Football Fever

Football Fever Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Football Fever, Sports League, Nabinagar.

♜ফুটবল: যেখানে ভালোবাসা আর পাগলামি মিলেমিশে এক হয়ে যায়! 🏟️ প্রিয় দলের জয়-পরাজয় আর প্রিয় তারকার অজানা পরিসংখ্যান নিয়ে আমাদের এই পথচলা। ফুটবলের সাথেই থাকুন! ⚽❤️🔥"♜

গোল করার পর মেসিকে উৎসর্গ করা এবং তার প্রয়াত বাবা জর্জ মেসিকে সম্মান জানানো প্রসঙ্গে রদ্রিগো ডি পল...! 🥹🇦🇷🗣️ রদ্রিগো ডি ...
11/08/2026

গোল করার পর মেসিকে উৎসর্গ করা এবং তার প্রয়াত বাবা জর্জ মেসিকে সম্মান জানানো প্রসঙ্গে রদ্রিগো ডি পল...! 🥹🇦🇷

🗣️ রদ্রিগো ডি পল বলেন—

“এটা আমার জন্য ভীষণ আবেগঘন একটি ম্যাচ ছিল। পুরো ম্যাচজুড়েই আমি অনেক আবেগ নিজের মধ্যে ধরে রেখেছিলাম। সত্যি বলতে, আমি এতটাই আবেগপ্রবণ ছিলাম যে খেলতেই চাইছিলাম না। কিন্তু আমাকে মাঠে নামতে হয়েছে। আমি সেখানে থাকতে চেয়েছিলাম এবং লিওর জন্য নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি।

লিও সবসময় তার বাবার কথা অনেক ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে বলে। সে আজ যে জায়গায় পৌঁছেছে, সেখানে আসার পেছনে তার বাবার ত্যাগের কথাও প্রায়ই বলে। আমরা এ নিয়ে খুব বেশি কথা বলিনি, কিন্তু তার কণ্ঠে আমি সেই আবেগটা অনুভব করতে পেরেছিলাম।

তাই গোল করার পর আমিও আবেগাপ্লুত হয়ে পড়ি। আমার জার্সির নিচে ১০ নম্বরের একটি জার্সি লুকানো ছিল। আমার মনে হয়েছিল, এভাবেই হয়তো লিও এবং তার বাবার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানটুকু প্রকাশ করতে পারব।” 🥹❤️‍🩹

বন্ধুত্বেরও কিছু সম্পর্ক থাকে, যেখানে রক্তের বন্ধন না থাকলেও ভালোবাসা আর অনুভূতিটা পরিবারের মতোই গভীর। মেসির কঠিন সময়ে ডি পলের এই ছোট্ট শ্রদ্ধাটুকু সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। 🫂🇦🇷

বিশ্বকাপের পর লিভারপুলের ট্রেনিংয়ে ম্যাক আলিস্টার!বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে নিজের দায়িত্বটা দারুণভাবে পালন করার ...
11/08/2026

বিশ্বকাপের পর লিভারপুলের ট্রেনিংয়ে ম্যাক আলিস্টার!

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে নিজের দায়িত্বটা দারুণভাবে পালন করার পর এবার ক্লাব ফুটবলে ফিরলেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার।

দীর্ঘ বিরতির পর সোমবার লিভারপুলের AXA Training Centre-এ অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এবার নতুন মৌসুমের জন্য ক্লাবের হয়ে প্রস্তুত হওয়ার পালা।

বিশ্বকাপের ক্লান্তি পেছনে ফেলে আবারও লিভারপুলের মাঝমাঠে নিজের জাদু দেখাতে প্রস্তুত আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক আলিস্টার!

Welcome back, Macca!

