25/05/2025
বাংলাদেশী ক্রিকেট ক্লাব স্কানর্থোপ (BCCS) কতৃক আয়োজিত ২০২৫ ক্রিকেট লীগের ২য় এবং ৩য় ম্যাচ আজ সম্পন্ন হয়েছে।
দিনের প্রথম খেলায় Century Chasers মুখোমুখি হয় Champion Silent Killer। প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভার খেলে ১৪৫ রান সংগ্রহ করে Champion silent Killer। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট এবং ৩ ওভার হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় Century Chasers।
দিনের অপর ম্যাচে Sylhet Giants এর মুখোমুখি হয় Invincible XI।
প্রথমে ব্যাট করতে নেমে Sylhet giants এর দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। জবাবে invincible XI ব্যাট করতে নেমে নির্ধারীত ওভারে ১৩৭ রানে গিয়ে আটকায়। ফলে ২রানে জয় পায় Sylhet Giants।