Jawan Karate Center - JKC

Call

Jawan Karate Center - JKC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jawan Karate Center - JKC, Sports, Tribeni , Hooghly, Hooghly.

🥋martial arts is about discovering
the PATH between
self-Protection and self-Perfection🥋

https://youtube.com/-jkc-v4u?si=a_mJ2pexz710HYMI

A remarkable performance at the 70th W.B. State School Games 2026 (SGFI)🏅🥇 Sayantika Halder — Gold Medal 🥇🥇 Arjun Biswas...
21/09/2026

A remarkable performance at the 70th W.B. State School Games 2026 (SGFI)🏅

🥇 Sayantika Halder — Gold Medal 🥇
🥇 Arjun Biswas — Gold Medal 🥇
🥇 Rudranil Biswas — Gold Medal 🥇
🇮🇳 All three Gold Medalists are Selected for Nationals.

🥈 Kaniska Kar — Silver Medal
🥈 Ronit Banerjee — Silver Medal
🥉 Subham Halder — Bronze Medal

Heartiest congratulations to all our champions🎉👏
Your fighting spirit have made Jawan Karate Centre proud. ❤️🥋

A special thanks to all the parents and guardians for their constant support and encouragement, and heartfelt gratitude to our mentor Sankar Routh for his guidance, motivation, and unwavering support. 🙏

🔥 The journey continues… From the State stage to the National stage 🇮🇳

Jawan Karate Center - JKC — The Champion Maker Karate Academy 🥋🏆

21/09/2026

রাজ্য স্কুল গেমসে ক্যারাটেতে রুপো-ব্রোঞ্জ, ডুমুরদহের দুই বন্ধুর। একই স্কুলে পড়া, একই জায়গায় প্রশিক্ষণ। চার বছর ধরে পাশাপাশি অনুশীলনের পরে রাজ্য স্কুল গেমসের মঞ্চে সাফল্য পেল ডুমুরদহের দুই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। ক্যারাটের কুমিতে রুপোর পদক জিতেছে রনিত বন্দ্যোপাধ্যায়। একই বিভাগে ব্রোঞ্জ পেয়েছে তার বন্ধু শুভম হালদার। রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বুধবার শুরু হয়েছে ৭০তম রাজ্য স্কুল গেমস। প্রতিযোগিতা চলে শুক্রবার পর্যন্ত। ডুমুরদহ ধ্রুবানন্দ হাই স্কুলের এই দুই পড়ুয়ার সাফল্যে খুশি পরিবার ও স্কুল। ডুমুরদহ দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা রনিত ৩০ কেজি কুমিতে লড়াই করে। এই বিভাগে প্রতিযোগীর সংখ্যা ছিল ১৯। ফাইনালে আসানসোলের মৈনাক বাগের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। অন্য দিকে, ডুমুরদহের বাবুপাড়ার বাসিন্দা শুভম অংশ নেয় ৩৫ কেজি কুমিতে। ২১ জন প্রতিযোগীর এই বিভাগে দক্ষিণ ২৪ পরগনার স্বর্ণজিৎ রায়ের কাছে হেরে তৃতীয় হয় সে।দু’জনের ক্যারাটে শেখার শুরু ত্রিবেণীর জওয়ান ক্যারাটে সেন্টারে। কোচ শঙ্কর রাউতের কাছে গত চার বছর ধরে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে তারা। ২০২২ সালে রাজ্য পর্যায়ের অনূর্ধ্ব-৮ প্রতিযোগিতায় রনিত কাতায় প্রথম এবং কুমিতে দ্বিতীয় হয়েছিল। শুভম নিজের বিভাগে কাতা ও কুমি—দুই বিভাগেই প্রথম হয়। গত বছর জেলা স্তরের প্রতিযোগিতাতেও সাফল্য ধরে রাখে দু’জনে। রনিত কাতা ও কুমিতে এবং শুভম কাতা, কুমি ও তিনকাতা বিভাগে প্রথম হয়েছিল।
রনিতের বাবা রাজীব বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী। মা মৌ গৃহবধূ। ছেলের অনুশীলন নিয়ে তাঁর কথায়, ‘‘প্রতিদিন বাড়িতে দু’ঘণ্টা অনুশীলন করে। টেনেটুনে সংসার চললেও ছেলের স্বপ্নের পথে বাধা হতে চাই না। দামি ফাইট কিটস কেনা সম্ভব হয় না। সাধ্যের মধ্যে সরঞ্জাম কিনে দিই।’’ বড় হয়ে আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলা এবং পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন রনিতের। শুভমের বাবা বিনয় হালদার ডুমুরদহ আশুতোষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা মিতা হালদার একটি কম্পিউটার সেন্টার চালান। শুভমও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলতে চায়। তার লক্ষ্য ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেওয়া। কোচ শঙ্কর রাউত বলেন, ‘‘প্রথম স্কুল গেমসেই দু’জনের সাফল্য এসেছে। অনুশীলনে ওরা সেরাটা দেওয়ার চেষ্টা করে। অনেক দূর এগোবে।’’

