এলএমটেন ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

  • Home
  • এলএমটেন ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

এলএমটেন ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এলএমটেন ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ, .
(3)

আমাদের আগের পেইজ "মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ" পেইজের সবাইকে স্বাগতম আমাদের এই পেইজে।🇦🇷🏆⚽️✅️

এটা শুধু মাত্র আর্জেন্টিনা ও মেসি ভক্তদের জন্য,আমরা রিয়েল ও সঠিক খবর প্রচারে বিশ্বাসী।

কোটি কোটি মানুষ দেখল...একটা পতাকা কীভাবে সব হিসেব-নিকেশ,সব স্পনসর,সব রাজনীতি টপকে যায়। পতাকাটা নেই কোনো ফিফার নিয়মে, নেই...
12/05/2026

কোটি কোটি মানুষ দেখল...
একটা পতাকা কীভাবে সব হিসেব-নিকেশ,সব স্পনসর,সব রাজনীতি টপকে যায়।

পতাকাটা নেই কোনো ফিফার নিয়মে, নেই কোনো উয়েফার তালিকায়।তবুও ওড়ে।

আর যতক্ষণ ওড়ে,ততক্ষণ বিশ্বাস হয়...

ফুটবল কেবল পায়ের খেলা নয়,ফুটবল মনের খেলা,বিবেকের খেলা।

আর্জেন্টিনার চতুর্থ তারকাকে নিয়ে স্বপ্ন দেখছেন স্যার লিওনেল স্কালোনি। ⭐🇦🇷
12/05/2026

আর্জেন্টিনার চতুর্থ তারকাকে নিয়ে স্বপ্ন দেখছেন স্যার লিওনেল স্কালোনি। ⭐🇦🇷

আপনি কাকে মিস করবেন বেশি?কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের যেসব খেলোয়াড় ২০২৬ বিশ্বকাপে থাকছেন না:◉ ফ্রাঙ্কো আরমানি।◉ হু...
12/05/2026

আপনি কাকে মিস করবেন বেশি?

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের যেসব খেলোয়াড় ২০২৬ বিশ্বকাপে থাকছেন না:

◉ ফ্রাঙ্কো আরমানি।
◉ হুয়ান ফয়থ।
◉ আলেহান্দ্রো গোমেস।
◉ আনহেল কোরেয়া।
◉ পাওলো দিবালা।
◉ আনহেল দি মারিয়া।

এই ৬ জন এর ভিতর আমরা বড্ড মিস করবো ডি মারিয়া,দিবালা ও ফয়েতকে।

𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: 𝐏𝐒𝐆 𝐖𝐀𝐍𝐓 𝐉𝐔𝐋𝐈𝐀𝐍 𝐀𝐋𝐕𝐀𝐑𝐄𝐙 পিএসজি অফিসিয়ালি আলভারেজের জন্য আলোচনা শুরু করেছেন,লুইস এনরিকে আলভারেজ ফ্যান,হয়ত ডিল...
11/05/2026

𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆:

𝐏𝐒𝐆 𝐖𝐀𝐍𝐓 𝐉𝐔𝐋𝐈𝐀𝐍 𝐀𝐋𝐕𝐀𝐑𝐄𝐙

পিএসজি অফিসিয়ালি আলভারেজের জন্য আলোচনা শুরু করেছেন,লুইস এনরিকে আলভারেজ ফ্যান,হয়ত ডিলটা খুব দ্রুতই হয়ে যাবে।

বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড এক নজরে দেখে নিন।
11/05/2026

বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড এক নজরে দেখে নিন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ জনের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছে নেইমার জুনিয়র।
11/05/2026

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ জনের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছে নেইমার জুনিয়র।

দুর্ভাগা দিবালা।ফিফার কাছে জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক লিস্টে নেই আর্জেন্টাইন গোল্ডেন বয়।
11/05/2026

দুর্ভাগা দিবালা।

ফিফার কাছে জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক লিস্টে নেই আর্জেন্টাইন গোল্ডেন বয়।

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।এক মাস দূরে বিশ্বকাপ। আজই শেষ হচ্ছে ফিফাকে প্রাথমিক দল হস্তান...
11/05/2026

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

এক মাস দূরে বিশ্বকাপ। আজই শেষ হচ্ছে ফিফাকে প্রাথমিক দল হস্তান্তরের সময়সীমা। শেষ দিনে এসে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করলেন আর্জেন্টিনার প্রথমিক স্কোয়াড। তালিকায় রেখেছেন ৫৫ খেলোয়াড়, এখান থেকেই বাছাই করে পরবর্তীতে ঘোষণা করবেন ২৬ জনের চূড়ান্ত দল।

স্থানীয় সময় সোমবার সকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই তালিকা প্রকাশ করে। আজ থেকে শুরু হয়েছে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়, চলবে ২ জুন পর্যন্ত। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে কেবল এই তালিকায় থাকা ফুটবলারদের মধ্য থেকেই বিকল্প নিতে পারবে আলবিসেলেস্তেরা।

স্কালোনির এই তালিকায় সবচেয়ে বড় চমক রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। ছয় গোলরক্ষকের তালিকায় তিনি জায়গা পেলেও মূল দলে তাঁর সুযোগ পাওয়া কঠিন। তাঁর সামনে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর মতো পরীক্ষিত প্রহরীরা।

