24/10/2024
" . . . আস্থা না হারিয়ে, বিশ্বাস রাখুন এই হতাশা, এই অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে আপনার সেই জ্বলন্ত স্বপ্ন, আপনার সেই শক্তি, যা আপনাকে . . . "
স্বপ্নেরা আসুক মাটিতে নেমে
উত্তরায়ণ দেব
=========
“কেউ কথা রাখেনি . . . কেউ কথা রাখে না!” তাই স্বপ্নও একদিন মাটি স্পর্শ করে না, সেও ফিকে হয়ে মিলিয়ে যায়- বদলে যায়! আগে কী স্বপ্ন দেখেছিলাম- দেখতাম- মনেই পড়ে না আর! কারণ ততদিনে আমরা আবার নতুন স্বপ্নে সওয়ার। সময়ের হাত ধরে সেও আবার- ! আর এভাবেই ঘুরতে ঘুরতে সময়ের কাঁটাও একদিন ক্লান্ত হয়ে পড়ে।
শৈশব ভরে থাকতো নানা স্বপ্নে। একদিন অনেক বড় হবো- বাবার মতো বড় হবো! কেউ হবো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউবা এমন কিছু করবো পরিবারের জন্য, যাতে সবার মুখে গর্বের হাসি ফুটে ওঠে। বাবাকে একটা স্কুটার কিনে দেব কিংবা মায়ের জন্য ঢাকাই জামদানি! কিংবা ওদের নিয়ে যাবো মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী কিংবা পুরি। কিন্তু কেনা হয় না- দেখানোও হয় না কিছুই! সময় ও পরিস্থিতির জাঁতাকলে জীবন যেভাবে কঠিন হয়ে ওঠে, প্রতিদিনের দায়িত্ব, দুশ্চিন্তা, ব্যর্থতার ভয়, এসব কিছু আমাদের সেই ছোটবেলার স্বপ্নগুলোকে ধীরে ধীরে মুছে দিতে শুরু করে। মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে “আমি কি পারবো”? “চারিদিকের এই প্রতিযোগিতার মাঝে লড়বার মতো আমি কি যোগ্য?” ভবিষ্যতের ক্যানভাসটা একটা সময়ে এসে মনে হয় যেন বড্ড বেশি কালো! নিজের সাথে নিজের একান্তে কথোপকথনে একটা প্রান্ত নীরবে বসে থাকে। নিজের কাছেই নিজের কোনো উত্তর আসে না।
অথচ স্বপ্নগুলোকে মাটিতে নামিয়ে আনতে কসুরওতো কিছু কম ছিল না। সময়-উল্লাসের স্রোতে গা না ভাসিয়ে, একের পর এক সিঁড়ি টপকে যেতে অগণতি রাত জাগা মুহূর্ত! মায়ের বুকের ডানদিকের ব্যথা- বাবার দাঁতের সমস্যা ইত্যাদি কৃচ্ছ্রসাধন করে আমার ফিস যুগিয়ে যাওয়ার দিনগুলো! বাড়িওয়ালার গঞ্জনা শুনে অবসরপ্রাপ্ত বাবার উদাস দৃষ্টির চাউনির উত্তরে মাথা নেড়ে আমার ভরসা জাগানোর সে সব, সব মুহূর্তগুলো এই ভেবে নষ্ট হয়ে যাবে যে আপনি সঠিক পথটা জীবনে খুঁজে পাননি, তাই? সফল হবার স্বপ্নতো আমাদের সকলেরই আছে, কিন্তু সেই স্বপ্নকে পূর্ণতা দিতে যে সঠিক নির্দেশনা প্রয়োজন, তা হয়তো সবসময় আমাদের কাছে থাকে না। আর তখনই হেরে যাওয়া, হারিয়ে যাওয়ার আশঙ্কায় মনের গভীরে হতাশার অন্ধকার নেমে আসে। মনে হয়, যেন অন্যরা এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। কারণ আজকের সমাজে ‘সফলতা’র সংজ্ঞা নির্ধারণ করা হয় রোজগারের অঙ্ক মেপেই।
সময়-প্রযুক্তির চাকায় ঘুরে, চাকরির বাজারে প্রতিটি দিন নতুন নতুন পরিবর্তন আসছে! প্রযুক্তির ঢেউ সবকিছু বদলে দিচ্ছে! স্বপ্নে সওয়ার বাকিদের মতো, তখন সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোও অত্যন্ত জরুরি! অন্যকে নয়, প্রশ্ন করুন নিজেকে যে আপনি কতটা প্রস্তুত আজকের বদলে যাওয়া চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে? উত্তর পেতেই হবে, যদি তা না পারেন, তাহলে আপনার সেই স্বপ্নগুলো আরও দূরে সরে যাবে। কিন্তু নিজের প্রতি আস্থা না হারিয়ে, বিশ্বাস রাখুন এই হতাশা, এই অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে আপনার সেই জ্বলন্ত স্বপ্ন, আপনার সেই শক্তি, যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। কিন্তু ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করতে না পারলে আত্মবিশ্বাসও হারিয়ে যায়। কিন্তু, পারবেন আপনিও! শুধু দরকার সেই সঠিক দিকনির্দেশনা, সেই হাতটা ধরার, যা আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। করবেই!
মাত্র একটা কাঙ্ক্ষিত ফোন কল অথবা ই-মেল বদলে দিতে পারে আপার পৃথিবীটা। আর এই দিনটা অনেক দূরে নয়, শুধু দরকার সঠিক সিদ্ধান্তের। কোন ক্যারিয়ার কোচিং ওয়ার্কশপ এই সাহায্যটাই করে। সেখানে শুধু চাকরির প্রস্তুতি নয়, সেখানে শেখা যায় কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। যখন জীবন আপনাকে বারবার হারানোর ভয় দেখায়, তখন আপনাকে সাহস দেয় দাঁড়িয়ে লড়াই করার। শেখা যায় আধুনিক প্রযুক্তি, নতুন কৌশল, যা আজকের প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে কয়েক ধাপ এগিয়ে রাখে। তাই, এটা শুধু একটা সুযোগ নয়, এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি।
নীচের লিংকে ক্লিক করে গ্রুপ জয়েন করে যান। কারণ এই গ্রুপেই বিনামূল্যে ওয়ার্কশপ জয়েনের লিংক শেয়ার করা হবে। আমাদের সাথে চলুন, কারণ সফল আর সুখী জীবন- আপনিও ডিজার্ভ করেন!!!
https://aiacademy360.in/1220-2/