সংবাদ ভূমি - sangbad bhumi

সংবাদ ভূমি - sangbad bhumi news media

ঝিনুক কুড়ানো হাতেই এবার গল্পের বই, উপকূলের প্রায় ৭০ শিশুর মুখে হাসি ফোটাল কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থাকাঁথি: কয়েক বছর আগ...
06/06/2026

ঝিনুক কুড়ানো হাতেই এবার গল্পের বই, উপকূলের প্রায় ৭০ শিশুর মুখে হাসি ফোটাল কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা

কাঁথি: কয়েক বছর আগেও যাদের সকাল শুরু হতো সমুদ্রের তীরে ঝিনুক কুড়ানোর মধ্য দিয়ে, শনিবার সেই ছোট ছোট হাতেই উঠল রঙিন গল্পের বই। বইয়ের পাতায় নতুন স্বপ্ন খুঁজতে থাকা উপকূলের প্রায় ৭০ জন শিশুর মুখে হাসি ফোটাতে পূর্ব মেদিনীপুরের রঘুসর্দারবাড় জালপাই শিশু শিক্ষা কেন্দ্রে পৌঁছে গেল কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দি গৌরী কালচার অ্যান্ড এডুকেশনাল অ্যাসোসিয়েশন’। শিশুদের হাতে বিভিন্ন ধরনের গল্পের বই, শিক্ষামূলক পুস্তক ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সংস্থার সদস্যরা। শুধু তাই নয়, বইগুলি সংরক্ষণের জন্য বিদ্যালয়কে একটি আলমারিও উপহার দেওয়া হয় সংস্থার তরফে।

একসময় সরকারি সহায়িকার অবসরের পর বন্ধ হয়ে গিয়েছিল এই শিশু শিক্ষা কেন্দ্র। প্রায় ৬০-৬৫ জন শিশু পড়াশোনা ছেড়ে মায়েদের সঙ্গে সমুদ্রতটে ঝিনুক কুড়ানোর কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিল। সেই খবর পৌঁছেছিল নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ইয়ের কাছে। তাঁর উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় ২০২৩ সালে নতুন করে চালু হয় কেন্দ্রটি। তারপর থেকে দু'জন স্বেচ্ছাসেবী শিক্ষক বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে চলেছেন।

শনিবারের এই অনুষ্ঠান যেন সেই সংগ্রামের পথচলায় নতুন অধ্যায় যোগ করল। বই বিতরণের পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ মধ্যাহ্নভোজের। মাছ, মাংস ও মিষ্টি সহযোগে এলাহি খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়। নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই বলেন, “সমুদ্র উপকূলের এই শিশুদের শিক্ষার আলো থেকে দূরে সরে যেতে দিতে চাইনি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকের এই উদ্যোগ শিশুদের মধ্যে নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে।” শিক্ষার আলো পৌঁছে দিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের এগিয়ে আসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

জনস্বার্থে প্রচারিত
27/05/2026

জনস্বার্থে প্রচারিত

26/05/2026

রবীন্দ্র নজরুল শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান কাঁথি দিগন্ত পরিবারের পক্ষ থেকে

তীব্র গরমে রক্তের সংকট মোকাবিলায় মানবিক উদ্যোগ KNC AGRO LTD এর স্বেচ্ছায় রক্তদান শিবিরপূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর...
26/05/2026

তীব্র গরমে রক্তের সংকট মোকাবিলায় মানবিক উদ্যোগ KNC AGRO LTD এর স্বেচ্ছায় রক্তদান শিবির
পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ শহর কাঁথি-তে তীব্র গরমের মরশুমে রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ নিল KNC Agro Limited। সংস্থার উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির।
দীর্ঘ ১৩ বছর ধরে নিয়মিতভাবে এই সামাজিক কর্মসূচি চালিয়ে আসছে সংস্থাটি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সংস্থার আধিকারিক ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৪৫ জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ইয়ার আলী জানান,
“প্রচণ্ড গরমে রক্তের সংকট দেখা দেয়। সেই ঘাটতি পূরণে প্রতি বছরই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি। রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান। একটি ব্যাগ রক্ত যেমন একজন মানুষের জীবন বাঁচাতে পারে, তেমনই অসংখ্য পরিবারে ফিরিয়ে আনতে পারে হাসি।”
তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের রক্তদানে এগিয়ে আসা উচিত। কারণ জরুরি মুহূর্তে এই রক্তই হয়ে ওঠে জীবন বাঁচানোর অন্যতম ভরসা।
উল্লেখ্য, শুধু রক্তদান শিবিরই নয়, সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকে KNC Agro Limited। তার মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ এই রক্তদান শিবির।

বাংলায় ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ প্রকল্প, জুনের শুরু থেকেই শুরু হতে পারে কাজ।
25/05/2026

বাংলায় ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ প্রকল্প, জুনের শুরু থেকেই শুরু হতে পারে কাজ।

22/05/2026

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথ সচেতনতা শিবির ও ট্রাফিক নিয়ন্ত্রনকারী সিভিকদের জন্য বিশেষ উদ্যোগ

আদালতের নির্দেশ ছাড়া অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানালো কলকাতা হাইকোর্ট।কোনভাবে দেশ ছাড়তে পারবেন না ...
21/05/2026

আদালতের নির্দেশ ছাড়া অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানালো কলকাতা হাইকোর্ট।
কোনভাবে দেশ ছাড়তে পারবেন না অভিষেক ব্যানার্জি।

বড় সিদ্ধান্ত রাজ্য বিজেপির সরকারের দ্বিতীয় বৈঠকে....
18/05/2026

বড় সিদ্ধান্ত রাজ্য বিজেপির সরকারের দ্বিতীয় বৈঠকে....

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার আগে যে সমস্ত প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম যুবশক্তি অর্থাৎ বেকার ভাতা। ...
18/05/2026

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার আগে যে সমস্ত প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম যুবশক্তি অর্থাৎ বেকার ভাতা। সরকার গড়ার পরেই এবার বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হতে চলেছে ‘যুব শক্তি’ কার্ড প্রকল্প। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন আবেদনকারীরা মাসিক ভাতা পাওয়ার সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করা যাবে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কর্মসংস্থানের অবস্থা অনুযায়ী আবেদনকারীদের বাছাই করা হবে বলে জানা গিয়েছে। আবেদন করতে প্রয়োজন আধার, শিক্ষাগত নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর। ইতিমধ্যেই প্রকল্প নিয়ে আগ্রহ বেড়েছে যুব সমাজে।

বাংলায় বিশাল পরাজয়ের পর সোশাল মিডিয়ায় দেখা গেছে একের পর এক তৃণমূলের সাংসদ,বিধায়কদের নিজের দলের উপর নানান ইঙ্গিত পূর...
15/05/2026

বাংলায় বিশাল পরাজয়ের পর সোশাল মিডিয়ায় দেখা গেছে একের পর এক তৃণমূলের সাংসদ,বিধায়কদের নিজের দলের উপর নানান ইঙ্গিত পূর্ণ পোস্ট। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এবার এই বিষয় মাথায় রেখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা -‘যাঁরা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান,’ আর তার পরেই পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে কালীঘাট থেকে নতুন করে দলকে গড়ার বার্তা দিলেন তিনি।

Address

Contai
Contai
721401

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংবাদ ভূমি - sangbad bhumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category