25/03/2025
*ঐতিহ্যবাহী JKA কারাতে নিয়ে কিছু কথা:*
*JKA কারাতে* কে কেবলমাত্র শারীরিক লড়াই, অথবা আত্মরক্ষার কলাকৌশল অথবা মেডেল জেতার উদ্দেশ্যে একটি প্রতিযোগিতামূলক খেলা হিসাবে দেখলে ভুল হয়ে যাবে।
*JKA কারাতের* মূল উপকারিতা বিবিধ। স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী উপকারিতার তালিকা অনেক লম্বা।
এক কথায় *JKA কারাতে* একজন শিক্ষার্থীকে এক স্বাবলম্বী, দৃঢ়চিত্ত, স্থিতোধী, নৈতিক চেতনা সম্পন্ন, বিনয়ী, সম্পূর্ণরূপে মানসিক ভারসম্যযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে।
*JKA কারাতে* জাপানের এক ঐতিহ্যশালী যুদ্ধকলা যা জাপানের বর্তমান সমাজে এক অত্যন্ত সম্মানজনক সাংস্কৃতিক ক্রিয়া হিসাবে স্বীকৃত যা একজন কারাতে শিক্ষার্থীর শরীরের সীমানা অতিক্রম করে মন ও আত্মাকে শৃঙ্খলাবদ্ধ করে থাকে।
*JKA কারাতে* এর নিয়মিত সঠিক প্রশিক্ষণ মানুষের আক্রমণাত্মক উদ্ধত মনোভাবকে প্রশমিত করে শরীর ও মনকে শান্ত, সুরক্ষিত ও ভারসাম্য যুক্ত করতে সাহায্য করে।
কারাতের লড়াইয়ের দর্শনের মূলে শক্তির সাথে সামঞ্জস্য, গতির সাথে ধৈর্য, কৌশলের সাথে সরলতা সব একসঙ্গে পাওয়া যায়।
*JKA কারাতের* লড়াই কেবলমাত্র লড়াইয়ে জেতার হাতিয়ার নয় বরং একজন শিক্ষার্থীর তার শক্তি ও সক্ষমতার সীমা উপলব্ধি করা এবং নিজের সীমাকে অতিক্রম করে নিজেকে আরো উন্নত করার হাতিয়ারও বটে।
একজন সম্পূর্ণ সুস্থ মানসিক ও শারীরিক ভারসাম্মযুক্ত সুনাগরিক হয়ে উঠতে *JKA কারাতে* শিখুন।
*ওস্*