লিওনেল মেসি তার পরিবারসহ আর্জেন্টিনার রোজারিও শহরের এল প্রাদো কবরস্থানে গিয়েছিলেন।গত শুক্রবার আর্জেন্টিনার রোজারিওর একটি...
10/08/2026

লিওনেল মেসি তার পরিবারসহ আর্জেন্টিনার রোজারিও শহরের এল প্রাদো কবরস্থানে গিয়েছিলেন।

গত শুক্রবার আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেসির বাবা, জর্জ মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শ্রদ্ধা ও ভালোবাসা রইল তার প্রতি। 🙏🌹🕊️

আজ মেসি মাঠে নেই… বাবাকে হারানোর গভীর শোকে নিজেকে দূরে রেখেছে। 💔তবুও ম্যাচের সেই মুহূর্তে, গোল করার পর রদ্রিগো ডি পল যখন...
09/08/2026

আজ মেসি মাঠে নেই… বাবাকে হারানোর গভীর শোকে নিজেকে দূরে রেখেছে। 💔

তবুও ম্যাচের সেই মুহূর্তে, গোল করার পর রদ্রিগো ডি পল যখন মেসির নাম আর ১০ নম্বর লেখা জার্সিটা তুলে ধরলো—সবাই যেন থমকে গেল… 🥺🇦🇷

এটা শুধু একটা উদযাপন ছিল না, এটা ছিল ভালোবাসা… বন্ধুত্বের নিঃশব্দ প্রকাশ।
সে জানিয়ে দিল—এই গোলটা তার প্রিয় বন্ধু, তার ক্যাপ্টেন মেসির জন্য। ❤️

মেসি, তুমি মাঠে না থাকলেও—
তোমার ১০ নম্বর আজ তোমার হয়েই উদযাপন করলো গোলটা।

একটা গোল, একটা জার্সি…
আর অগণিত অনুভূতির গল্প…! ❤️‍🩹🫂🇦🇷

🚨🗣️ সার্জিও আগুয়েরো লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু নিয়ে বলেন:"যখন আমি খবরটা পাই, আমি ভেঙে পড়েছিলাম। জীবনে এর আগে ...
09/08/2026

🚨🗣️ সার্জিও আগুয়েরো লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু নিয়ে বলেন:

"যখন আমি খবরটা পাই, আমি ভেঙে পড়েছিলাম। জীবনে এর আগে এমন কিছু কখনো অনুভব করিনি। এত কাছের কাউকে আমি আগে কখনো হারাইনি। হোর্হে ছিলেন আমার দেখা সেরা মানুষদের একজন। লিওর জীবনে তার প্রভাব ছিল বিশাল, আর আমি জানি এটা ওর ওপর ভীষণ বড় প্রভাব ফেলবে।

ঘটনার পর আমি লিওকে ফোন করেছিলাম, আর জীবনে কখনো তাকে এতটা ভেঙে পড়া অবস্থায় শুনিনি। ওর কণ্ঠে কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এটা ছিল আমার শোনা সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, হোর্হের মৃত্যুর আগেই বিশ্ব মিডিয়া লিওকে অহংকারী হিসেবে তুলে ধরছিল, অথচ তারা জানতোই না তার ব্যক্তিগত জীবনে কী চলছে। এটা সত্যিই নিন্দনীয়। মিডিয়া খুব সহজেই বিচার করে ফেলে, না জেনে আসলে পর্দার আড়ালে কী ঘটছে।

লিওর জন্য সময়টা মোটেও সহজ ছিল না। বিশ্বকাপ ফাইনালের হৃদয়ভাঙা মুহূর্ত, আর তার কয়েক সপ্তাহের মধ্যেই বাবাকে হারানো—এটা কোনো মানুষের জন্যই সহজ না। সে একজন ফুটবলার হওয়ার আগে একজন মানুষ।

বিশ্বকাপ চলাকালীন এবং তার আগেও লিও কঠিন সময় পার করছিল। আমি যখনই তার সাথে কথা বলেছি, তাকে সুখী মনে হয়নি। সবচেয়ে প্রয়োজনের সময়েও সে তার বাবার কাছে থাকতে পারেনি, আর এরপর ঠিকমতো পরিবারের সাথে সময় না কাটিয়ে আবার এমএলএসে ফিরতে হয়েছে—যা বিষয়টাকে আরও কঠিন করে তুলেছে।

আমার মনে হয় এ কারণেই লিও এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছে। সে নিজের ভেতরে অনেক কিছু চেপে রেখেছে, যা মানুষ বুঝতেই পারে না। অনেক সময় আমরা ভুলে যাই, একজন ফুটবলারের পেছনেও একজন মানুষ থাকে।" 🥺💔🇦🇷

নিজের জন্য না হোক…ভক্তদের জন্য না হোক…কিন্তু একটা নাম তো আছে, যার জন্য তুমি আবারও উঠে দাঁড়াতে পারো…যে মানুষটা তোমার প্রত...
08/08/2026

