Mariners' Arena Archive

Mariners' Arena Archive Welcome to Mariners' Arena Archive. Let's dive into nostalgia. Joy Mohun Bagan.

𝐒𝐞𝐚𝐬𝐨𝐧'𝐬 𝐁𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐁𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠𝑬𝒙𝒄𝒍𝒖𝒔𝒊𝒗𝒆 𝒇𝒓𝒐𝒎 Mariners' Arena Mohun Bagan Super Giant ম্যানেজমেন্ট  OCI player হিসেবে Yan Dhan...
21/06/2026

𝐒𝐞𝐚𝐬𝐨𝐧'𝐬 𝐁𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐁𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠

𝑬𝒙𝒄𝒍𝒖𝒔𝒊𝒗𝒆 𝒇𝒓𝒐𝒎 Mariners' Arena

Mohun Bagan Super Giant ম্যানেজমেন্ট OCI player হিসেবে Yan Dhanda কে সিলেক্ট করেছে ।এই Overseas Citizen Of India (OCI) প্লেয়ার সময় চেয়েছেন,ভারতের ক্যালেন্ডার ও আরো কিছু বিষয়বস্তু তার এজেন্ট ও তিনি নিজেও খতিয়ে দেখছেন।তবে মোহনবাগান যখন নেবে মনে করেছে আর ম্যানেজমেন্ট অল আউট যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে তখন এইটা সময়ের অপেক্ষা মাত্র ।সম্পূর্ণ নিয়ম ফ্রেমিং ও সেই নিয়ে ক্লাবদের কিছু পরিবর্তন আনার আর্জি সব মিলিয়ে কোথায় দাড়ায় সেই অপেক্ষায় এখন সবাই। Yan Dhanda কে সবুজ মেরুনে দেখা এখন বলাই যায় সময়ের অপেক্ষা।তারপর হয়তো নীল জার্সিতেও...NATIONAL CLUB to make the NATION PROUD 🇮🇳

টুটু-অঞ্জন। দুজনেই আজ ওপারে।[Mariners Arena]
12/05/2026

টুটু-অঞ্জন। দুজনেই আজ ওপারে।

[Mariners Arena]

12/01/2026

বীর সন্ন্যাসীর চরণে প্রণাম।

[Mariners Arena, Vivekananda Jayanti]

10/01/2026
30/12/2025

মেরিনার্স এরিনা : পায়ে পায়ে পাঁচ
Since 2020
এই চলার পথে আমরা সবাই মিলে অজস্র কাজ করেছি মোহনবাগানকে অনুপ্রেরণা করে।মোহনবাগান শুধুমাত্র মাঠে বা গ্যালারিতে সীমাবদ্ধ নয়,মোহনবাগানের ব্যাপ্তি জীবনের প্রতিটি পদক্ষেপে। সমাজের প্রতিটি স্তরে যেখানেই লড়াই সেখানেই মোহনবাগান প্রস্তুত। আমরা মেরিনার্স এরিনা এইভাবেই কর্মকে আমাদের ধর্মে রুপান্তরিত করে এগিয়ে চলেছি।এইরকম অগুনিত কর্মের কিছু বছরের শেষের কয়েকদিন তুলে ধরবো আগামীর চলার অনুপ্রেরণা করে।

পায়ে পায়ে পাঁচে পর্ব-১

মোহনবাগানের আনন্দ ও চেতনাকে ভাগ করে নেওয়া: মেরিনার্স এরিনা শিবদাস ভাদুড়ি স্কলারশিপ

সূচনার পর থেকেই মোহনবাগানকে সমর্থনের পাশাপাশি নানারকম কাজে ব্রতী হয়েছিলাম আমরা। তেমনই একটি উদ্যোগ ছিল "মেরিনার্স এরিনা শিবদাস ভাদুড়ি স্কলারশিপ"– যেটা আমাদের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপনের সময় ১৬ই নভেম্বর উন্মোচিত হয়। এটি উদ্বোধন করেন মোহনবাগান কিংবদন্তি বিদেশ বসু এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য।

দেড় মাসব্যাপী বিশেষজ্ঞ প্যানেলের অনুসন্ধানের পর, ১৩ বছর বয়সি চন্দু হেমরেমকে "মেরিনার্স এরিনা শিবদাস ভাদুড়ি স্কলারশিপ"-এর প্রথম প্রাপক হিসেবে নির্বাচন করা হয়েছিল।