21/09/2026

রাজ্য স্কুল গেমসের শেষ দিনে ক্যারাটেতে বলাগড়ের আরও তিন সোনা।রাজ্য স্কুল গেমসের প্রথম দিন ক্যারাটেতে পদক এসেছিল বলাগড়ের দুই পড়ুয়া রনিত বন্দ্যোপাধ্যায় ও শুভম হালদারের হাত ধরে। প্রতিযোগিতার শেষ দিন সেই সাফল্যের ধারাই আরও এগিয়ে নিয়ে গেলেন একই বিধানসভা এলাকার তিন পড়ুয়া। কামালপুর হাই স্কুলের দশম শ্রেণির সায়ন্তিকা হালদার ও অর্জুন বিশ্বাস এবং চন্দ্রহাটি দিলীপ কুমার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির রুদ্রনীল বিশ্বাস— তিন জনেই কুমিতে সোনা জিতেছে। রনিত ও শুভমের মতো তাঁদেরও ক্যারাটের প্রাথমিক পাঠ ত্রিবেণী জওয়ান ক্যারাটে সেন্টারে, প্রশিক্ষক শঙ্কর রাউতের কাছে।হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বুধবার থেকে শুক্রবার বসেছিল ৭০তম রাজ্য স্কুল গেমসের আসর। সিজা কামালপুর পঞ্চায়েতের বিদ্যাধরীপাড়ার বাসিন্দা সায়ন্তিকা ৪৪ কেজি বিভাগের কুমিতে ২১ জন প্রতিযোগীকে টপকে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় উত্তর কলকাতার প্রাপ্তি মাঝি এবং তৃতীয় জলপাইগুড়ির নার্গিস বেগম। ডুমুরদহের মোড়লপাড়ার বাসিন্দা অর্জুনের সোনা এসেছে ৫৮ কেজি বিভাগে। এই বিভাগে রুপো পেয়েছে দার্জিলিংয়ের ঈশান প্রধান এবং ব্রোঞ্জ দক্ষিণ ২৪ পরগনার অমৃত ভট্টাচার্য। ৬৬ কেজি বিভাগে সেরার শিরোপা পেয়েছে রুদ্রনীল। ওই বিভাগে দ্বিতীয় পূর্ব মেদিনীপুরের আদিত্য সর্দার এবং তৃতীয় জলপাইগুড়ির বিপ্রদীপ রায়। দুই বিভাগেই প্রতিযোগীর সংখ্যা ছিল ২০। সায়ন্তিকা গত ছ’বছর ধরে ক্যারাটের প্রশিক্ষণ নিচ্ছে। অর্জুন ও রুদ্রনীলের প্রশিক্ষণের মেয়াদ তিন বছর। ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে রুদ্রনীলের ঝুলিতে রয়েছে ২৫টি সোনা, ১২টি রুপো ও দু’টি ব্রোঞ্জ। সায়ন্তিকা ২০২২ সালে জেলা স্তরের অনূর্ধ্ব-১০ কুমিতে সোনা জেতে। ২০২৩ সালে কাতা ও কুমিতে জোড়া সোনা আসে তার ঝুলিতে। রাজ্য স্কুল গেমসে ২০২৪ সালে ব্রোঞ্জ এবং গত বছর রুপো পেয়েছিল সে। অর্জুন ২০২৪ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় কুমিতে সোনা জেতে। পরের বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার ঝুলিতে আসে ব্রোঞ্জ। ভবিষ্যৎ নিয়েও তিন জনের লক্ষ্য আলাদা। সায়ন্তিকা ও অর্জুন সেনাবাহিনীতে যোগ দিতে চায়। রুদ্রনীলের ইচ্ছে রেলে চাকরি করার। সায়ন্তিকার বাবা বিশ্বনাথ হালদার খামারগাছি স্টেশনের কাছে গ্যারাজ চালান। মা সোমা গৃহবধূ। ৯৫ বছরের ঠাকুমা দুর্গাও নাতনির সাফল্যে আনন্দিত। অর্জুনের বাবা যাদব বিশ্বাস চাষি, মা কৃষ্ণা গৃহবধূ। রুদ্রনীলের বাবা বিষ্ণু বিশ্বাস একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র পরিচালনা করেন। মা বাণী আশাকর্মী। ক্যারাটের পাশাপাশি ফুটবল খেলাতেও পারদর্শী রুদ্রনীল। প্রশিক্ষক শঙ্কর রাউত বলেন, ‘‘তিন জনেই যথেষ্ট পরিশ্রমী। আগামী দিনে আরও ভাল ফল করার ক্ষমতা ওদের রয়েছে।’’এ বারের রাজ্য স্কুল গেমসে ছেলেদের বিভাগে ১১টি সোনা জিতে হুগলি রয়েছে শীর্ষে। মেয়েদের বিভাগে পাঁচটি সোনা পেয়ে জেলার স্থান দ্বিতীয়।

