29/07/2026
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় খেলোয়াড় ফরহাদ আহমেদের সম্মানিত পিতা বাংলাদেশে ইন্তেকাল করেছেন।
পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আমরা ফরহাদ আহমেদ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন, সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।
আল্লাহ তাআলা ফরহাদ আহমেদ ও তাঁর পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন।
পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাব পরিবার