Bhutsahar MLA CUP Premier league

Bhutsahar  MLA CUP Premier league সবাইকে স্বাগত আমাদের পেজে।
Please follow this page for detailed information regarding MLA CUP PREMIER LEAGUE .

আসন্ন তালডাংরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট শিক্ষক ফাল্গুনী সিংহ বাবুকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্...
17/03/2026

আসন্ন তালডাংরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট শিক্ষক ফাল্গুনী সিংহ বাবুকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।।

আজকাল একটা জিনিস খুব খারাপ ভাবে চোখে পড়ছে।বড় হোক বা ছোট—অনেক টুর্নামেন্টেই কিছু প্লেয়ার ইচ্ছে করে নির্দিষ্ট টিম বা আয...
05/03/2026

আজকাল একটা জিনিস খুব খারাপ ভাবে চোখে পড়ছে।বড় হোক বা ছোট—অনেক টুর্নামেন্টেই কিছু প্লেয়ার ইচ্ছে করে নির্দিষ্ট টিম বা আয়োজকদের টার্গেট করে খেলতে নামছে। মাঠে খেলার বদলে অযথা উত্তেজনা, তর্ক আর ঝামেলা তৈরি করাই যেন তাদের উদ্দেশ্য।একটা টুর্নামেন্ট আয়োজন করা কতটা কঠিন, সেটা যারা করেন তারাই জানেন। নিজের পকেট থেকে টাকা খরচ করে, দিনের পর দিন পরিশ্রম করে, শুধু ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখার জন্যই এই আয়োজন করা হয়।কিন্তু দুঃখের বিষয়—কিছু প্লেয়ারের দায়িত্বজ্ঞানহীন আচরণ পুরো পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে।
স্পষ্ট করে বলে রাখা ভালো—এই মানসিকতা যদি এখনই বন্ধ না হয়, তাহলে খুব শীঘ্রই অনেক আয়োজকই টুর্নামেন্ট করা বন্ধ করে দেবেন। কারণ কেউই নিজের টাকা খরচ করে অপমান আর গন্ডগোল নিতে চান না।তাই এখন সময় এসেছে টেনিস ক্রিকেটেও প্লেয়ার এবং আম্পায়ারের জন্য কড়া Suspension Rules চালু করার।যে প্লেয়ার ইচ্ছে করে টুর্নামেন্ট নষ্ট করবে, অশান্তি সৃষ্টি করবে বা নিয়ম ভাঙবে—তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
ক্রিকেট ভদ্রলোকের খেলা।যারা সেই ভদ্রতা রাখতে পারবে না, তাদের মাঠে থাকার কোনো অধিকার নেই।
না হলে আজ যে সমস্যা ছোট করে দেখা যাচ্ছে, কাল সেটাই বড় হয়ে অনেক টুর্নামেন্টকে মাঝপথে বন্ধ করে দেবে।ক্রিকেটকে বাঁচাতে হলে এখনই কঠোর হওয়া দরকার। 🏏🔥
বি. দ্রঃ —
এই পোস্টটা আমি কোনো একজন নির্দিষ্ট প্লেয়ারকে উদ্দেশ্য করে লিখিনি। বিষয়টা পুরো টেনিস ক্রিকেটের পরিবেশ নিয়ে। তাই অযথা কারও নাম জড়িয়ে বা ফ্যান সেজে এসে বাজে কমেন্ট করার আগে একটু ভেবে নেবেন।কারণ কেউ যদি অকারণে এসে অশালীন বা কটূ মন্তব্য করেন, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে—আপনার আইডল মাঠে যেমন আচরণ করে, আপনিও ঠিক সেই একই মানসিকতা নিয়েই চলেন।
তাই অনুরোধ রইলো, অযথা তর্ক বা বাজে কমেন্ট করে নিজের মানসিকতার পরিচয় দেবেন না। 🙏🔥

Bhutsahar MLA CUP Premier league  টুর্নামেন্টের ফাইনালের কিছু মুহূর্ত।
25/02/2026

Bhutsahar MLA CUP Premier league টুর্নামেন্টের ফাইনালের কিছু মুহূর্ত।


Address

Bhutsahar, Simlapal
Bankura
722156

Alerts

Be the first to know and let us send you an email when Bhutsahar MLA CUP Premier league posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category