Six Star Sporting Club Kurua Bazar

Six Star Sporting Club Kurua Bazar এটি একটি ক্রীড়া সংগঠন। যার যাত্রা শুরু ২০০৬ইংরেজী থেকে। ২০০৮ সালের ১৫'ই ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।

🌙EID MUBARAK🌙
27/05/2026

🌙EID MUBARAK🌙

ধুলোমাখা সেই দিনগুলো, রোদে পোড়া স্বপ্নকিছু না ভেবে খেলতাম শুধু, ছিল না কোনো যত্ন।সেই বিকেলটা কোথায় গেল, ডাকে আজও মনবন্ধু...
22/04/2026

ধুলোমাখা সেই দিনগুলো, রোদে পোড়া স্বপ্ন
কিছু না ভেবে খেলতাম শুধু, ছিল না কোনো যত্ন।

সেই বিকেলটা কোথায় গেল, ডাকে আজও মন
বন্ধুদের সেই হাসির শব্দ, শোনা যায় না এখন।
সময় কেন এমন হলো, বদলে দিল সব,
মনে পড়ে সেই দিনগুলো, কষ্টে ভরে রব।

আজকে সবাই ব্যস্ত খুব, নিজ নিজ জীবনে
মাঠটা নিরব পড়ে আছে, একা নির্জনে।
তবু মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতাম
সেই ছোট্ট বেলার বিকেলটাতে আবার হারিয়ে যেতাম।
সেই বিকেলটা আজও আছে স্মৃতির ভাঁজে লুকিয়ে
শৈশব, কৈশোরের গল্পগুলো গেঁথে আছে হৃদয়ে।
যত দূরে যাই না কেন, সময় যতই যায়
সেই খেলাধুলার বিকেলটা, মনে রয়ে যায়।
TR

🌍 ১৯৭২ সালের পৃথিবী বনাম বর্তমানের পৃথিবী…১৯৭২ সালে মহাকাশ থেকে তোলা পৃথিবীর সেই ছবিটা দেখলে মনে হয় - কী অপূর্ব, কী নির...
06/04/2026

🌍 ১৯৭২ সালের পৃথিবী বনাম বর্তমানের পৃথিবী…

১৯৭২ সালে মহাকাশ থেকে তোলা পৃথিবীর সেই ছবিটা দেখলে মনে হয় - কী অপূর্ব, কী নির্মল ছিল আমাদের এই নীল গ্রহ! প্রকৃতি ছিল শান্ত, আকাশ ছিল স্বচ্ছ, বাতাশ ছিল বিশুদ্ধ বনভূমি ছিল ঘন সবুজে ভরা।

যদি ১৯৭২ সালের পৃথিবী এত সুন্দর হয়ে থাকে, তাহলে ভাবুন তো… তারও বহু বছর আগে পৃথিবী কতটা নিখুঁত, কতটা সুন্দর, কতটা বিশুদ্ধ ও সজীব ছিল!

আল্লাহ তার সৃষ্টির সেরা জীব মানুষ কে যেই পৃথিবী উপহার দিয়েছিলেন, তা ছিল ভারসাম্যপূর্ণ, পরিচ্ছন্ন এবং জীবনধারণের জন্য পরিপূর্ণ এক নিয়ামত। নদী ছিল জীবন্ত, বাতাস ছিল বিশুদ্ধ, আর প্রকৃতি ছিল মানুষের জন্য রহমত।

পৃথিবীর বাইরে যদি কোথাও কোনো প্রাণের অস্তিত্ব থেকে থাকে, তাহলে হয়তো তারা নিজেদের গ্রহের সৌন্দর্য মাপার জন্য পৃথিবীকেই উদাহরণ হিসেবে ব্যবহার করত - কারণ এই নীল গ্রহ ছিল সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন।

কিন্তু ধীরে ধীরে মানুষ নিজের হাতেই সেই সৌন্দর্য নষ্ট করতে শুরু করেছে। লোভের কারণে বন কাটা হচ্ছে, নদী দূষিত করছে, আকাশ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে।

পৃথিবী এখনো সুন্দর কারণ এটি আল্লাহর সৃষ্টি।
কিন্তু সেই সৌন্দর্য টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই।

দেশ ও বিদেশে অবস্থানরত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। 🌙🌙ঈদ মুবারাক🌙🌙
20/03/2026

দেশ ও বিদেশে অবস্থানরত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
🌙🌙ঈদ মুবারাক🌙🌙

দুনিয়ায় ভালো থাকার একমাত্র উপায়..
27/01/2026

দুনিয়ায় ভালো থাকার একমাত্র উপায়..