🥋🏆 A Proud Moment for Jawan Karate Center - JKC🏆🥋We are thrilled to see the remarkable achievements of our students feat...
21/09/2026

🥋🏆 A Proud Moment for Jawan Karate Center - JKC🏆🥋

We are thrilled to see the remarkable achievements of our students featured in today’s edition of Anandabazar Patrika (21 September 2026). 📰✨

At the 70th W.B. State School Games (SGFI) 2026, Jawan Karate Centre proudly produced the highest number of medal winners from Hooghly District at the State Level. 🥇🥈🥉

This recognition is a reflection of our students’ dedication, discipline, relentless hard work, and determination, supported by their parents and guided by our dedicated coaches and mentors.

We are immensely proud to see our students bringing glory to Jawan Karate Centre and Hooghly District on the state stage. ❤️‍🔥

Jawan Karate Centre — The Champion Maker Karate Academy

Proud of you KANISKA ❤️🥈৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ নিজের গ্রুপে ২য় স্থান অর্জন করে Final Round পর্যন্ত ...
19/09/2026

Proud of you KANISKA ❤️🥈

৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ নিজের গ্রুপে ২য় স্থান অর্জন করে Final Round পর্যন্ত পৌঁছানো—এটাই প্রমাণ করে তুমি কতটা পরিশ্রম ও নিষ্ঠা নিয়ে এগিয়ে চলেছো। 🏆

ফাইনালে তুমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছো। জয় ছিল একেবারে হাতের নাগালে—একটুর জন্য Gold হাতছাড়া হয়েছে। 🥈

হ্যাঁ, এবারের National selection হয়নি।
কিন্তু এটা তোমার গল্পের শেষ অধ্যায় নয়। ❌
কারণ একজন সত্যিকারের খেলোয়াড় হার থেকে ভেঙে পড়ে না—
হার থেকেই সে তার পরবর্তী জয়ের গল্প লিখতে শেখে। 🔥

আজকের এই ফলাফলকে পরাজয় হিসেবে নয়, আগামী বছরের আরও বড় প্রত্যাবর্তনের প্রথম ধাপ হিসেবে মনে রাখো।

ছোটবেলা থেকে কনিষ্ক-র স্বপ্ন ও প্রতিভার পেছনে তার অভিভাবকরা যে সময়, পরিশ্রম, ত্যাগ এবং নিরন্তর ভালোবাসা দিয়েছেন, তার জন্য Jawan Karate Center - JKC পরিবারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 🙏
একজন খেলোয়াড়কে তৈরি করার পথে পরিবারের ভূমিকা অপরিসীম। আমরা আশা করি, আগামী দিনগুলিতেও আপনারা ঠিক এইভাবেই পাশে থাকবেন, তাকে সাহস দেবেন এবং প্রতিটি কঠিন মুহূর্তে তার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবেন। ❤️

Remember Kaniska —
You didn’t lose your dream.
You just got another reason to fight harder for it. ❤️🔥

Jawan Karate Centre
The Champion Maker Karate Academy 🏆🥋

🌟🥇 স্বপ্ন থেকে সাফল্যের পথেঅভিনন্দন SAYANTIKA HALDER🎉৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ Gold Medal 🥇 জয় এবং Nat...
19/09/2026

🌟🥇 স্বপ্ন থেকে সাফল্যের পথে

অভিনন্দন SAYANTIKA HALDER🎉

৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ Gold Medal 🥇 জয় এবং National-এর জন্য নির্বাচিত হয়ে তুমি প্রমাণ করেছ—নিষ্ঠা, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে স্বপ্ন সত্যি হয়। 🇮🇳✨

তোমার এই অসাধারণ সাফল্যে Jawan Karate Centre পরিবার অত্যন্ত গর্বিত। ❤️🥋

তোমার প্রতিটি পদক্ষেপে পাশে থাকার জন্য তোমার অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। 🙏❤️

