Bansberia Mariners - One Team One Dream

Call Contact the business

Bansberia Mariners - One Team One Dream Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bansberia Mariners - One Team One Dream, Amateur Sports Team, 26/F Basu Lane, Bansberia, Hooghly.
(1)

Good bye 2024.A warm welcome to 2025.A very happy green & maroon new year mariners.💚❤️ 💚❤️
01/01/2025

Good bye 2024.

A warm welcome to 2025.

A very happy green & maroon new year mariners.💚❤️

💚❤️

ঐতিহাসিক ৪০০তম কলকাতা ডার্বির রং সবুজ মেরুন। মাঠে উপস্থিত থেকে এই ঐতিহাসিক দিনের সাক্ষী রইলাম আমরা।💚❤️চিরপ্রতিদ্বন্দ্বী ...
20/10/2024

ঐতিহাসিক ৪০০তম কলকাতা ডার্বির রং সবুজ মেরুন। মাঠে উপস্থিত থেকে এই ঐতিহাসিক দিনের সাক্ষী রইলাম আমরা।💚❤️

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে এই মরশুমের প্রথম ডার্বিতে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে লীগ টেবিলের ওপরের দিকে উঠে এল আমাদের প্রিয়দল।

ডার্বি জিতে আগাম দীপাবলির সূচনা করে দিলো আমাদের সবুজ মেরুন দল। এগিয়ে চলো প্রিয় মোহনবাগান দল আমরা সর্বদা তোমাদের পাশে ছিলাম,আছি এবং থাকব।

জয় মোহনবাগান💚❤️
💪💪💪💚❤️

23/09/2024

এই মরশুমের আই এস এলের দ্বিতীয় ম্যাচে আজ মোহনবাগান মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের। ম্যাচের ফলাফল মোহনবাগানের পক্ষে। পিছিয়ে থেকেও টানটান ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে মোহনবাগান। এই জয়ের ফলে লীগ টেবিলের ওপরের দিকে উঠে এল মোহনবাগান এবং সেইসঙ্গে আবার জয়ের সারণীতে ফিরল সবুজ মেরুন পালতোলা নৌকাবাহিনী।

মোহনবাগান ৩(দীপেন্দু, শুভাশীষ এবং কামিংস)বনাম নর্থইস্ট ইউনাইটেড ২(ব্রেমের, আলজারে)

#জয়_মোহনবাগান💚❤️
💪💪💪

নতুন মরশুম শুরু আজ থেকে। প্রথম ম্যাচেই প্রবলতর প্রতিপক্ষ মুম্বাই সিটির মুখোমুখি আমাদের প্রিয় মোহনবাগান দল। তাই যুদ্ধের ...
13/09/2024

নতুন মরশুম শুরু আজ থেকে। প্রথম ম্যাচেই প্রবলতর প্রতিপক্ষ মুম্বাই সিটির মুখোমুখি আমাদের প্রিয় মোহনবাগান দল। তাই যুদ্ধের আগে কোচের তত্ত্বাবধানে অস্ত্রে শান দিয়ে তৈরি হচ্ছে দল।

নতুন মরশুম, নতুন এবং কঠিন চ্যালেঞ্জ, নতুন আশা। এগিয়ে চলো মোহনবাগান দল আমরা তোমাদের সাথে এবং পাশে আছি।

#জয়_মোহনবাগান💚❤️
💪💪💪

বিশাল কাইথের বিশাল হাতের ওপর ভর করে আবারও একবার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। #জয়_মোহনবাগান💚❤️ 💪💪💪ছবি - সং...
27/08/2024

বিশাল কাইথের বিশাল হাতের ওপর ভর করে আবারও একবার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।

#জয়_মোহনবাগান💚❤️
💪💪💪

ছবি - সংগৃহিত

  Green & Maroon Brigade will started their Durand Cup 2024 campagin today. The last years champion will face the Downto...
27/07/2024




Green & Maroon Brigade will started their Durand Cup 2024 campagin today. The last years champion will face the Downtown Heros. We want to start the tournament with a win lets hope for the best.

💚❤️

সমাপ্তি ঘটতে চলেছে একটি যুগের,একটি অধ্যায় এর।অবসর নিচ্ছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী,শেষ ম্যাচ খেলতে নামছেন কুয়েত এর...
06/06/2024

সমাপ্তি ঘটতে চলেছে একটি যুগের,একটি অধ্যায় এর।অবসর নিচ্ছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী,শেষ ম্যাচ খেলতে নামছেন কুয়েত এর বিরুদ্ধে।
ভারতবাসীর হৃদয়ের মণিকোঠায় চিরদিন থাকবে ক্যাপ্টেন। 🧡🤍💚

সব দিন যে ভালো যাবে সেটা হয়না সেরকমই গতকালের দিনটা আমাদের একটা খারাপ দিন গেল। না তাতে কোনো ক্ষতি হয়নি কিংবা গেল গেল রব...
05/05/2024