সেই মরশুমে প্রতিটি সাফল্য সমাজের পিছিয়ে পড়া অংশের সঙ্গে ভাগ করে নেওয়া আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে আমরা পৌঁছে যাই ব্যারাকপুর স্পোর্টস অ্যাকাডেমিতে। এই কোচিং ক্যাম্পে সারা বাংলা থেকে উঠে আসা প্রতিভাবান অনূর্ধ্ব-১৩ ফুটবলারদের বাছাই ও প্রশিক্ষণ দেওয়া হয়।

এখানেই দেবরাজ চট্টোপাধ্যায়, সুবেন্দু মজুমদার এবং সায়ন্তন দাস রায় সহ একটি বিশেষজ্ঞ প্যানেলের দ্বারা চন্দু হেমরেমকে আমাদের স্কলারশিপের প্রথম প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

চন্দু হেমরেমের হাতে তুলে দেওয়া হয় স্কলারশিপ ট্রফি, সার্টিফিকেট এবং ৩০,০০০ টাকার আর্থিক সহায়তা।একাডেমির সাথে এই মহান কর্মকান্ডে পাশে দৈনন্দিন প্রয়োজনের জন্যে এরিনা থেকে েই স্কলারশীপ ছাড়াও আর্থিকভাবে যতটা সম্ভব হয়েছে আমরা পাশে থেকেছি সময় সময়।

আমরা প্রার্থনা করি, বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ টুকু পাক। ভারতবর্ষে আগামীদিনে কতজন ফুটবলার হতে চাইবেন তা নিয়ে আশঙ্কা হয়। তবু খেলাটা তো ফুটবল– সে নিজেই ছোট ছোট ছেলে মেয়েদের টেনে নেবে নিজের দিকে। ভালোবাসার টানে খেলাটাকে প্রফেশন করতে চায় যারা, কোনো সমস্যাই যেন তাদের সে ইচ্ছায় বাধার সৃষ্টি না করতে পারে এই আমাদের প্রার্থনা।
✒️sagnik

Mohun Bagan Super GiantMohun BaganMariners' Arena

এশিয়ার বৃহত্তম প্রিন্টেড টিফো। আজকের দিনেই।
23/11/2025

এশিয়ার বৃহত্তম প্রিন্টেড টিফো। আজকের দিনেই।

দ্রুত বয়ে চলে সময়। দেখতে দেখতে একবছর হয়ে গেল এই দিনটার। পরিকল্পনা, ডিজিটাল আর্ট, প্রিন্ট, জোড়া লাগানো, C3 তে ওঠানো এবং সঠিকভাবে প্রদর্শন – সব মিলিয়ে যেন একটা দক্ষযজ্ঞ। তবে ছিল না কোনো ক্লান্তি। ছিল একটা চাপা উত্তেজনা। সব শেষে খেলা শুরুর কিছুক্ষণ আগে সাফল্যের সঙ্গে উন্মোচিত হল ১২৬০০ বর্গফুটের এশিয়ার বৃহত্তম প্রিন্টেড টিফো– যুবভারতীর গ্যালারিতে।

বিভিন্ন সময়ে বিদেশী ফুটবলাররা আমাদের ক্লাবে এসেছেন নিজেদের প্রিয়জনদের ছেড়ে। হয়তো পরিবারের সঙ্গে তাদের দেখা হয়েছে একটা পুরো মরশুম শেষে। আর এই সময়টাতে তাঁরা একাত্ম হয়ে উঠেছেন মোহনবাগানের হাজার হাজার সমর্থকের সঙ্গে। তাদের প্রত্যেকের জন্য আমাদের এই টিফো। আজ থেকে ঠিক এক বছর আগে।

💚❤️

1984 সালের আজকের দিনে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে নিজেদের 12 নম্বর ডুরান্ড কাপ ট্রফি ঘরে তুলেছিল পি কে ব্যানার্জীর মোহ...
19/11/2025

1984 সালের আজকের দিনে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে নিজেদের 12 নম্বর ডুরান্ড কাপ ট্রফি ঘরে তুলেছিল পি কে ব্যানার্জীর মোহনবাগান। ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন বিদেশ বোস।

19/11/2025

Mohun Bagan ও Mohun Bagan Super Giant-এর সাথে মোহনবাগানিদের/মেরিনার্সদের পাশে Mariners' Arena এগিয়ে চলেছে ধারাবাহিকতা ও মানবিকতাকে মন্ত্র করে।
#জয়মোহনবাগান

