15/05/2026
"হে নূতন , দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ... "✨
রবীন্দ্র জন্মজয়ন্তী আপামর বাঙালির কাছে শুধু একটা ক্যালেন্ডারের তারিখ বা জন্মবার্ষিকী নয়, এ আমাদের প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির মেরুদণ্ড। রবীন্দ্রনাথ তো কেবল একজন ব্যক্তি-মানুষ নন, তিনি প্রতিটি বাঙালির আবেগের মুকুট, আমাদের সুখে-দুঃখে জড়িয়ে থাকা এক পরম আশ্রয়। প্রতি বছর এই দিনটা যদি ধুমধাম করে পালন করতে না পারি, মনে হয় যেন বছরের একটা বড় অংশ অসম্পূর্ণ থেকে গেল, কোথায় যেন একটা মস্ত বড় শূন্যতা রয়ে গেল!
হ্যাঁ, এই বছর কিছু সাময়িক অসুবিধার জন্য হয়তো আমরা বড় কোনো আয়োজন করতে পারিনি, কিন্তু মনের মণিকোঠায় স্মৃতি রোমন্থন করতে তো কোনো বাধা নেই! বিশ্বকবির প্রতি আমার এবং আমার নৃত্য একাডেমির সকল ছাত্রীদের যে অন্তহীন শ্রদ্ধা, তা আমরা নিবেদন করেছি তাঁরই সৃষ্টির মধ্য দিয়ে, আমাদের নাচের ছন্দে।
এই সুন্দর মুহূর্তগুলো শুধু ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখলে তো চলবে না! কবির সৃষ্টি যে বিশ্বজনীন, তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং বরণ করে নেওয়াই আমাদের পরম ধর্ম। তাই আমাদের সেই শ্রদ্ধার্ঘ্যের কিছু মুহূর্ত আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। ভালো লাগলে আমাদের ছাত্রীদের আশীর্বাদ করবেন। 🙏💃
(