Vivekananda football academy

Vivekananda football academy Sports development project for underprivileged tribal boys and girls from Junglemahal districts of WB

আজকের স্কোর 4-0!! 10 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে চলে গেল ছেলেরা। গোলকীপার কোচ ইন্দ্র  CFL...
04/06/2026

আজকের স্কোর 4-0!! 10 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে চলে গেল ছেলেরা। গোলকীপার কোচ ইন্দ্র CFL প্রিমিয়ার ডিভিশনে প্র্যাকটিসে জয়েন করেছে, তার সুযোগ্য বদলি অপূর্ব এসে গেছে। সুবোধ, সঞ্জয় স্যার, অপূর্ব সবাই মিলে গ্রুপ বৈতরণী পার করে দিলেন। এবার চ্যাম্পিয়নশিপ রাউন্ড, সবাই আশীর্বাদ করবেন এভাবেই যেন ছেলেরা এগিয়ে যেতে পারে।

বই আর বুট—দুটোই একসাথে। ⚽📚জঙ্গলমহলের আদিবাসী প্রতিভাদের শুধু মাঠের সাফল্যের জন্য নয়, শিক্ষার আলোয় আলোকিত করে আত্মনির্ভ...
04/06/2026

বই আর বুট—দুটোই একসাথে। ⚽📚

জঙ্গলমহলের আদিবাসী প্রতিভাদের শুধু মাঠের সাফল্যের জন্য নয়, শিক্ষার আলোয় আলোকিত করে আত্মনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই নিরন্তর প্রয়াস। খেলাধুলার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাক।

আমাদের ছেলেরা দৃঢ় প্রতিজ্ঞ যে, নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে Adamas University-কে গর্বিত করবে!! একই সঙ্গে, এই সুযোগ তাদের ভবিষ্যৎ কর্মজীবনের নতুন দুয়ারও খুলে দিতে পারে। বহুদিন ধরেই প্রফেসর ড: সমিত রায় মহাশয়-এর দূরদর্শী উদ্যোগে Adamas University ক্রীড়াবিদদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে আসছে।

এই স্বপ্নপূরণের পথে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ Adamas ইউনিভার্সিটির কর্ণধার প্রফেসর ড: সমিত রায় মহাশয় এবং স্পোর্টস ডিরেক্টর শ্রী রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে। সম্পূর্ণ বিনামূল্যে এরকম একটি সুযোগ, আপনাদের সহযোগিতা, আশীর্বাদ ও বিশ্বাস জঙ্গলমহলের অসংখ্য তরুণ-তরুণীর জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

মাঠ থেকে বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয় থেকে স্বনির্ভর ভবিষ্যৎ—এটাই আমাদের পথচলা, এটাই আমাদের অঙ্গীকার। যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই প্রতিজ্ঞা।

03/06/2026

ফুটবল শুধু স্বপ্ন নয়, পরিশ্রমের আরেক নাম।
মাঠে জার্সি গায়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই, আর মাঠের বাইরেও কাজের প্রতি সমান নিষ্ঠা।
আপার বডি এক্সারসাইজও চলছে এর মধ্যে দিয়ে । গ্যাস পাওয়া যাচ্ছে না অনেক দিন, তাই কাঠের উনুন চলছে বিগত দুমাস, ছেলেরা নিজেদের কাঁধে তুলে নিয়েছে সেই কাঠ কাটার গুরুভার।

"Gratitude beyond football"Footballs for our future stars, sarees for the mothers and local villagers who support them e...
01/06/2026

"Gratitude beyond football"
Footballs for our future stars, sarees for the mothers and local villagers who support them every day. A sincere thank you to Durgapur Mariners for their generosity, kindness, and belief in our community. Together, we continue to create positive change through football. ⚽❤️

⚽ Another emphatic win! 4-0 in the IFA State Youth League. 21 points from 9 matches with a +20 goal difference.Upwards a...
31/05/2026

⚽ Another emphatic win! 4-0 in the IFA State Youth League. 21 points from 9 matches with a +20 goal difference.
Upwards and onwards...

এতদিন ছিলো মেঝেতেই বিছানা। সারাদিন খেলে এসে ওখানেই ঘুমিয়ে পড়ত ছেলেরা। গতকাল রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ১৯৮৩ ব্যাচের প্রা...
28/05/2026

এতদিন ছিলো মেঝেতেই বিছানা। সারাদিন খেলে এসে ওখানেই ঘুমিয়ে পড়ত ছেলেরা। গতকাল রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ১৯৮৩ ব্যাচের প্রাক্তনী সমরদা আমাদের ছেলেদের জন্য কুড়ি সেট তোষক বালিশ কভার সহ পাঠিয়েছেন। মানবাজার বিবেকানন্দ স্পোর্টস একাডেমীর পক্ষ থেকে আমরা ওনাকে সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা জানাই। আগামী দিনে বিদ্যাপীঠের প্রাক্তনীরা এভাবেই আমাদের পাশে থাকুক এই আশা রাখি।

IFA STATE YOUTH LEAGUE update: Dominant from start to finish — 7-0 win against Budge Budge Football Academy.18 points in...
27/05/2026

IFA STATE YOUTH LEAGUE update: Dominant from start to finish — 7-0 win against Budge Budge Football Academy.
18 points in 8 matches with a +16 goal difference..marching towards super six.

লিগ টেবিলে আপাতত শীর্ষে!! World Football Day তে একটু ভালো খবর পাওয়া গেলো। আজকের স্কোর 4-0। চ্যাম্পিয়নশিপ রাউন্ড কড়া না...
25/05/2026

লিগ টেবিলে আপাতত শীর্ষে!! World Football Day তে একটু ভালো খবর পাওয়া গেলো। আজকের স্কোর 4-0। চ্যাম্পিয়নশিপ রাউন্ড কড়া নাড়ছে দরজায়,কিন্তু চিন্তায় আরও কদিন ওখানে থাকতে হবে টিমকে, আরও খরচ বেড়ে চলেছে , তার সঙ্গে এই গরমে একদিন ছাড়া ছাড়া ম্যাচ। ভগবান ভরসায় চলছি, বাকি দেখা যাক যা হবে। প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন।
ফুটবলের সঙ্গে যুক্ত সবাইকে আমাদের আভূমি প্রণাম!!!

Address

Bari High School Football Ground, P. S: Boro, Manbazar 2
Purulia
723131

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda football academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vivekananda football academy:

Share

Category