Bengal Academy Of Australian Rules Football - Footy

Bengal Academy Of Australian Rules Football - Footy It is India's first Australian Rules Football Academy to teach Australian Rules football as well as maintain fitness...

শোয়েব আলী, লালগোলার রামচন্দ্রপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ফুতকিপাড়ার ছেলে, বর্তমানে ভিয়েতনামের Ho Chi Minh City র Than...
10/12/2024

শোয়েব আলী, লালগোলার রামচন্দ্রপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ফুতকিপাড়ার ছেলে, বর্তমানে ভিয়েতনামের Ho Chi Minh City র Thanh Long Sports Centre-এ Footy বল হাতে নিয়ে দাঁড়িয়ে।

আমাদের জাতীয় খেলা কাবাডি গেল অস্ট্রেলিয়ায় আর ওদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা Australian rules football (Footy) এল এদেশে ( Ricki Ponting এর হাত ধরে)। লালগোলায় এর শুরুটা 2016 সালে মূলত এম. এন. একাডেমির ছাত্রদের নিয়ে। পরবর্তীকালে 2019 সালে গামিলা মাঠকে কেন্দ্র করে সেখানে Bengal Footy Academy গড়ে ওঠে, এবং 2020 সালে National Footy Championship লালগোলায় আয়োজন করা হয়।

প্রথমবারের জন্য এবার Asia Cup Footy অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটিতে 6 থেকে 8 ডিসেম্বর। ভারত ছাড়াও আরো দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করছে। বাংলা থেকে ভারতীয় দলে তিনজন সুযোগ পেয়েছে তার মধ্যে একজন আমাদের লালগোলার ছেলে শোয়েব আলী। সেমিফাইনালে জাপানের কাছে হেরে ভারত বিদায় হয়। ভারত শেষ অবধি জিততে না পারলেও শোয়েব জিতেছে, টুর্নামেন্টের 15 জন সেরা খেলোয়ারদের নিয়ে যে Asia team নির্বাচন করা হয়েছে তাতে ভারতের দুজন খেলোয়ার আছে। তারমধ্যে শোয়েব একজন।

Thank you Soyab for making us proud 👍

পরপর তিনবারের চ্যাম্পিয়ানদের  হারিয়ে ম্যাসেজ দিয়েছিল Bengal Tiger রা ২০১৯ সালে। স্বপ্ন দেখতে শুরু করেছিল সুজন,জুয়েল,রাকি...
29/01/2023

পরপর তিনবারের চ্যাম্পিয়ানদের হারিয়ে ম্যাসেজ দিয়েছিল Bengal Tiger রা ২০১৯ সালে। স্বপ্ন দেখতে শুরু করেছিল সুজন,জুয়েল,রাকিবেরা অষ্ট্রেলিয়া পাড়ি দেওয়ার জাতীয় দলের হয়ে। ২০২০ সালে ঘরের মাঠে বাংলাকে সিনিয়র বিভাগে হারিয়ে চতুর্থ বারের জন্য চ্যাম্পিয়ান হয় ঝাড়খন্ড, জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ান হয় বাংলার টাইগারেরা।
করোনা কেড়ে নিয়েছিল Bengal Tiger দের স্বপ্ন। পরিস্থিতি স্বাভাবিক হতেই বাঘের মতোই ফিরলো সিনিয়র প্লেয়ার জুয়েল, সুজন, রাকিব, হামিদ, রাকেশ,অমরেশ,সোমনাথ, সামিম, সোয়েব, রাহুলরা এবং জুনিয়র প্লেয়ার রাহুল, ইজাজ, নোবেল, সেকেন্দার, বাসির,আলিম,আমির, ইকবালরা। ঘরের মাঠে ( ঝাড়খন্ডের রাচিতে) আয়োজকদের সিনিয়র বিভাগে হারিয়ে ARFAI JOINT EAST NORTH ZONAL CHAMPIONSHIP 2023 এ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ান এবং জুনিয়র বিভাগে রানার্স হল BENGAL TIGER রা। অভিনন্দন রইল সমস্ত খেলোয়াড়, কর্মকর্তাদের জন্য। 💚💚💚💚

