15/08/2026
🇮🇳 স্বাধীনতা দিবস ২০২৬ 🇮🇳
প্রতিবছরের ন্যায় এ বছরও কোতুলপুর ইলেভেন বুলেটস্ ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবেগে পালিত হলো আমাদের ভারতবর্ষের ৮০ তম স্বাধীনতা দিবস।
দিনের শুভ সূচনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলনের সঙ্গে পরিবেশিত হয় বন্দেমাতরম এবং গাওয়া হয় আমাদের গর্বের জাতীয় সংগীত।
এরপর কোতুলপুর এলাকার বিভিন্ন মনীষীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি শ্রীশ্রী মা সারদার মূর্তিতেও মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।
আয়োজিত হয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে কোতুলপুর ইলেভেন বুলেটস্ ক্লাব পরিচালিত সনাতন সরস্বতী বিদ্যানিকেতনের ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দ , অভিভাবক অভিভাবিকাএবং কোতুলপুর ইলেভেন বুলেটস্ ক্লাবের সকল সদস্য ও সদস্যাগণ।
এই শোভাযাত্রার মধ্য দিয়ে দেশাত্মবোধের পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়।
🌿 আমাদের শোভাযাত্রার মূল বার্তা ছিল—
🚗 নিরাপদে গাড়ি চালান, জীবন বাঁচান।
🌳 একটি গাছ, একটি জীবন।
🧹 পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, দেশ ও সমাজকে সুস্থ রাখুন।
আমাদের এই কর্মসূচিকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য কোতুলপুর ইলেভেন বুলেটস্ ক্লাবের সকল সদস্য ও সদস্যাগণের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সনাতন সরস্বতী বিদ্যানিকেতনের সকল শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাগণ এবং আমাদের প্রিয় ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা,ও প্রণাম। আপনাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলেছে।
অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে পরিচালনা করতে
প্রশাসন তাঁদের দায়িত্বে ছিলেন বদ্ধপরিকর। তাঁদের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ🙏
এছাড়াও, এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমস্ত কোতুলপুরবাসীর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রণাম।
স্বাধীনতার চেতনায়, সমাজের প্রতি দায়বদ্ধতায় এবং মানুষের কল্যাণের সংকল্পে আমরা এগিয়ে চলি—এই হোক আমাদের অঙ্গীকার।
সকলকে আন্তরিক ধন্যবাদ ও প্রণাম।
🇮🇳 জয় হিন্দ।
🇮🇳 বন্দেমাতরম।
সদস্য ও সদস্যাগণ
কোতুলপুর ইলেভেন বুলেটস্ ক্লাব
কোতুলপুর, বাঁকুড়া
#স্বাধীনতা_দিবস_২০২৬
#জয়_হিন্দ
#বন্দেমাতরম
#কোতুলপুর_ইলেভেন_বুলেটস_ক্লাব
#কোতুলপুর
#বাঁকুড়া
#দেশাত্মবোধ
#দেশের_জন্য
#নিরাপদে_গাড়ি_চালান
#জীবন_বাঁচান