ESDO-"Safe Meat & Dairy"-RMTP

ESDO-"Safe Meat & Dairy"-RMTP bussiness and Development service

News of Value chain Expo of ESDO-"Safe Meat & Dairy"-RMTP
24/12/2025

News of Value chain Expo of ESDO-"Safe Meat & Dairy"-RMTP

দেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশ ক্ষুদ্র উদ্যোগ থেকে আসে। এ খাতই দেশের ৫৬ শতাংশ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। .....

Value Chain ExpoESDO-"Safe Meat & Dairy"-RMTP
24/12/2025

Value Chain Expo
ESDO-"Safe Meat & Dairy"-RMTP

"ক্ষুদ্র উদ্যোগ হতে পারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি" ভ্যালু চেইন এক্সপো-২০২৫ এ বক্তাদের অভিমত .........

দেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশ ক্ষুদ্র উদ্যোগ থেকে আসে এবং এ খাতই দেশের ৫৬ শতাংশ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। এ তথ্য তুলে ধরে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে ক্ষুদ্র উদ্যোগই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হতে পারে।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ), পিকেএসএফ ও ইএসডিও’র যৌথ আয়োজনে ঠাকুরগাঁওয়ে আজ অনুষ্ঠিত ‘ভ্যালু চেইন এক্সপো–২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার বলেন, উৎপাদিত পণ্যের মান, বিপণন এবং বাজারজাতকরণে ঘাটতির কারণে অনেক উদ্যোক্তা টিকে থাকতে পারে না। তিনি জানান, সম্ভাবনাময় এই খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পারলে ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইফাদ-এর কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালানটাইন আচানচো বলেন,
“ইফাদ বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে। আজকের মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা শুধু উদ্যোগ নয় নিজেদের স্বপ্ন নিয়েও এগোচ্ছেন। ভ্যালু চেইন কার্যক্রমে যুক্ত পরিবারগুলো নিরাপদ ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে জীবনমান উন্নত করছে। তাদের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ইফাদ বাংলাদেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।”

পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক তানভির সুলতানা, আরএমটিপি প্রকল্পের সমন্বয়কারী মো. হাবিবুর রহমান, ইফাদের প্রাইভেট সেক্টর ইউনিটের বিশেষজ্ঞ লরনা গ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

আরএমটিপি প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ ও মানসম্মত পণ্যের প্রচারণায় ঠাকুরগাঁওয়ের ইকোপাঠশালা মাঠে আয়োজিত ‘ভ্যালু চেইন এক্সপো-২০২৫’-এ ৩৬টি স্টলে প্রদর্শিত হচ্ছে তাদের বৈচিত্র্যময় পণ্যসমূহ, যা স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরেছে।

পিকেএসএফ ও ইফাদ এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Rural Microfinance Transforma...
17/09/2025

পিকেএসএফ ও ইফাদ এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Rural Microfinance Transformation Project (RMTP)-Safe Meat and Dairy product Market Development project প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত এবং ডেইরী ভ‍্যালু চেইন কার্যক্রমের অংশ হিসেবে বেগুনবারি আর পি মোজারেলা চীজ কারখানা পরিদর্শন করেন Professor Mr Joe & Prof. Mathide(Rose) University of Bath,UK. এ সময় এই প্রকল্পের সফলতা, বিভিন্ন ধরনের চ‍্যালেন্জ & অভারকামের সুযোগ সম্পর্কে উদ‍্যোক্তাদের সাথে আলোচনা করেন।

ইএসডিও: আরএমটিপির আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের গো-খাদ্যের বাজার উন্নয়ন ইন্টারভেনশনের মা...
24/08/2025

ইএসডিও: আরএমটিপির আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের গো-খাদ্যের বাজার উন্নয়ন ইন্টারভেনশনের মাঠ দিবস পালিত। বিস্তারিত লিংকে................

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ডাক্তারপাড়া গ্রামে নিরাপদ মাংস ও দুধ উৎপাদন এবং প্রাণিখাদ্যের বাজার উন্নয়নের লক্ষ্য...