এবং তোমার প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য Mentor Shihan Sankar Routh-কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 🙏🥋

🇮🇳 National-এর মঞ্চে তোমার আরও বড় সাফল্যের অপেক্ষায় আমরা

Keep fighting. Keep believing. Keep winning! 🥇🔥

Jawan Karate Centre
The Champion Maker Karate Academy 🥋🏆

🏆🥇 গর্বের মুহূর্তঅভিনন্দন RUDRANIL BISWAS🎉৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ অসাধারণ পারফরম্যান্স করে Gold Medal...
19/09/2026

🏆🥇 গর্বের মুহূর্ত

অভিনন্দন RUDRANIL BISWAS🎉

৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ অসাধারণ পারফরম্যান্স করে Gold Medal 🥇 অর্জন এবং National-এর জন্য নির্বাচিত হওয়ায় Jawan Karate Centre-এর পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন। 🇮🇳🔥

তোমার কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের এই সাফল্য আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের। ❤️🥋

এই সাফল্যের পেছনে তোমার অভিভাবকদের ভালোবাসা, ত্যাগ ও নিরন্তর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। 🙏

বিশেষ কৃতজ্ঞতা আমাদের Mentor Shihan Sankar Routh-এর প্রতি—তাঁর প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার জন্য। 🙏🥋

🇮🇳 The journey continues… National stage awaits

Proud of you, Rudranil🥇🔥

Jawan Karate Centre
The Champion Maker Karate Academy 🥋🏆

🥋🏆 অভিনন্দন অর্জুন বিশ্বাস 🏆🥋৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ অসাধারণ সাফল্য অর্জন করে স্বর্ণপদক 🥇 জয় এবং Nat...
19/09/2026

🥋🏆 অভিনন্দন অর্জুন বিশ্বাস 🏆🥋

৭০তম W.B. State School Games 2026 (SGFI)-এ অসাধারণ সাফল্য অর্জন করে স্বর্ণপদক 🥇 জয় এবং National-এর জন্য নির্বাচিত হওয়ায় তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🇮🇳✨

তোমার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্মবিশ্বাস আজ তোমাকে এই সাফল্য এনে দিয়েছে।
এই সাফল্যের পেছনে তোমার অভিভাবকদের নিরন্তর সমর্থন ও উৎসাহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। 🙏❤️
পাশাপাশি Mentor Shihan Sankar Routh-এর দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও অনুপ্রেরণার জন্য বিশেষ কৃতজ্ঞতা। 🙏🥋

🇮🇳 National-এর মঞ্চে আরও বড় সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা Arjun 🥋
Keep training, keep believing, keep achieving🔥🏆

Jawan Karate Centre
🥋 The Champion Maker Karate Academy

গর্বের মুহূর্ত 🎉🎊🥋 Jawan Karate Center - JKCরাজ্য স্কুল গেমসে জোয়ান ক্যারাটে সেন্টারের জয়জয়কার! 🥈🥉🥋৭০তম রাজ্য স্কুল গ...
18/09/2026

গর্বের মুহূর্ত 🎉🎊🥋 Jawan Karate Center - JKC
রাজ্য স্কুল গেমসে জোয়ান ক্যারাটে সেন্টারের জয়জয়কার! 🥈🥉🥋৭০তম রাজ্য স্কুল গেমসে ক্যারাটেতে পদক জিতে আমাদের সবাইকে গর্বিত করলো আমাদের সেন্টারের দুই লড়াকু ছাত্র রনিত ও শুভম! রনিত জিতেছে রূপো এবং শুভম ছিনিয়ে এনেছে ব্রোঞ্জ পদক।ওদের এই সাফল্যের নেপথ্যে রয়েছে আমাদের প্রধান প্রশিক্ষক সেন্সেই শঙ্কর রাউত-এর কঠোর অনুশাসন ও সঠিক গাইডেন্স। 🧠💪ওদের সামনে এক দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা নিশ্চিত যে, রনিত ও শুভম আগামী দিনে আরও বড় মঞ্চে আমাদের নাম উজ্জ্বল করবে। অনেক ভালোবাসা আর শুভকামনা রইল তোমাদের জন্য! এভাবেই এগিয়ে যাও ফাইটার্স 📈🥋

🎊 Congratulation 🤩
10/09/2026

🎊 Congratulation 🤩

Address

Tribeni , Hooghly
Hooghly
712503

Telephone

+919836243982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jawan Karate Center - JKC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category