01/08/2023
পাহাড় ডাকে অনেককেই। যারা সেই ডাককে উপেক্ষা করতে পারে না, তাদের বার বার ছুটে যেতে হয় পাহাড়ের কাছে। কিন্তু পাহাড়ে চলার কিছু নিয়ম আছে। সেগুলো জানলে, প্রয়োগ করলে দুর্ঘটনা, প্রাণহানি এড়ানো যায়।
হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশন সেই সুযোগ এনে দিয়েছে। যারা পাহাড়ে যেতে চান বা আগামী দিনে যাবেন তারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। পুরোন বছরের বিদায় আর নতুন বছরের আগমনীর সন্ধিক্ষণে হাড় কাঁপানো ঠাণ্ডায় জঙ্গল লাগোয়া মাঠের তাঁবুতে স্লিপিং ব্যাগের ভিতরে ঘুম, কাঠের আগুন জ্বালিয়ে নাচ, গান, হাসি, ঠাট্টায় জমজমাট ক্যাম্প ফায়ার, আর জুমারিং, র্যাপলিং, জিপ লাইন বা রিভার ক্রসিং করতে করতে কখন যে চারটে দিন হুস্ স্ স্ করে চলে যাবে মালুমই পাবেন না। তারপর আবার একটা বছরের অপেক্ষা। কথা দিচ্ছি এই চারটে দিন সারা জীবনের স্মরণীয় হয়ে থাকবে। ভুলতে চাইলেও পারবেন না।