17/11/2024
অনেকেই জানেন না, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর তিলক বর্মা সরাসরি সূর্যকুমার যাদবের কাছে যান। দ্বিতীয় ম্যাচে মাত্র ২০ রান করেছিলেন তিলক, যিনি সিরিজে ৪ নম্বরে ব্যাটিং করছিলেন, আর ৩ নম্বরে খেলছিলেন সূর্যকুমার যাদব।
সূর্য জানিয়েছেন, "দ্বিতীয় ম্যাচের শেষে তিলক আমার রুমে এসে অনুরোধ করেছিল যেন পরবর্তী ম্যাচে তাকে ৩ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়।"
তিলক নিজে জানিয়েছেন, "সূর্য ভাই আমার কথা শুনে সম্মতি দেন এবং বলেন, ‘ঠিক আছে, নিজেকে প্রমাণ কর। তুই ৩ নম্বরেই খেলবি।’ তাই এই সেঞ্চুরির বড় কৃতিত্ব সূর্য ভাইয়ের। তিনিই আমাকে উপরের অর্ডারে ব্যাট করার সুযোগ দিয়েছিলেন।"
সুতরাং, সূর্যকুমারের অধিনায়কত্ব নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু একজন লিডার হিসেবে তিনি ১০ এর মধ্যে নিশ্চিতভাবেই ১০ পাবেন।