London Bangla Voice news

London Bangla Voice news ব্রিটেনের প্রতিদিনের তরতাজা খবর পেতে লাইক করুন। UK Bangladeshi community news and views www.onebanglanews.com/ UK bangladesh community online portal
(2)

12/08/2026

Aura Furnishing এর উদ্বোধনী অফার, ম্যাট্রেস একটা কিনলে একটা ফ্রি। ৩৯৯ পাউন্ডে সোফা বেড

12/08/2026

#ইংল্যান্ডে চরম গরমের #সতর্কতা জারি, ৩৮° সেলসিয়াসে পৌঁছাতে পারে #তাপমাত্রা

12/08/2026

তা হলে কি জায়গা বিরোধের কারণে এই হ ত‍্যা*কা ন্ড

12/08/2026

সিলেটে লন্ডন প্রবাসীদের বাবা মা ও কাজের মেয়েকে হ ত‍্যা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ ৭.৬২ এমএম গুলি ব্যবহার করেছিল বলে যুক্তিতর্কে উপস্থাপন করেছে প্রসিকিউ...
11/08/2026

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ ৭.৬২ এমএম গুলি ব্যবহার করেছিল বলে যুক্তিতর্কে উপস্থাপন করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মঙ্গলবার এই যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় আজ পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।

যুক্তিতর্কে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সারা দেশে কী পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছিল, তার একটি প্রতিবেদন পুলিশ সদস দপ্তর তাঁদের দিয়েছে, যা প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিলও করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সারা দেশে পুলিশ ৩ লাখ ৫ হাজার ৩১১টি গুলি ব্যবহার করেছে। এর মধ্যে বড় একটা অংশ ছিল ৭.৬২ এমএম গুলি।

পুলিশ গণ-অভ্যুত্থানের সময় ৪০টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছিল বলেও উল্লেখ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার। তিনি বলেন, জুলাইয়ে ঢাকায় ৯৫ হাজারের বেশি গুলি ছুড়েছিল পুলিশ।

যুক্তরাজ্যের রদারহ্যামে শিশুদের ওপর যৌ*ন অপ*রাধের অভিযোগে সাউথ ইয়র্কশায়ার পুলিশের চতুর্থ একজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্...
11/08/2026

যুক্তরাজ্যের রদারহ্যামে শিশুদের ওপর যৌ*ন অপ*রাধের অভিযোগে সাউথ ইয়র্কশায়ার পুলিশের চতুর্থ একজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত পুলিশের দায়িত্বে থাকার সময় এই গুরুতর অপ*রাধ সংঘটিত হয় বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত মোট ১০ জন ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সামনে এসেছেন। বর্তমানে ন্যাশনাল ক্রাইম এজেন্সির অধীনে পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোর বিশদ তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুরে জামায়াতের ১...
11/08/2026

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুরে জামায়াতের ১১ জন সংসদ সদস্য বলেছেন, রংপুরের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাঁদের গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে কোনো অঞ্চলের মানুষের রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করা যাবে না।

আজ মঙ্গলবার রাত আটটার দিকে রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে সংসদ সদস্যরা এ কথা বলেন। এ সময় তাঁরা উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলকেই ভোট দিতে হবে—এমন ধারণা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং একদলীয় শাসন কায়েমেরই নামান্তর বলে মন্তব্য করেন। একই সঙ্গে তাঁরা মির্জা ফখরুল ইসলামের কাছে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। কোনো কোনো এলা...
11/08/2026

গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। কোনো কোনো এলাকায় এক ঘণ্টা পরপরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকেরা দপ্তর ও উপকেন্দ্রে হামলা চালাতে পারেন—এমন আশঙ্কায় নিজেদের স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো।

মঙ্গলবার ওজোপাডিকোর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে দপ্তর ও স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

আইল অফ ওয়াইটের ইস্ট কাউসে অবস্থিত আরএনএলআই লাইফবোট নির্মাণ কারখানার শ্রমিকরা অতিরিক্ত ক্ষতিপূরণের দাবিতে ধর্মঘটে নেমেছেন...
11/08/2026

আইল অফ ওয়াইটের ইস্ট কাউসে অবস্থিত আরএনএলআই লাইফবোট নির্মাণ কারখানার শ্রমিকরা অতিরিক্ত ক্ষতিপূরণের দাবিতে ধর্মঘটে নেমেছেন। ২০২৭ সালের মধ্যে এই কেন্দ্রটি বন্ধ করে উৎপাদন কার্যক্রম ডরসেটের পুলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ৭০ জন কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। স্থানান্তরের প্রস্তাবকে অনেক শ্রমিকের জন্য অবাস্তব উল্লেখ করে ইউনিয়ন ও স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিস্তারিত কমেন্টে...

২০০২ সালে স্ত্রী লিন্ডা রাজেলকে হ*ত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্লিন রাজেলের প্যারোলে মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ...
11/08/2026

২০০২ সালে স্ত্রী লিন্ডা রাজেলকে হ*ত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্লিন রাজেলের প্যারোলে মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার না হওয়া সত্ত্বেও প্যারোল বোর্ড তাকে শর্তসাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত দিয়েছিল। নিহতের বর্তমান সঙ্গী আদালতকে জানিয়েছেন, ঘাতক গ্লিন মৃ*ত্যুর পরও পরিবারকে মানসিকভাবে নির্যাতন ও নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। বিচারক জানিয়েছেন, আবেদনের সার্বিক রায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।

বিস্তারিত কমেন্টে...

Address

18 New Road
London
E12AX

Alerts

Be the first to know and let us send you an email when London Bangla Voice news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to London Bangla Voice news:

Shortcuts

Share