29/10/2025
এটা কোন কথা 🤬
এখন চট্টগ্রাম পিচে ১৫০-ও করতে পারবে না? মানে ১৫০-ও পারবে না? তাও এতগুলো ড্রপ ক্যাচ সত্ত্বেও? এটা কি মজা?
এখন আমি যদি একাদশের বাইরে কিছু প্লেয়ারের নাম বলি, কমেন্ট আসবে, "একাদশ/স্কোয়াডের বাইরে যে খেলে সেই বিশ্বসেরা", না ভাই সে বিশ্বসেরা না। বাট জাকের, হৃদয় যা পারফরম্যান্স দিচ্ছেন, তাদের থেকে বেটার করবেন। একটু নজর দেন সেদিকে, ওয়ার্ল্ড কাপ এখনো ৩ মাস আছে।
হৃদয়ের এই বছর পুরো অফ ফর্ম, পরিসংখ্যান ঘেটে পরে এক পোস্ট দিবো। একদম মুখস্ত ডট দেয়, উইকেট পড়লেও ডট, না পড়লেও ডট। জাকের আলী, একটা প্লেয়ার এত লেগ সাইডে খেললে খুবই বিরক্ত লাগে, ১৮ বলে ১৭ করলেন, জাকেরের একটা ইজি ডট বল, আম্পায়ার ওয়াইড দেন দেখে একটা বল কম যোগ হয় জাকেরের সাথে, আসলে জাকের "১৮ বলে ১৭" শিনতে যত খারাপ লাগছে, তার চেয়েও খারাপ করেছেন। একদম ইগোস্টিক হয়ে লেগে ঘুরিয়েছে, যে আমি লেগেই মারবো, এত প্যাথেটিক এপ্রোচে আন্তর্জাতিক ক্রিকেটে সারভাইভ করা কঠিন। একদম "লাগলে ছক্কা, না লাগলে অক্কা" অবস্থা, অবশ্য না লাগলে অক্কা হলে তাও ভালো হতো, জাকের তো আউটও হন না। জাকেরের আপা আজকে খুশি হয়ে পোস্ট দিতে পারেন যে তিন অঙ্ক স্পর্শ করেছে বাংলাদেশ, তাও তখন জাকের ক্রিজে ছিলেন, মজা না?
তানজীদের উইকেটটা শেফার্ড পেয়েছে? মোটেই না, এটা জাকেরই পেয়েছেন৷ জাকেরের ডটের প্রেশারে তানজীদের এই উইকেটটা গেলো, যদিও তানজীদের ফিনিশ করে আসা উচিৎ ছিল, লাইফ তিনিও পেয়েছেন।
এরপর তানজিম-রিশাদ থেকে ফিনিশিং টাচ এক্সপেক্ট করে লাভ আছে আর। এক সাইফ হাসান ইনিংস বড় করতে না পারলে এদের ঘাম ছুটে যায় টি-২০তে ম্যাচ জিততে। আর সাইফ হাসান নিজেও ওডিআই সিরিজেত মত এখানেও প্রথম দুই ম্যাচে স্ট্রাগল করলেন। শেষ ম্যাচে যা বুঝতেসি, সাইফ ইনিংস বড় না করলে হোয়াইটওয়াশ সুনিশ্চিত। অধিনায়ক লিটনও লাইফ পেয়ে আকিল হোসেনের বলেই আউট হলেন, আজকে কার উপর দোষ দেন, কে জানে? জাকের বা হৃদয় হবে হয়তো।
কি বাজে ব্যাটিং ইউনিটরে ভাই বাংলাদেশের। বোলারদের জন্য লিটারেলি মায়া হয়, লিটারেলি মায়া।😠🥹🥺