Adarvita Prime Athlete Academy

Adarvita Prime Athlete Academy �Adarvita Prime Athlete Academy promotes sports, physical fitness, and mental well-being for people.

13/01/2025
https://banglarchithi.com/2025/01/12/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%...
13/01/2025

https://banglarchithi.com/2025/01/12/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%a5%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%95/

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শর্ট ম্যারাথন উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি...

12/01/2025

দেশপ্রেম কোনো ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হৃদয়ের গভীর অনুভূতি।

গতকাল ১২ই জানুয়ারি, ২০২৫ রোজ রবিবার, আদারভিটা প্রাইম এথলেট একাডেমি'র পক্ষ থেকে আয়োজিত ম্যারাথনে জাতীয় সঙ্গীত গাওয়ার মুহূর্তে, একজন বিশেষ ছেলেকে আমরা দেখেছি—যার কথা বলার ক্ষমতা নেই, যিনি মানসিকভাবে কিছুটা ভিন্ন। কিন্তু সে বারবার আমাদের দিকে তাকিয়ে ছিল, ঠোঁট নড়ানোর চেষ্টা করছিল, যেন সেও আমাদের সঙ্গে গলা মিলিয়ে গাইতে চায়!

সে হয়তো গলা মেলাতে পারেনি, কিন্তু তার চোখের ভাষা, তার অনুভূতি—সবই বলে দেয়, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কোনো সীমাবদ্ধতা নেই! ❤️

এই মুহূর্তটি আমাদের জন্য অসাধারণ, আবেগঘন এবং গর্বের!

জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি! 🇧🇩

জামালপুর, মাদারগঞ্জের ৬নং আদারভিটা ইউনিয়ন এ জাতীয় যুব দিবস ১২ জানুয়ারি, ২০২৫ উপলক্ষ্যে শর্ট ম্যারাথন উৎসব অনুষ্ঠিত হয়েছে...
12/01/2025

জামালপুর, মাদারগঞ্জের ৬নং আদারভিটা ইউনিয়ন এ জাতীয় যুব দিবস ১২ জানুয়ারি, ২০২৫ উপলক্ষ্যে শর্ট ম্যারাথন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠে ম্যারাথন ২০২৫ শুভ উদ্বোধন করা হয় । শুভ উদ্বোধন করেন আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আহবায়ক আসিফ আহম্মেদ পনির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক মোঃ ইমরান হোসেন মুরাদ। আদারভিটা প্রাইম এথলেট একাডেমির আয়োজনে ম্যারাথনে অংশগ্রহণ কারী প্রতিযোগীরা আদারভিটা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে নলকা, শ্যামগন্জ কালিবাড়ি বাজার হয়ে সাইটের বাজার হয়ে আদারভিটা ইউনিয়ন পরিষদ এসে শেষ হয়। ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম স্হান অর্জন করেছে পলিশা উচ্চ বিদ্যালয়ের ছাএ লালন রানা, দ্বিতীয় স্হান অর্জন করেছে পাটাদহ কয়ডা উচ্চ বিদ্যালয়ের সাকিব, তৃতীয় স্থান পলিশা উচ্চ বিদ্যালয়ের আসিফ মাহমুদ ।

বক্তব্য রাখেন আদারভিটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান, আদারভিটা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন, শ্যামগন্জ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক রিপন স্যার, আদারভিটা বাজারের মাতৃ ফার্মেসির পরিচালক ফার্মাসিস্ট কুমুদেশ্বর দেব এ্যাপোলো এবং আদারভিটা প্রাইম এথলেট একাডেমি'র আহবায়ক আসিফ আহম্মেদ পনির।

আদারভিটা প্রাইম এথলেট একাডেমির সকল সদস্য বৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাএছাএীদের উপস্থিতি উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সকল ফিনিশারদের জন্য ছিল মেডেল এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল বিশেষ মেডেল এবং ফুলের তোড়া। সকল প্রতিযোগিদের জন্য ছিল নির্দিষ্ট জার্সি।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল স্কুলে আদারভিটা প্রাইম এথলেট একাডেমির পক্ষ থেকে চারাগাছ বিতরন করা হয়।

11/01/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আদারভিটা প্রাইম এথলেট একাডেমির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ১২ জানুয়ারি ২০২৫, জাতীয় যুব দিবস উপলক্ষে আমাদের এলাকায় আয়োজিত হতে যাচ্ছে একটি শর্ট ম্যারাথন প্রতিযোগিতা!

🏃‍♂️ প্রতিযোগিতার রুট:
আদারভিটা ইউনিয়ন পরিষদ মোড় থেকে শুরু হয়ে আদারভিটা বাজার – নলকা – গাবতলি – (ঢাকা-মাদারগঞ্জ) রোড হয়ে আবার আদারভিটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শেষ হবে।

✅ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই পাবেন বিশেষ ফিনিশার মেডেল!
✅ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকছে বিশেষ চ্যাম্পিয়ন মেডেল!

📅 তারিখ: ১২ জানুয়ারি ২০২৫
⏰ সময়: সকাল ৭:৩০টা
📍 স্থান: আদারভিটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

এই প্রতিযোগিতাকে সফল করতে এবং প্রতিযোগীদের উৎসাহ দিতে আপনার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, পরিবারের সবাইকে নিয়ে, বন্ধু-বান্ধবসহ প্রতিযোগিতা উপভোগ করি, অংশগ্রহণকারীদের উৎসাহিত করি এবং সুস্থ জীবনযাত্রার বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিই!