In 2019, Bengal Tigers gave a message by defeating the three-time champions in a row. Sujan, Jewel, Rakib started dreaming of crossing Australia for the national team. In 2020, Jharkhand became the champion for the fourth time after defeating Bengal in the senior category at home, Bengal Tigers became the champion in the junior category.
Covid -19 took away the dream of Bengal Tigers. Jewel, Sujan, Rakib, Hamid, Soyeb, Rakesh,Amoresh, Samim, Somnath, Rahul returned like tigers as soon as the situation became normal.ARFAI JOINT EAST NORTH ZONAL CHAMPIONSHIP 2023 champions in the senior category and runners up in the junior category are BENGAL TIGER after defeating the hosts in the senior category at home. Congratulations to all players, officials. 💚💚💚💚

ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী ও সাহিত্য সম্রাট  বঙ্কিমচন্দ্রের " বন্দেমাতরম " রচনার সঙ্গে জড়িত স্থান লালগোলা ব...
23/01/2023

ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের " বন্দেমাতরম " রচনার সঙ্গে জড়িত স্থান লালগোলা ব্লকের যুব সমাজ ২০১৭ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল (ফুটি) নামে একটি লাল-ওভাল-বলের খেলার সাথে প্রথম পরিচিত লাভ করে লালগোলা এম এন একাডেমি ময়দানে।
প্রথমবারের মতো অংশ নিয়ে লালগোলার ছেলেরা এই খেলায় অসাধারণ ক্রীড়ানৈপুণ্য তুলে ধরে। পরের বছর (২০১৮) লালগোলায় ইতিহাস তৈরি হয়েছিল, যেখানে গামিলা নবীন সংঘের মাঠে ভারতের প্রথম "ফুটি একাডেমি" প্রতিষ্ঠিত হয় এবং লালগোলায় ফুটির স্টেট চ্যাম্পিয়ান অনুষ্ঠিত হয়। আয়োজক জেলা হিসেবে রানার্স হয় মুর্শিদাবাদ জেলা।
আরও এক ধাপ এগিয়ে মুর্শিদাবাদ জেলা ফুটির ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হয় ২০১৯ সালে লালগোলায়, সেখানে সিনিয়র বিভাগে রানার্স ও জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ান হয় আয়োজকেরা। কোভিড -১৯ কেড়ে নিয়েছিল ৩টি বছর। পরিস্থিতি স্বাভাবিক হতেই জয়ের ধারা অব্যাহত রেখে দূরন্ত ভাবেই ফিরেছে মুর্শিদাবাদ জেলার ছেলেরা। গতবারের চ্যাম্পিয়ানদের বিশাল ব্যাবধানে হারিয়ে স্টেট চ্যাম্পিয়ান হল মুর্শিদাবাদ।
রাকিব,জুয়েল,সুজন,সোয়েব,হামিদ,রাহুল,আলিম,নোবেল,সেকেন্দারদের গত কয়েকমাস ধরে গামিলা নবীন সংঘের ময়দানে দুবেলা অক্লান্ত পরিশ্রম ও অসাধারণ ক্রীড়ানৈপূণ্যে হাসি ফুটিয়েছে জাহাঙ্গীর মিঞা, তরুণ মন্ডল,শতদল মন্ডল,ওয়াহিদা রহমান সহ সমস্ত কর্মকর্তাদের মুখে। সকলের প্রতি রইল একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা।

04/01/2022
11/09/2021
07/09/2021

খেলা প্রিয় লালগোলা বাসীর স্বপ্ন পূরণে,শারদীয়ার শুভ আগমনের পূর্বে গামিলা নবীন সংঘের পরিচালনায় গামিলা নবীন সংঘের ময়দানে অনুষ্ঠিত হতে চলছে গামিলা নবীন সংঘ ফুটবল চ্যালেঞ্জ কাপ ২০২১
শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি, খুব শীঘ্রই দলের নাম প্রকাশিত করা হবে।
উক্ত ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় বিগত বছরগুলোর মতো আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করে গামিলা নবীন সংঘ।

Address

Murshidabad
GAMILANABINSANGHA PIRTALA,UPARFATEPUR,LALGOLA,MURSHIDABAD

Telephone

+919609060883

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Academy Of Australian Rules Football - Footy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Academy Of Australian Rules Football - Footy:

Share