27/06/2023
ওয়ানিন্দু হাসারাঙ্গা একজন অসাধারন প্রতিভাবান শ্রীলঙ্কার ক্রিকেটার যিনি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) বিশ্বে একটি অসাধারণ কৃতিত্ব স্থাপন করেছে এবং বিশ্ব রেকর্ড করেছেন পরপর তিনবার পাঁচ উইকেট নেওয়ার।
এই তারুন স্পিন সেনসেশন যিনি স্পিনার হিসাবে প্রথম এবং পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের পরে একমাত্র দ্বিতীয় বোলার যিনি ওয়ানডেতে পরপর তিনবার পাঁচ উইকেট নেওয়ার অসাধারণ কীর্তি অর্জন করেছেন, এবং এই বিশ্ব রেকর্ডের জন্যই তিনি সম্প্রতি স্পটলাইটে এসেছেন। তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন সম্প্রতি চলাকালীন ওয়ানডে বিশ্বকাপের বাছবপর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, যেখানে তিনি একাই নিজে হাতে শ্রিলাঙ্কাকে বিশ্বকাপ সুপার সিক্সে পৌছে দিয়েছেন। এই ম্যাচে তিনি ৭৯ রানের বিনিময়ে ৫ টি উইকেট নেন এবং ১৩৩ রানের জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।
ক্রিকেটপ্রেমী হিসেবে, আমরা বিভিন্ন সোময় খেলার অসাধারণ মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থাকি,এবং খেলয়াররা আমাদের তা উপহার দিয়ে থাকে তাদের অসাধারন প্রতিভার মাধ্যমে। আজ যেখানে পেস বোলার এবং ব্যাটসম্যানদের আধিপত্য সেখানে একজন স্পিনার হিসাবে হাসরাঙ্গা তার শৈল্পিকতা এবং ব্যতিক্রমী পারফরম্যান্স দিয়ে সেই উপলব্ধিগুলি ভেঙে দিয়েছেন, লেগ-স্পিন ক্রিকেট মাঠে যে জাদু আনতে পারে তা প্রদর্শন করে তিনি প্রমান করে দিয়েছেন।
ক্রিকেট বিশ্বে ওয়ানিন্দু হাসারাঙ্গার উত্থান সেরাকম অসাধারণ কিছু ছিল না, কিন্তু তার অধ্যবসায় কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি অতৃপ্ত আবেগ তাকে আজ এই জায়গাই এনে দিয়েছে। শ্রিলাঙ্কার গালে, তার জন্ম এবং বেড়ে ওঠা, অল্প বয়স থেকেই সে তার ক্রিকেটীয় দক্ষতার পরিচয় দিয়ে এসেছে এবং সে ঘরোয়া ক্রিকেটার হিসাবে বেশ নাম করে। এর পর ২০১৭সালে 2 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে তিনি প্রথম বারের জন্য শ্রীলঙ্কার জার্সি পরে তার আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। তার আভিষেকের দিনেই প্রথম ওডিআইতে অভিষেকে সবচাইতে তরুন হ্যাটট্রিক করা বোলার হিসাবে রেকর্ড করে শিরনামে আসে।
আন্তর্জাতিক অভিষেকের পর তিনি ২০২১ সালে প্রথম বারের জন্য ক্লাব ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগাতে নিজের নাম লেখান এবং ২০ সেপ্টেম্বর তার আই.পি.এল অভিষেক করেন কলকাতা নাইট রাইডের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালরের (আর সি বি) হয়ে। তার আই.পি.এল অভিষেকের বছরে তিনি কোন উইকেট পাননি, কিন্তু তার পরের বছর ২০২২ সালে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট গ্রহন কারি হিসাবে নির্বাচিত হন। আই.পি.এল এর পাশাপাসি 2021 সালের নভেম্বরে, তিনি ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনা কিংসের হয়ে খেলার জন্য নির্বাচিত হন।
ক্রিকেটের পাসাপাশি তিনি তার বাক্তিগত জীবনেও সম্প্রতি শিরনামে আসেন যখন তিনি তার দীর্ঘদিনের বান্ধবী বিন্দ্যাকে 9ই মার্চ 2023 বিয়ে করেন। তাদের বিবাহের একটি ছবি যখন রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালর (আর সি বি) তাদের অফিসিয়াল টুইটার হান্ডেল থেকে একটি ছবি পোস্ট করে। ছবিটি ভাইরাল হবার পর নেতিজেনেরা সোশ্যাল মিডিয়াতে প্রসন্সাতে ভরিয়ে দিয়েছে এবং তাদের আগামি দিনের সুভেচ্ছা জানিয়েছে। এখন বিয়ের ছবি দেখার পর অনেকেই তার স্ত্রীর খোঁজ খবর নিচ্ছেন। হাসারাঙ্গা বাত্তারামুল্লার (শ্রীলঙ্কা) ওয়াটারস এজ হোটেলে অনুষ্ঠানিক ভাবে তার বান্ধবি বিন্দ্যাকে বিয়ে করেছিলেন। তারা দুজনেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অপরের ছবি শেয়ার করেছেন। তাদের এই বিয়েটি অনেকের কাছেই একটি চমক ঘটনা ছিল কারণ হাসরাঙ্গা কখনই পাবলিক ফোরামে তার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু শেয়ার করেননি।
://janobangla.com/