নিজের জন্য না হোক…
ভক্তদের জন্য না হোক…

কিন্তু একটা নাম তো আছে, যার জন্য তুমি আবারও উঠে দাঁড়াতে পারো…

যে মানুষটা তোমার প্রতি সবসময় বিশ্বাস রেখেছে,
যে তোমাকে নিজের ছায়ার মতো আগলে রেখেছে,
যে তোমার হাসিতে হাসে, তোমার কষ্টে চুপচাপ থাকে…

সেই মেসির জন্য হলেও ফিরে আসো…

ফিরে আসো তোমার সেই জাদু নিয়ে,
ফিরে আসো বাম পায়ের সেই ম্যাজিক নিয়ে,
ফিরে আসো আবারও মাঠ কাঁপাতে…

কারণ ফুটবল তোমাকে ভুলে যায়নি,
আমরাও না…

গোল্ডেন বয়, পাওলো দিবালা —
তোমার ফেরার অপেক্ষায় পুরো একটা পৃথিবী 💙🇦🇷

Official ✅২ বছরের চুক্তিতে অলিম্পিক মার্শেই ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন জিরোনিমো রুল্লি! 🧤🔵নতুন চ্যালেঞ্জ, নতুন...
07/08/2026

Official ✅

২ বছরের চুক্তিতে অলিম্পিক মার্শেই ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন জিরোনিমো রুল্লি! 🧤🔵

নতুন চ্যালেঞ্জ, নতুন অধ্যায় 🔥
সিটিজেনদের জার্সিতে কেমন পারফরম্যান্স দেখাতে পারেন এই আর্জেন্টাইন গোলরক্ষক—আপনার কী মনে হয়? 🇦🇷💭

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের সেই মহাকাব্যিক জয়—যা শুধু একটি ম্যাচের জয় ছিল না, ছিল কোটি আর্জেন্টাইন সমর্থকের আবেগ,...
07/08/2026

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের সেই মহাকাব্যিক জয়—যা শুধু একটি ম্যাচের জয় ছিল না, ছিল কোটি আর্জেন্টাইন সমর্থকের আবেগ, গর্ব আর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। সেই রাতের প্রতিটি মুহূর্ত আজও রক্তে আগুন ধরায়, হৃদয়ে বাজায় জয়ের গান। 🇦🇷🔥

এই অবিস্মরণীয় জয়কে চিরস্মরণীয় করে রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর ১৫ জুলাই দিনটিকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালিত হবে—একটি দিন, যেদিন স্মরণ করা হবে সেই বীরত্বগাথা, সেই লড়াই, সেই আবেগ, যা ফুটবলকে ছাড়িয়ে জাতির গর্বে পরিণত হয়েছিল।

গতকাল কার্যনির্বাহী কাউন্সিলের সভা শেষে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এখন থেকে প্রতি বছর ১৫ জুলাই আসলেই ফিরে আসবে সেই গৌরবময় স্মৃতি, ফিরে আসবে সেই জয়ের অনুভূতি, যা নতুন প্রজন্মকে জানাবে—এই জার্সির পেছনে কতটা ইতিহাস, কতটা ত্যাগ আর কতটা ভালোবাসা লুকিয়ে আছে। 🤍💙

এই দিনটি শুধু একটি উদযাপন নয়, এটি আর্জেন্টাইন ফুটবলের আত্মা, একতার প্রতীক এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল। 🐐✨

বয়স মাত্র ২৫—যে সময়ে ইউরোপের বড় বড় লিগ কাঁপানোর কথা একজন লাতিন প্রতিভার, ঠিক তখনই Thiago Almada ফিরে গেলেন নিজের ঘরের ক্...
07/08/2026

বয়স মাত্র ২৫—যে সময়ে ইউরোপের বড় বড় লিগ কাঁপানোর কথা একজন লাতিন প্রতিভার, ঠিক তখনই Thiago Almada ফিরে গেলেন নিজের ঘরের ক্লাব River Plate-এ। “ফেরা” শব্দটা হয়তো ঠিক নয়—বরং বলা যায়, সময়ই তাকে ফিরিয়ে আনলো।

ক্যারিয়ারের এই পর্যায়ে এমন ব্যাকস্টেপ সত্যিই মনকে একটু নাড়া দেয়। প্রতিভা, স্কিল—সবই ছিল, কিন্তু ঠিক জায়গায়, ঠিক ভূমিকায় তাকে কখনোই দেখা গেল না।

আসল প্রশ্নটা এখানেই—আলমাদা আসলে কোন পজিশনের খেলোয়াড়? ক্লাসিক নাম্বার ১০? নাকি উইংয়ে খেলা কোনো ক্রিয়েটিভ প্লেমেকার? নাকি বক্সের আশেপাশে ঘোরাফেরা করা সেকেন্ড স্ট্রাইকার?