হৃদয়ের সবুজ তোতা ❤️
03/09/2025

হৃদয়ের সবুজ তোতা ❤️

তোতা কাহিনী 🦜

এক হাতে বাইবেল আর এক হাতে পর্তুগীজ থেকে ইংরেজী অনুবাদের বই নিয়ে প্র্যাক্টিসে আসত চুপচাপ ব্রাজিলীয় ছেলেটা। কে জানত ট্রায়ালে প্রত্যাখ্যাত হওয়া ছেলেটা অচিরেই হয়ে উঠবে মোহনবাগানীদের নয়নের মণি?

ক্লাবের কর্তাদের সঙ্গে মনোমালিন্য। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ছেলেটা। ছুটে এলেন এক সমর্থক। হাতে বাড়ির দলিল। যে করেই হোক ছেলেটাকে যেতে দেওয়া চলবে না। এজন্য তিনি নিজের বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে এসেছেন যাতে ক্লাব সেই টাকায় ব্রাজিলীয় ছেলেটাকে রেখে দিতে পারে।

অন্য দলে গিয়ে সেই দলকে ভারতসেরা করেছিল ছেলেটা। কিন্ত মনের টানে ফিরে এল তাঁর প্রিয় ক্লাবে। কবে যে ক্লাবের সঙ্গে সমার্থক হয়ে গেল সেটা কি সে নিজেও বুঝতে পেরেছিল?

প্রতিবেশী ক্লাবের ব্ল্যাঙ্ক চেকের অফার বারবার প্রত্যাখান করে থেকে গিয়েছিল মোহনবাগানে। শান্ত স্বভাবের ছেলেটা মাঠে নামলে কিন্ত সম্পূর্ণ অন্য মানুষ।

ভারতবর্ষ অনেক বিদেশীকে যুগে যুগে আপন করে নিয়েছে। কিন্তু ফুটবলকে কেন্দ্র করে, একটা ক্লাবের প্রতি ভালবাসায় নিজের অজান্তেই "ভারতীয়" হবে উঠতে কজন পেরেছে? আর এখানেই মোহনবাগান আলাদা। এখানেই আলাদা সেই ছেলেটা। হোসে রমিরেজ ব্যারেটো।

মোহনবাগানের হয়ে শেষ ম্যাচে ব্যারেটোর সঙ্গে করে আনা ব্যানারের শেষ লাইনটা ছিল "Mohunbagan forever"। তিনি নিজেই বলেছেন "..India has become my first home "। শেষ ম্যাচে আকাশে উড়ে যায় বিশাল বেলুন। যাতে লেখা "সেলাম ব্যারেটো"।

বল কন্ট্রোল, ড্রিবলিং, পাসিং, শুটিং ,হেড, থ্রু পাস, ফ্রিকিকে দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সব কিছুতেই অনবদ্য তিনি। তাঁর দলের প্রতি দায়বদ্ধতার কথা শুনলে অনেক ভারতীয় খেলোয়াড়ই লজ্জিত হতে পারেন! অনেক বিদেশী এসেছে ভারতীয় ফুটবলে, ভবিষ্যতেও আসবেন। অনেক উচ্চমানের বিদেশী আসছেন, আসবেন। কিন্তু একটা "ব্যারেটো" আর আসবে না। আজও যখন মোহনবাগানে কোনো বিদেশী ম্যাচ জেতান, জেসন কামিংসের একটা ঠিকানা লেখা ক্রস ভেসে আসে, হোসেবা বেইতিয়া বা গ্রেগ স্টুয়ার্টরা একটা থ্রু বাড়ান, পাপা বা জেমি একটা ফিনিশ করেন, মোহনবাগান সমর্থকদের আলাপ আলোচনায় তুলনায় সবসময়ই উঠে আসে ব্যারেটোর নাম। ব্যারেটো যেন সদা বিরাজমান। আমাদের মনে মননে চিন্তায়।

অনেকেরই মোহনবাগানকে ভালবাসার শুরুর কারণ, আনন্দে এবং শূণ্যতার অনুভবে (শেষ ম্যাচের দিন) চোখ দিয়ে জল আসার কারণ আমাদের ব্যারেটোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।

