Green Maroon Dominators

Green Maroon Dominators Official Fan Club of Mohun Bagan Athletic Club (National Club of INDIA)

22/05/2026

বিশেষ ঘোষণা 📌
𝘿𝙞𝙢𝙞 কে আমরা সবাই ভালোবাসি আজ তার শেষ ম্যাচ 🥺 তার অবদান তো আমরা কোনদিন ভুলবো না
তাই 𝘿𝙞𝙢𝙞 𝙜𝙤𝙙 সাপোর্টারদের জন্য থাকচ্ছে 𝙈𝘽-𝙂𝙈𝘿 পক্ষ থেকে 𝙨𝙘𝙖𝙧𝙛 মাত্র 300 টাকাই 24 ঘন্টার মধ্যে যারা যারা নেবে বা নিচে কমেন্ট বক্সে বা ইনবক্সে অর্ডার করবে তাদের জন্য থাকচ্ছে এই 𝙨𝙘𝙖𝙧𝙛 টি 24 ঘন্টার জন্য মাত্র 300 টাকা
জয় মোহনবাগান 💚❤🙏

আজ শেষ ম্যাচ ৯০ মিনিট প্রত্যেকটা মেরিনার্স চিন্তিত থাকবে । হাজার হাজার মোহনবাগানী রা আজ শুধুই  বড়মা ,জগন্নাথ ,মহাদেব কে...
21/05/2026

আজ শেষ ম্যাচ
৯০ মিনিট প্রত্যেকটা মেরিনার্স চিন্তিত থাকবে । হাজার হাজার মোহনবাগানী রা আজ শুধুই বড়মা ,জগন্নাথ ,মহাদেব কে ডাকবে 🙏 কিন্তু হ্যাঁ দলের ওপর বিশ্বাস আছে 🥺😌
তাও দিনশেষে একটাই কথা বলবো আমরা মোহনবাগানী
জয় মোহনবাগান 💚❤
শেষ টা যেন শুভ হয় 🤞

টুটু বসু শুধু Mohun Bagan Athletic Club-এর একজন কর্তা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মোহনবাগান পরিবারের এক বিশাল বটবৃক্ষ। তা...
13/05/2026

টুটু বসু শুধু Mohun Bagan Athletic Club-এর একজন কর্তা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মোহনবাগান পরিবারের এক বিশাল বটবৃক্ষ। তাঁর ছায়াতেই অসংখ্য মোহনবাগানী বছরের পর বছর আশ্রয়, সাহস আর আবেগ খুঁজে পেয়েছেন।আজ সেই মানুষটিকে হারিয়ে যখন সমগ্র মোহনবাগান পরিবার শোকে স্তব্ধ, তখন Mohun Bagan Super Giant ম্যানেজমেন্টের পক্ষ থেকে ডার্বির টিকিট বিক্রির পোস্ট করা শুধু দুঃখজনক নয়, চরম লজ্জাজনক ও অমানবিক বলেই মনে হয়েছে।

একজন মানুষের অবদান, তাঁর প্রতি শ্রদ্ধা, তাঁর স্মৃতির মূল্য কি আজ এতটাই তুচ্ছ হয়ে গেল যে কয়েক ঘণ্টাও অপেক্ষা করা গেল না? সবকিছুর আগে কি শুধুই ব্যবসা? শুধুই টিকিট বিক্রি?

যে মানুষটা সারাজীবন মোহনবাগানের জন্য নিজের জীবন উজাড় করে দিলেন, তাঁর প্রয়াণের মুহূর্তেও যদি ম্যানেজমেন্টের মধ্যে ন্যূনতম সংবেদনশীলতা না থাকে, তাহলে সেই আচরণ কোনও প্রকৃত মোহনবাগানীর আবেগের প্রতিনিধিত্ব করে না।আজ আমরা ক্ষুব্ধ, অপমানিত এবং মর্মাহত। কারণ এই ক্লাব শুধু একটা নাম নয়, এটা আমাদের আবেগ, আমাদের পরিবার। আর সেই পরিবারের একজন অভিভাবককে হারানোর দিনেই এমন নির্লজ্জ আচরণ আমরা কোনওভাবেই মেনে নিতে পারছি না।

তাই প্রতিবাদ স্বরূপ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারের ম্যাচ আমরা বাড়িতে বসেই দেখব, কিন্তু মাঠে গিয়ে উপস্থিত থাকব না।
এটাই আমাদের নীরব প্রতিবাদ।
এটাই টুটু জেঠুর প্রতি আমাদের সম্মান।
আর এটাই ম্যানেজমেন্টের প্রতি আমাদের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ।



“আজ শুধু একজন মানুষকে নয়, মোহনবাগানের এক সম্পূর্ণ যুগকে শেষ শ্রদ্ধা জানালো GMD পরিবার।যে মানুষটা সবুজ-মেরুনকে শুধু ভালো...
13/05/2026

