02/09/2026
আগামী শনিবার মহেশতলায় ফুটবলের এক মহারণ অনুষ্ঠিত হবে।
ইতি মধ্যে আমরা সবাই জানতে পেরেছি আগামী শনিবার মহেশতলায় একদিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং কোন কোন দল কখন অংশগ্রহণ করবে,
তাছাড়া মহেশতলার ফুটবল প্রতিযোগিতা দর্শকের কাছে কতটা প্রাসঙ্গিক তা সমন্ধে সবাই অবগত, তাই আজকের আলোচনা একটু অন্য বিষয়ে।
এই খেলাকে কেন্দ্র করে গ্রামে মানুষের মধ্যে কি প্রভাব পড়ে, যেহেতু আমি এলাকার বাসিন্দা ও ক্লাবের সদস্য তাই আমার এই বিষয়টি জলের মতো পরিষ্কার, যদিও প্রায় দুই মাস থেকে চলে প্রস্তুতি পর্ব কিন্তু সেটা শেষ মুহূর্তে গিয়ে পিক পয়েন্ট এ পৌঁছায়।
খেলা প্রাক্কালে প্রতিটা বাড়িতে ফুটে উঠে সাজো সাজো রব, শুরু হয় আত্মীয় স্বজন এর আনাগোনা , চলে কেনাকাটা, ভালোমন্দ খাওয়াদাওয়া, আর জোর কদমে চলে প্রস্তুতি পর্ব, সে এক অসাধারণ অনুভূতি, সীমাহীন ভালোলাগা!! মোট কথা আমরা সবাই চলে যাই রূপকথার জগতে।
এবারও তার ব্যতিক্রম নয়, ইতিমধ্যে আমরা সবাই উৎসবে মেতে উঠেছি , আপনাদেরও উৎসব যোগ দেওয়ার জন্য সাদর আমন্ত্রণ রইলো।