ESDO-"Safe Meat & Dairy"-RMTPThakurgaon Barta-ঠাকুরগাঁও বার্তা RMTP Project, PKSFESDO RMTP
24/08/2025

ESDO-"Safe Meat & Dairy"-RMTP
Thakurgaon Barta-ঠাকুরগাঁও বার্তা RMTP Project, PKSF
ESDO RMTP

International Delegation Visits ESDO’s Ongoing ProjectsA special team of representatives from international and national...
14/08/2025

International Delegation Visits ESDO’s Ongoing Projects
A special team of representatives from international and national organizations visited ESDO-"Safe Meat & Dairy"-RMTP ongoing project of the Eco-Social Development Organization (ESDO) today (12 August 2025), with the aim of observing field activities, exchanging insights, and strengthening collaborative efforts toward sustainable development .
The visiting delegation comprised:
Joyce Mosinya Nyaboga – Senior Network Development Adviser (Design and Infrastructure)
Regina Guerrero Lara – Network Engagement Officer, START Network
Anis Mohammad – Chief Service Executive, HANDS Welfare Foundation
Shahida Suleiman Ngotho – Somali Humanitarian Hub Coordinator
Mohamed Ahmed Abdinasi – Board Member & Chair of the Finance and Quality Assurance Sub-Committee, Somali Humanitarian Hub
Anna Maria Socorro Mendoza Abalahin – Hub Coordinator, Philippines Hub
Katlea Zairra Itong – National Coordinator, PHILDHRRA (Philippine Partnership for the Development of Human Resources in Rural Areas)
Israt Zahan – Communication Officer, START Network
AKM Ahsan Uddin – Coordinator, Start Bangladesh Hub
Shofiul Alam – Country Manager, Start Bangladesh
During the visit, the delegation interacted with project beneficiaries, inspected implementation progress, and discussed innovative approaches to community resilience and poverty reduction.

আরএমটিপি-নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের আওতায় মাঠ দিবস  অনুষ্ঠিত হয়। বিস্তারিত লিংকে...
11/08/2025

আরএমটিপি-নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিস্তারিত লিংকে...

ঠাকুরগাঁও রাণীশংকৈলে নিরাপদ মাংস ও দুধ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট, ২০২৫) বিকেলে ঠাকুর....

11/08/2025

Big shout out to my newest top fans! Jayanta Joy

রবিবার(১০ আগষ্ট, ২০২৫) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধুলঝাড়ি গ্রামে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমা...
11/08/2025

রবিবার(১০ আগষ্ট, ২০২৫) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধুলঝাড়ি গ্রামে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দুতাবাস (ড্যানিডা) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো সোশ্যাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)'র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের আওতায় ডিএলএস, খামারি ও অন্যান্য পক্ষদের নিয়ে যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে সংশ্লিষ্ঠ ভিসিএফ (প্রাণি খাদ্যের বাজার উন্নয়ন) মো. হাসানুর রহমানের সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বেলাল হোসেন, মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার, আরও উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, এভিসিএফ। এছাড়াও এলএসপি, প্রাণি খাদ্যের ব্যাবসায়ী, ঘাস ব্যবসায়ী সহ প্রায় দুই শতাধিক খামারি উপস্থিত ছিলেন। উক্ত মাঠদিবসে প্রথমেই ভিসিএফ মো. হাসানুর রহমান ইএসডিও এবং প্রকল্পের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন, বিশেষ করে প্রণি খাদ্য সম্পর্কে। মো. বেলাল হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মো. রবিউল ইসলাম সকলের সাথে পরিচিত হন এবং খামারিদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। শেষে সংশ্লিষ্ট ভিসিএফ প্রাণি খাদ্য সম্পর্কে খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। লিড খামারিরা ইউএমএস, রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করেন। পরে খামারিদের নিয়ে লাকি কুপন এর আয়োজন করা হয়। এতে ২১ জন খামারিকে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে খামারিরা বেশ উচ্ছ্বাসিত এবং তারা মনে করেন যে তারা নতুন কিছু শিখেছেন এবং জেনেছেন। সেগুলো তাদের খামারে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান এবং নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। &DP

Address

ESDO, College Para (Govindanagar)
Thakurgaon
5100

Opening Hours

Monday 09:00 - 17:30
Tuesday 09:00 - 17:30
Wednesday 09:00 - 17:30
Thursday 09:00 - 17:30
Friday 09:00 - 17:30
Saturday 09:00 - 17:30
Sunday 09:00 - 17:30

Telephone

+8801717346098

Alerts

Be the first to know and let us send you an email when ESDO-"Safe Meat & Dairy"-RMTP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share