“আজ শুধু একজন মানুষকে নয়, মোহনবাগানের এক সম্পূর্ণ যুগকে শেষ শ্রদ্ধা জানালো GMD পরিবার।

যে মানুষটা সবুজ-মেরুনকে শুধু ভালোবাসেননি, নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিয়েছিলেন…
মোহনবাগানের হাসি, কান্না, গর্ব আর আবেগের আরেক নাম ছিলেন আমাদের প্রিয় টুটু জেঠু । হাজার মানুষের ভিড়েও আজ একটা শূন্যতা স্পষ্ট কারণ নির্দিষ্ট কিছু মানুষ কখনও পূরণ হয় না।

আপনি থাকবেন প্রতিটা গ্যালারির স্লোগানে, প্রতিটা জয়ের উল্লাসে, প্রতিটা সবুজ-মেরুন হৃদস্পন্দনে।GMD পরিবারের পক্ষ থেকে জানাই শেষ শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম।

ভালো থাকবেন না ফেরার দেশে, টুটু জেঠু …
মোহনবাগান আপনাকে কোনওদিন ভুলবে না।” 🕊️💚❤️

“নির্দিষ্ট একজনের অনুপস্থিতি হাজার জনের উপস্থিতি দিয়েও কখনও পূরণ করা যায় না…”“স্মৃতির পাতায় তুমি চির ভাস্বর…”মোহনবাগা...
12/05/2026

“নির্দিষ্ট একজনের অনুপস্থিতি হাজার জনের উপস্থিতি দিয়েও কখনও পূরণ করা যায় না…”

“স্মৃতির পাতায় তুমি চির ভাস্বর…”

মোহনবাগানের প্রতিটি আবেগে, প্রতিটি জয়ে, প্রতিটি সবুজ-মেরুন উন্মাদনায় আপনি চিরকাল থেকে যাবেন টুটু দা।
আপনার অবদান, আপনার ভালোবাসা আর আপনার স্মৃতি কোনোদিন মুছে যাওয়ার নয়।

না ফেরার দেশে ভালো থাকুন…
মোহনবাগানীদের হৃদয়ে আপনি আজও, আগামীতেও অমর। 🕊️

লহ প্রণাম, শ্রদ্ধেয় টুটু দা।।

শতাব্দী প্রাচীন মহীরূহ না সবুজের অভিযান কে জিতবে আজকের কর্মযুদ্ধ ? জয় মোহন বাগান ।।
12/05/2026

শতাব্দী প্রাচীন মহীরূহ

না

সবুজের অভিযান

কে জিতবে আজকের কর্মযুদ্ধ ?

জয় মোহন বাগান ।।

"Life doesn't come with a manual—it comes with a mother."Wishing a Happy Mother's Day to the entire Green Maroon Dominat...
10/05/2026

"Life doesn't come with a manual—it comes with a mother."

Wishing a Happy Mother's Day to the entire Green Maroon Dominators family.

❤️ ❤️

"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব সুধারে রাখে নাই খ...
09/05/2026

"চিত্ত যেথা ভয়শূন্য,
উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত,
যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব
সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি।"

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এ, গ্রীন মেরুন ডোমিনেটরস এর পরিবার এর সকল কে জানাই শুভেচ্ছা।

মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে।একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?আজ শ্রমিক দিবস এর শুভ লগ্নে, Green Maroon Dom...
01/05/2026

মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

আজ শ্রমিক দিবস এর শুভ লগ্নে, Green Maroon Dominators এর পক্ষ থেকে জানাই সকল কর্মঠ মানুষ কে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন । এগিয়ে যাবো আমরা, কাঁধে কাঁধ মিলিয়ে সাফল্যের পথে, সবুজ মেরুন ভালোবাসা কে পাথেয় করে।

শুভ শ্রমিক দিবস ।
Happy Labour Day.

অ্যাওয়ে ম্যাচ মানেই চ্যালেঞ্ কিন্তু সবুজ-মেরুনের রক্তে আছে জেতার জেদ 💚❤️দূরের মাঠ কঠিন প্রতিপক্ষ—তবুও মাথা নত নয় কখনও ...
19/04/2026

অ্যাওয়ে ম্যাচ মানেই চ্যালেঞ্ কিন্তু সবুজ-মেরুনের রক্তে আছে জেতার জেদ 💚❤️
দূরের মাঠ কঠিন প্রতিপক্ষ—তবুও মাথা নত নয় কখনও 🔥
Mohun Bagan vs NorthEast United FC — আজকের লড়াই শুধু ৩ পয়েন্টের জন্য নয়, ইতিহাস আর আবেগের জন্য! ⚽

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Green Maroon Dominators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category