হয়তো কোচরাই কখনো তার সঠিক পরিচয়টা খুঁজে পাননি, অথবা ক্লাব চয়েসটাই ছিল ভুল—আর সেই অস্পষ্টতাই ধীরে ধীরে তার ইউরোপীয় যাত্রাকে থামিয়ে দিল।

একটা সময় মনে হয়েছিল Atlético Madrid-এ গেলে নতুন করে নিজেকে প্রমাণ করবেন, সেই ভবিষ্যদ্বাণী ঠিকই মিলেছিল। কিন্তু বাস্তবতা?—সেখানেও গল্পটা আর এগোয়নি।

আজকের বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্নটা আরও কঠিন—
এই বয়সে ইউরোপে কি আর কামব্যাক সম্ভব? ২০৩০ বিশ্বকাপে কি আবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে তাকে?

হয়তো উত্তরগুলো খুব আশাব্যঞ্জক নয়...তবুও একটা সত্য কখনো বদলাবে না—তিনি ছিলেন 2022 FIFA World Cup জয়ী আর্জেন্টিনা দলের একজন সদস্য 🇦🇷🏆

আর সেটাই তার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের অধ্যায়।

ধন্যবাদ আলমাদা—তোমার পথচলার জন্য ❤️

👉 তোমার মতে—আলমাদার ইউরোপে আরেকটা সুযোগ পাওয়া উচিত, নাকি এই সিদ্ধান্তটাই ছিল তার জন্য সঠিক?

অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় জানিয়ে ইতালিয়ান ক্লাব রোমায় পাড়ি জমালেন নাহুয়েল মোলিনা 🇦🇷🔴🟡লাস্ট সিজনটা অ্যাটলেটিকোর হয়ে মোট...
06/08/2026

অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় জানিয়ে ইতালিয়ান ক্লাব রোমায় পাড়ি জমালেন নাহুয়েল মোলিনা 🇦🇷🔴🟡

লাস্ট সিজনটা অ্যাটলেটিকোর হয়ে মোটেও ভালো যায়নি তার। নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় ছন্দ হারিয়ে ফেলেছিলেন, যার প্রভাব পড়েছিল আন্তর্জাতিক মঞ্চেও। বিশ্বকাপেও আমরা দেখেছি—তার পারফরম্যান্সটা ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই নিচে।

তবে নতুন শুরু সবসময় নতুন আশা নিয়ে আসে… ✨
রোমায় যোগ দিয়ে মোলিনা কি আবার নিজের পুরনো রূপে ফিরতে পারবেন? সেটাই এখন দেখার বিষয়।

ইতালিয়ান লিগে আগে থেকেই তার অভিজ্ঞতা রয়েছে, যা তাকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করতে পারে। আর সবচেয়ে মজার বিষয়—রোমায় আগে থেকেই তিনজন আর্জেন্টাইন খেলোয়াড় ছিলেন, মোলিনাকে নিয়ে সেই সংখ্যা এখন চার! 🇦🇷🔥

তাই বলা যায়, এই রোমা এখন অনেকটা “আর্জেন্টিনা ভাইব” নিয়েই মাঠে নামবে 😉

এই ক্লাবটার প্রতি অনেক আর্জেন্টাইন সমর্থকেরই আলাদা একটা টান আছে… আমার নিজেরও কয়েক বছর ধরেই রোমার প্রতি একটা স্পেশাল ভালো লাগা কাজ করে ❤️

এবার প্রশ্ন হলো—
👉 রোমায় গিয়ে কি মোলিনা আবার নিজের সেরা ফর্মে ফিরতে পারবেন?

Address

Nabinagar
3410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Football Fever posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share