26/10/2025
লা লিগার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, এল ক্লাসিকো আবার হাজির। রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ রাত ৯টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময়) মুখোমুখি হচ্ছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মাদ্রিদের বিখ্যাত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে, যেখানে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন আরেকটি ঐতিহাসিক লড়াই দেখার জন্য।
লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ, তবে খুব কাছেই আছে বার্সেলোনা। ফলে এই ম্যাচটি শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে জয় পেতে মরিয়া, অন্যদিকে বার্সেলোনা চাইবে মাদ্রিদের মাঠে জিতে প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করতে।
দুই দলের তারকা খেলোয়াড়রাই এখন সেরা ফর্মে রয়েছেন। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম মাঠে নামবেন মূল ভরসা হয়ে। অপরদিকে বার্সার হয়ে লামিন ইয়ামাল, রবার্ট লেভানদোভস্কি ও গাভি থাকবেন নজরে। দুই দলে তরুণ প্রতিভা ও অভিজ্ঞ তারকার মিশেলে ম্যাচটি হতে যাচ্ছে হাইভোল্টেজ এক দ্বৈরথ।
ফুটবল বিশ্লেষকরা বলছেন, ঘরের মাঠের সুবিধা ও সাম্প্রতিক ফর্মে রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকলেও বার্সেলোনার তরুণ দল যে কোনো মুহূর্তে চমক দেখাতে পারে। তাই এই ক্লাসিকো হবে সমানে-সমান লড়াইয়ের।
ম্যাচটি লাইভ দেখতে পারবেন BB Sports পেজে !!