09/11/2025
আসসালামু আলাইকুম,
আমি মোঃ সাইদুল ইসলাম (শাহ্-আলম)।
আজিম মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচনালগ্ন থেকে সিজন ১ ও সিজন ২ পর্যন্ত আমি দায়িত্ব ও দায়বদ্ধতার সাথে এই টুর্নামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলাম। এই সময়কালে আমার কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
আজ থেকে আমি আজিম মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএমএফসি)-এর পরবর্তী কার্যক্রম, দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে নিজেকে অব্যাহতি দিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার স্থলে আরও দক্ষ ও নিবেদিত কেউ আসবেন, যিনি এই আয়োজনকে আরও সুন্দর ও সফলভাবে এগিয়ে নেবেন।
আজিম মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়নশিপ সিজন–৩ এর জন্য শুভকামনা।
আল্লাহ হাফেজ।