পাঁচবিবি সোনালি অতীত ফুটবল একাদশ

  • Home
  • Bangladesh
  • Upazila
  • পাঁচবিবি সোনালি অতীত ফুটবল একাদশ

পাঁচবিবি সোনালি অতীত ফুটবল একাদশ ফুটবল কে ভালোবাসুন " মাদককে না বলুন ।।
মাঠ বাঁচাও, প্রজন্ম বাঁসবে,,,,!!
আনন্দ পেয়েছি ফুটবল খেলে, উপভোগ করছি প্রতিটি মুহূর্ত ⚽⚽⚽

11/07/2026
উপজেলা ক্রীড়া অফিস: ক্রীড়াঙ্গনের জন্য বড় মাইলফলক! 🇧🇩⚽🏆দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও বেগবান করতে এক ...
06/07/2026

উপজেলা ক্রীড়া অফিস: ক্রীড়াঙ্গনের জন্য বড় মাইলফলক! 🇧🇩⚽🏆
দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও বেগবান করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলা পর্যায়ে নতুন ২০১টি 'উপজেলা ক্রীড়া অফিস' স্থাপন এবং নতুন পদ সৃজনের চূড়ান্ত সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

এই সিদ্ধান্তের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং দেশের সামগ্রিক ক্রীড়া উন্নয়ন এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পরিবার ও প্রিয়জনের সাথে ঈদ কাটুক সুস্থতা ও সতেজতায়। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারকসোনালী অতীত ফুটবল একাদশ...
28/05/2026

পরিবার ও প্রিয়জনের সাথে ঈদ কাটুক সুস্থতা ও সতেজতায়। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক

সোনালী অতীত ফুটবল একাদশ পাঁচবিবি,জয়পুরহাট।

23/04/2026

স্কুলে ক্রীড়া শিক্ষক পদে খেলোয়াড়দের নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের সভাপতি-পল্টু, সম্পাদক-আরিফ নির্বাচিত জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প...
26/03/2026

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের সভাপতি-পল্টু, সম্পাদক-আরিফ নির্বাচিত

জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের (২০২৬-২৭) ১'বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচবিবির এক সময়ে সাবেক মুখর ফুটবলার প্রীতি রঞ্জন দাস পল্টু সভাপতি ও ফুটবল মাঠের আর এক জাদুকর মোঃ আরিফুল রহমান আরিফ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মাঠের আর এক পরিচ্ছন্ন খেলোয়াড় মোঃ বাবুল হোসেন নির্বাচিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি রেলস্টেশন সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা পাঁচবিবির কৃতি সন্তান ও ২'জন সাবেক ফুটবলার মোঃ আনোয়ার হোসেন দোলন ও মোঃ জাহিদুর রহমান অশ্রু পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশ সংসদের আগামী (২০২৬-২৭) বছরের ২৮ সদস্যের নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করেন। এ কমিটির সহ-সভাপতি হলেন মোঃ সেলিম রেজা জিন্ন, হারুনুর রশিদ হারুন ও মোঃ আরশাদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক ও মোঃ ফিরোজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মিথুন মোতালেব (মাস্টার), কোষাধক্ষ্য মোঃ মনিরুজ্জামান মঞ্জু , সহ-কোষাধক্ষ্য শ্রী রবি উড়াও, প্রচার সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি, দপ্তর সম্পাদক মোঃ শফিউল ইসলাম, সদস্য সচিব নির্বাচিত হয় সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একমাত্র পথিক মোঃ মেহেদী হাসান, এছাড়া সাধারণ সদস্য হয়েছেন আজাদ মন্ডল, ইউনুস আলী, হেলাল উদ্দিন, আজিম হোসেন, শ্রী কাজল রায়, মহাব্বত আলী ও মাসুদ রানা।

একই সঙ্গে আকতার হোসেন বকুলকে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের মিডিয়া ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার হিসাবে মোঃ মিজানুর রহমান মিজানকে মনোনিত করেন।

14/03/2026

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের দোয়া ও ইফতার মাহফিল

জয়পুরহাটের পাঁচবিবির একমাত্র ক্রিড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান সিনিয়র উপদেষ্টরা মোঃ আনোয়ার হোসেন দোলন ও মোঃ জাহিদুর রহমান অশ্রুর সার্বিক সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিলটি সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি প্রীতি রঞ্জন দাস পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা ছাত্রদল নেতা মোঃ শামীম হোসেন মন্ডল, জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ আফজাল হোসেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সেলিম রেজা জিন্না ও মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ,
সাংগঠনিক সম্পাদক: কাজল রায়, ক্রীড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ জয়পুরহাট, পাঁচবিবি ও দিনাজপুরের বিভিন্ন উপজেলার সাবেক খেলোয়াড়। ইফতারের আগ মুহূর্তে ৫'জন সাবেক ফুটবল খেলোয়াড় ও সংগঠকে ক্রেষ্ট প্রদান করা হয়। ইফতার মাহফিল উপস্থিত সকলেই দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।

08/03/2026

ক্রীড়াঙ্গন নিয়ে মহা পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা। অবসরপ্রাপ্ত খেলোয়ারদের জন্য সুখবর। ❤️

Address

Panchbibi Upazila
Upazila
5910

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচবিবি সোনালি অতীত ফুটবল একাদশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share