শুভ জন্মদিন সবুজ তোতা। শুভ জন্মদিন ঘরের ছেলে। শুভ জন্মদিন এক নির্ভেজাল মোহনবাগানী। 💚❤

পেন্টিং-অরিজিৎ

Asian dream Episode 2
02/09/2025

Asian dream Episode 2

১৯৮৮ সালের এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপকে মোহনবাগানের অন্যতম সেরা মহাদেশীয় অভিযান হিসেবে মনে করা হয়। শিশির ঘোষ, সত্যজিত চ্যাটার্জীরা পৌঁছেছিলেন সেমিফাইনাল গ্রুপ পর্ব পর্যন্ত।

তৎকালীন সময়ে পয়েন্টের নিয়ম ছিল একটু আলাদা। ম্যাচ জিতলে পাওয়া যিত দুই পয়েন্ট। ১৯৮৮ সালের আসরে মোহনবাগান পড়েছিল গ্রুপ–৩-এ, যেখানে প্রতিদ্বন্দ্বী ছিল পাকিস্তানের ক্রিসেন্ট টেক্সটাইলস, নেপালের কাঠমান্ডু এসসি, এবং ওমানের ফাঞ্জা এসসি। আগের বছর অল্পের জন্য সেমিফাইনাল গ্রুপে জায়গা হাতছাড়া করেছিল মোহনবাগান। গ্রুপ রানার আপ হয়ে বিদায় নিতে হয়েছিল। তাই এ বার লক্ষ্য ছিল সেই হতাশাকে অনুপ্রেরণায় রূপান্তর করে এশিয়ার সেরাদের মধ্যে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করা।

গ্রুপ ৩-এর খেলাগুলি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঘরের মাঠে ক্রিসেন্ট টেক্সটাইলসের বিরুদ্ধে (৮-০) এবং কাঠমান্ডু এসসির বিরুদ্ধে (৪-২) দুর্দান্ত জয় তুলে নিয়ে অসাধারণভাবে শুরু করেছিল মোহনবাগান।

৯ই জুলাই তারা মুখোমুখি হয় ওমান প্রফেশনাল লিগ চ্যাম্পিয়ন ফাঞ্জা ক্লাবের। তৎকালীন সময়ে ফাঞ্জা ছিল এক শক্তিশালী দল, কিন্তু মোহনবাগান শেষ গ্রুপ লিগ ম্যাচে সুদীপ চক্রবর্ত্তীর একমাত্র গোলে তাদের ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।

এএফসি স্তরে মোহনবাগানের আজ অবধি সবচেয়ে বড় জয় এসেছিল পাকিস্তানের ক্রিসেন্ট টেক্সটাইলসের বিরুদ্ধে। সেই ম্যাচে শিশির ঘোষ করেছিলেন হ্যাটট্রিক, সত্যজিৎ চ্যাটার্জি করেছিলেন জোড়া গোল। এছাড়াও আলোক মুখার্জি, বাবু মানি এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায় একটি করে গোল করেছিলেন। কাঠমান্ডু এসসির বিরুদ্ধে শিষির ঘোষ আবার জ্বলে উঠেছিলেন—এ বার তাঁর নামের পাশে ছিল জোড়া গোল। বাবু মানি ও প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ও করেছিলেন একটি করে গোল।

তবে সেমিফাইনাল গ্রুপ পর্বটা ভয়াবহ হয়ে দাঁড়ায় মেরিনারদের জন্য। কাজমা এফসির ফুটবলার ইউসুফের একমাত্র পেনাল্টি গোলে আসে প্রথম হার। এরপর দুটি বড় পরাজয়—একটি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট গুয়াংডং ওয়াংবাওয়ের বিরুদ্ধে, আরেকটি আগের বারের গ্রুপ চ্যাম্পিয়ন আল রশিদের কাছে।

সবুজ-মেরুনদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন শিশির ঘোষ, এবারে তাঁর গোল সংখ্যা ছিল পাঁচ।

যদিও মোহনবাগানের এই এএফসি চাম্পিয়নস্ কাপ অভিযান প্রত্যাশামাফিক শেষ হয়নি, তবুও এটি ভারতীয় কোনো ক্লাবের এশিয়ার শীর্ষস্তরের প্রতিযোগিতায় অন্যতম সেরা সাফল্য হিসেবে চিহ্নিত হয়ে আছে।

Mohun Bagan Mariners' Arena

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mariners' Arena Archive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category