রক্ষণে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাহুয়েল মলিনার চোট। মাংসপেশির চোটে পড়া মলিনার সেরে উঠতে অন্তত ২১ দিন সময় লাগবে। তাঁর বিকল্প হিসেবে তালিকায় রাখা হয়েছে অগুস্তিন গিয়াওয়াই ও কেভিন ম্যাক অ্যালিস্টারকে। এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো ও হেতাফের জাইদ রোমেরোকে ডাক দিয়ে চমক দেখিয়েছেন স্কালোনি। তবে বাদ পড়েছেন গত আন্তর্জাতিক বিরতিতে ডাক পাওয়া টমাস পালাসিওস।

মাঝমাঠ ও আক্রমণভাগের তালিকায় স্কালোনি এমন কিছু নাম অন্তর্ভুক্ত করেছেন যাঁরা আগে কখনো জাতীয় দলে ডাক পাননি। বোকা জুনিয়র্সের মিল্টন দেলগাদো ও তমাস আরান্দা তাদের মধ্যে অন্যতম। আরান্দাকে নিয়ে বেশ আশাবাদী স্কালোনি। তিনি এই তরুণকে ‘অসাধারণ এক আবিষ্কার’ হিসেবে অভিহিত করেছেন।

দীর্ঘদিন দলের বাইরে থাকা আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরিও ফিরেছেন প্রাথমিক তালিকায়। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন সদস্য গিদো রদ্রিগেজকেও রাখা হয়েছে এই বড় বহরে। তবে জিয়ানলুকা প্রেস্তিয়ানি দলে থাকলেও নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না।

শিরোপা ধরে রাখার মিশনে স্কালোনি যে অভিজ্ঞতার পাশাপাশি নতুন রক্ত সঞ্চালনেও গুরুত্ব দিচ্ছেন, এই বিশাল তালিকা তারই প্রমাণ। ৩০ মে চূড়ান্ত দল ঘোষণা করতে পারে আর্জেন্টিনা।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কাম্বেসেস (রাসিং ক্লাব), সান্তিয়াগো বেলট্রান (রিভার প্লেট)

ডিফেন্ডার: অগুস্তিন গিয়াওয়াই (পালমেইরাস), গনজালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস কাপালদো (হামবুর্গ), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেন্ট জিলয়েস), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হের্মান পেজেয়া (রিভার প্লেট), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম হটস্পার), লাউতারো দি ললো (বোকা জুনিয়রস), জাইদ রোমেরো (গেতাফে), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্শেই), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গাব্রিয়েল রোহাস (রাসিং ক্লাব)

মিডফিল্ডার: মাক্সিমো পেরোনে (কোমো ১৯০৭), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়রস), গিদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আনিবাল মোরেনো (রিভার প্লেট), মিল্টন দেলগাদো (বোকা জুনিয়রস), অ্যালান ভারেলা (পোর্তো), এজিকুয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এক্সেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), নিকোলাস দোমিঙ্গেজ (নটিংহাম ফরেস্ট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ভ্যালেন্টিন বার্কো (রাসিং ক্লাব ডি স্ট্রাসবার্গ)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭), ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), তমাস আরান্দা (বোকা জুনিয়রস), নিকোলাস গনজালেজ (আতলেতিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (চেলসি), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), মাতিয়াস সুলে (রোমা), ক্লদিও এচেভেরি (গিরোনা), জিয়ানলুকা প্রেস্তিয়ানি (বেনফিকা), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), মাতেও পেলেগ্রিনো (পার্মা)।

অপেক্ষার প্রহর!!আর মাত্র বাকি ৩০ দিন 🇧🇩🏆🇦🇷❤️⚽
11/05/2026

অপেক্ষার প্রহর!!

আর মাত্র বাকি ৩০ দিন 🇧🇩🏆🇦🇷❤️⚽

🗣️--- সাংবাদিক: অনেক ভক্তই স্বপ্ন দেখছেন আপনার দ্বিতীয় বিশ্বকাপ জেতার?🗣️---- লিও মেসি : "একটি জেতা ইতিমধ্যেই অবিশ্বাস্য...
11/05/2026

🗣️--- সাংবাদিক: অনেক ভক্তই স্বপ্ন দেখছেন আপনার দ্বিতীয় বিশ্বকাপ জেতার?

🗣️---- লিও মেসি : "একটি জেতা ইতিমধ্যেই অবিশ্বাস্য কিছু ছিল,যা আমি আমার পুরো জীবনে স্বপ্ন দেখেছিলাম।দ্বিতীয়টি জেতা অবিশ্বাস্য হবে।

কিন্তু ফুটবল কঠিন।আপনি একা জেতা পারবেন না। আপনার একটি শক্তিশালী দল,ত্যাগ এবং সামান্য ভাগ্য প্রয়োজন। 🏆🇦🇷❤️

বস তুমি চাইলে অসম্ভবকে ও সম্ভব করতে পারো..! 🐐👏

Address


Telephone

+8801837376138

Website

Alerts

Be the first to know and let us send you an email when এলএমটেন ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Gym/sports Facility?

Share