সব দিন যে ভালো যাবে সেটা হয়না সেরকমই গতকালের দিনটা আমাদের একটা খারাপ দিন গেল। না তাতে কোনো ক্ষতি হয়নি কিংবা গেল গেল রব তোলার মতোও কিছু হয়নি বরং আগামী মরশুমে লড়াই করে আরো ভালো কিছু করার একটা তাগিদ চলে এলো। তবে হ্যাঁ আরেকটু ভালো খেললে হয়তো ত্রিমুকুট জয়টা সম্পূর্ন হয়ে যেত।

অধরা লীগ শিল্ড জিতেছি, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি, আইএসএল কাপ রানার্স হয়েছি, কোচ হাবাসের হাত ধরে পেয়েছে কিছু উঠতি তরুণ ফুটবলার অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস এবং সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ ২ খেলার ছাড়পত্র পেলাম আমরা। অনেক কিছু পেয়েছি এই সিজনে বলা ভালো আমাদের পাওয়ার ঝুলি ভর্তি। আমরা আপামর মোহনবাগানিরা গর্বিত আমাদের এই সবুজ মেরুন যোদ্ধাদের জন্য। তাই আমরা মাথা উঁচু করেই এই সিজিন শেষ করলাম।

ধন্যবাদ কোচ হাবাস স্যার এবং সকল টেকনিক্যাল সাপোর্ট স্টাফদের একটা এতো সুন্দর মরশুমের জন্য সাথে অবশ্যই একটা ব্র্যান্ড অফ ফুটবল উপহারের জন্য।

ধন্যবাদ জানাই মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে।

সর্বশেষ আমাদের প্রত্যেক প্লেয়ারদের। তোমাদের জন্য আজ মরসুম শেষে আমরা মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারি হ্যাঁ আমরা পেরেছি।💚❤️🙏🙏🙏

জয় মোহনবাগান💚❤️
💚❤️
💚❤️
⚽⚽⚽💪💪💪

ছবি - সংগৃহীত🙏🙏🙏

আজ অনূর্ধ্ব ১৫ জোনাল ভিত্তিক লীগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়া স্পোটিং ক্লাবের মাঠে। ম্যাচে পরস্পর পরস্পরের...
01/05/2024

আজ অনূর্ধ্ব ১৫ জোনাল ভিত্তিক লীগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়া স্পোটিং ক্লাবের মাঠে। ম্যাচে পরস্পর পরস্পরের মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম বেঙ্গল ফুটবল একাডেমি। তুল্যমূল্য লড়াই হলেও ম্যাচ অমীমাংসিত ভাবেই শেষ হয় অর্থাৎ কোনো দলই কোনো দল গড়তে পারেনি।

আজকের ম্যাচ ড্র হাওয়ায় ২৪ পয়েন্ট নিয়ে জোনাল চ্যাম্পিয়ন হলো বেঙ্গল ফুটবল একাডেমি এবং ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে শেষ করলো মোহনবাগান। যদিও দুই দলই আগামী পর্বে অর্থাৎ জাতীয় স্তরে যাওয়ার ছাড়পত্র আগেই অর্জন করে ফেলছিল। পরবর্তী পর্যায়ের খেলাগুলি পাঞ্জাবের অমৃতসরে অনুষ্ঠিত হবে।

বর্তমান এই মোহনবাগান দলের অনেকেই আগামীদিনের তড়কা হয়ে ওঠার যোগ্যতা রাখে যদি নিজেদের সঠিকভাবে ধরে রাখতে পারে। ক্যাপ্টেন সাগুন, অনিশ, সব্যসাচী, অনিকেত, রোহিত, রিন্টু, বিনীত, অভ্র, কৃষ্ণ, অর্পন এবং বাকি ফুটবলাররাও। আগামীদিনে এই ছোট ছোট ভাইরা আরো অনেক উন্নতি করুক এই আশা আমরা বাঁশবেড়িয়া মেরিনার্স পরিবার রাখি।

বিশেষ ধন্যবাদ তনুময় স্যার, চঞ্চল দা এবং বাকি সাপোর্ট স্টাফদের যারা দলের সাথে প্রতিনিয়ত কাজ করে এই দলটাকে তৈরি করেছেন।

আবার দেখা হবে তোদের সকলের সাথে ভাইরা। ভালো থাকিস এবং আরো ভালোভাবে ফুটবলে উন্নতি করিস।

#জয়_মোহনবাগান💚❤️
⚽⚽⚽
🙏🙏🙏

29/04/2024

Address

26/F Basu Lane, Bansberia
Hooghly
712502

Telephone

+917003173762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bansberia Mariners - One Team One Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bansberia Mariners - One Team One Dream:

Shortcuts

Share