদের দায়িত্বশীলতা ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখি।
#প্রবাসTVইরাক #প্রবাসবার্তা #প্রবাসী #বাগদাদ