একটি সুস্থ সমাজ, একটি সচেতন প্রজন্ম – এই আমাদের লক্ষ্য!

👉 আপনার উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা!

📢 ধন্যবাদান্তে,
আদারভিটা প্রাইম এথলেট একাডেমি

🎉 ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সম্পন্ন! 🎽আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১২ জানুয়ারি ২০২৫, জাতীয় যুব দিবস উদযাপন উপলক...
02/01/2025

🎉 ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সম্পন্ন! 🎽

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১২ জানুয়ারি ২০২৫, জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া "আদারভিটা প্রাইম এথলেট একাডেমি শর্ট ম্যারাথন প্রতিযোগিতা"-এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

💡 নতুন আপডেট:
✅ প্রতিযোগিদের জার্সি: প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য বিশেষ ডিজাইনের জার্সি তৈরি সম্পন্ন হয়েছে। এই জার্সি আমাদের আয়োজনের স্মারক হিসেবে প্রতিযোগিদের মনে বিশেষ জায়গা করে নেবে।
✅ মেডেল: প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য বিশেষ মেডেল তৈরি করা হয়েছে। এছাড়াও, ফিনিশিং লাইন অতিক্রমকারী প্রতিটি প্রতিযোগীকে দেওয়া হবে একটি ফিনিশার মেডেল।

📅 তারিখ: ১২ জানুয়ারি ২০২৫
⏰ সময়: সকাল ৭:৩০টা
📍 স্থান: আদারভিটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

আমাদের লক্ষ্য:

এই আয়োজনের মাধ্যমে আমরা যুবসমাজকে সুস্থ ও সচেতন জীবনযাপনে উদ্বুদ্ধ করতে চাই। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার একটি প্রয়াস।

আপনাদের সকলের উপস্থিতি আমাদের এই উদ্যোগকে আরও সফল এবং অনুপ্রেরণামূলক করে তুলবে। পরিবারের সবাইকে নিয়ে আসুন এবং দিনটি উপভোগ করুন!

যোগাযোগ:

আরও জানতে যোগাযোগ করুন:
আসিফ আহম্মেদ পনির
📞 [০১৭৪৬৯৫১৫৩৯]
📧 [[email protected]]

আসুন, আমরা একসঙ্গে জাতীয় যুব দিবস উদযাপন করি এবং সুস্থ সমাজ গড়ে তুলি। অপেক্ষায় থাকুন, দেখা হবে ১২ জানুয়ারি!

04/12/2024

জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে শর্ট ম্যারাথনের আমন্ত্রণ!

স্বাস্থ্যই সম্পদ! এ কথা মাথায় রেখে এবং যুবসমাজের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদারভিটা প্রাইম এথলেট একাডেমি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ শর্ট ম্যারাথন প্রতিযোগিতা।

📅 তারিখ: ১২ জানুয়ারি ২০২৫
⏰ সময়: সকাল ৭:৩০টা
📍 স্থান: আদারভিটা ইউনিয়ন পরিষদ মোড় থেকে শুরু

ম্যারাথন রুট:
আদারভিটা ইউনিয়ন পরিষদ মোড় ➡️ আদারভিটা বাজার ➡️ নলকা ➡️ ফকির পাড়া ➡️ সাইটে ব্রিজ ➡️ ঢাকা-মাদারগঞ্জ রোড ➡️ আদারভিটা ইউনিয়ন পরিষদ।
মোট দূরত্ব: সাড়ে ৫ কিলোমিটার।

প্রতিযোগিতার বৈশিষ্ট্য:

✅ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে স্থানীয় ৫টি স্কুলের ৫০ জন উদ্যমী শিক্ষার্থী।
✅ প্রতিটি প্রতিযোগীর জন্য থাকবে ড্রাই ফুড ও পানীয় জলের ব্যবস্থা।
✅ ফিনিশারদের জন্য মেডেল, এবং শীর্ষ তিন বিজয়ীর জন্য বিশেষ চ্যাম্পিয়ন মেডেল।

আমরা কেন আয়োজন করছি?

এই ম্যারাথনের লক্ষ্য হলো সুস্থ শরীর ও মনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জাতীয় যুব দিবসের মূলমন্ত্রকে সামনে রেখে যুবসমাজকে উৎসাহিত করা।

আপনাদের আমন্ত্রণ:
আপনাদের সকলের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সফল করবে। পরিবারের সবাইকে নিয়ে আসুন এবং প্রতিযোগিতা উপভোগ করুন। আসুন আমরা মিলে যুবশক্তির উদযাপন করি।

যোগাযোগ:

আরও জানতে যোগাযোগ করুন:
📞 [০১৭৪৬-৯৫১৫৩৯]
📧 [[email protected]]

একসাথে হই, স্বাস্থ্যবান জাতি গড়ি। অপেক্ষায় থাকুন, দেখা হবে ১২ জানুয়ারি!

04/12/2024

Adarvita Prime Athlete Academy

We are not just a club; we are a movement towards a healthier, happier, and more vibrant society! 🌟 Adarvita Prime Athlete Academy promotes sports, physical fitness, and mental well-being for people of all ages.

আমরা বিশ্বাস করি, সুস্থ দেহ ও মনেই গড়ে উঠে একটি সুন্দর সমাজ। Through sports and training, we aim to create a community where health and happiness thrive.

Join us to stay fit, dream big, and build a brighter future together. Let’s make every step count towards a better tomorrow! 🏆

Stay Active, Stay Inspired.
Adarvita Prime Athlete Academy – Dream. Achieve. Excel.

Address

Adarvita, Madargonj
Jamalpur
2051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adarvita Prime Athlete Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share