24/01/2026
আমরা প্রায়ই মোটিভেশনাল স্পিকার বা সফল মানুষের মুখে শুনি— "আমি পারলে, তুমিও পারবে।" কথাটা শুনতে খুব ম্যাজিকাল মনে হলেও, ব...
19/01/2026

আমরা প্রায়ই মোটিভেশনাল স্পিকার বা সফল মানুষের মুখে শুনি— "আমি পারলে, তুমিও পারবে।" কথাটা শুনতে খুব ম্যাজিকাল মনে হলেও, বাস্তবে এটি সবসময় সত্য নয়।

কেন জানেন? কারণ, যার কাছ থেকে আপনি উপদেশ নিচ্ছেন, তার ‘জুতো’ আর আপনার ‘জুতো’র সাইজ এক নয়। ছবিতে ওটা ছিল পাহাড়ি ছাগল যারা পাহাড়েও দৌড়াতে পারে, কিন্তু ঘোড়া পারে না।

বাস্তব জীবনেও তাই ঘটে:
১. রিস্ক নেয়ার ক্ষমতা: যার জমানো কোটি টাকা আছে, সে ব্যবসায় লস করলে হয়তো হাসবে। কিন্তু যে শেষ সম্বলটুকু দিয়ে ব্যবসা শুরু করেছে, তার জন্য সেই লস মানে পুরো জীবন শেষ।
২. মানসিক গঠন: কেউ হয়তো প্রচণ্ড চাপ নিতে পারে, আবার কেউ শান্ত পরিবেশে সেরা কাজটা করে।
৩. ব্যাকগ্রাউন্ড: একজনের পারিবারিক সাপোর্ট আর আরেকজনের একলা লড়াই—দুটো এক পাল্লায় মাপা বোকামি।

তাই কেউ সফল হয়েছে বলেই তার দেখানো পথে অন্ধের মতো দৌড়াবেন না। তার অভিজ্ঞতা শুনুন, আইডিয়া নিন, কিন্তু সিদ্ধান্ত নিন আপনার নিজের সক্ষমতা এবং সীমাবদ্ধতা বুঝে।

মনে রাখবেন, পাহাড়ি ছাগল খাড়া পাহাড়ে দৌড়াতে পারে, কিন্তু ঘোড়া সেখানে পা পিছলে পড়ে যেতে পারে। তাই নিজের সক্ষমতা বুঝুন, তারপর দৌড়ান।

Dr Somaiya siddika

Sixstar SC KuruaBazar

উৎসবমুখর আয়োজনে সিক্সস্টার এস'সির জার্সি উন্মোচন। গতকাল ১৭/০১/২০২৬ শনিবারে কেপিএল ময়দানে ক্লাবের প্রায় সবার সম্মিলিত অংশ...
19/01/2026

উৎসবমুখর আয়োজনে সিক্সস্টার এস'সির জার্সি উন্মোচন।

গতকাল ১৭/০১/২০২৬ শনিবারে কেপিএল ময়দানে ক্লাবের প্রায় সবার সম্মিলিত অংশগ্রহণে আমাদের জার্সি উন্মোচন করা হয়।

সর্বমোট (৪৩) জার্সি স্পন্সরের নেপথ্যে ছিলেন মাহবুব আলম (ফ্রান্স প্রবাসী) এবং জাহেদ আহমেদ ( দ. কোরিয়া প্রবাসী)

এছাড়াও আর্থিক সহযোগিতায় ছিলেন বদরুল আলম (ইউকে প্রবাসী) জাহিদুল ইসলাম সুন্দর (ইউকে প্রবাসী)।

সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যকরী কমিটির সভাপতি জাহাঙ্গীর জায়গীরদার এবং সিক্সস্টার এস.সি সদস্য মুজিবুল।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এটা আমার দেখা খুবই পাওয়ারফুল একটা ছবি।এই ছবিটা বুঝতে পারলে আপনি লাইফে অনেক বিপদ থেকে বেচে যাবেন।মানুষের এক্সপেরিয়েন্স থে...
13/01/2026

এটা আমার দেখা খুবই পাওয়ারফুল একটা ছবি।
এই ছবিটা বুঝতে পারলে আপনি লাইফে অনেক বিপদ থেকে বেচে যাবেন।
মানুষের এক্সপেরিয়েন্স থেকে আইডিয়া নেয়া ভালো বাট অন্ধভাবে সে যা করেছে সেটাই ফলো করা আমাদের অভ্যাস।
সে এভাবে এটা করেছে,আমিও যদি করি তাহলে আমিও সফল হব।
এটা ভয়ংকর একটা ভুল ধারনা।
এই ভুলটা আমরা করি।
পরিস্থিতি কখনো সবার জন্য এক হয় না।
নিজের সক্ষমতা,পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিতে হয়।
সে পেরেছে তাই আপনিও পারবেন ব্যাপার টা এমন না,আবার সে পারে নি দেখে যে আপনিও পারবেন না ব্যাপার টা তেমন ও না।
তাই যে কোনো কাজে অন্ধভাবে মানুষের এক্সপেরিয়েন্স থেকে আইডিয়া নিয়ে প্লানিং না করে নিজের উপর ভরসা রেখে,নিজের সামর্থ্য বিবেচনা করে,প্রোপার রিসার্চ করে কাজ করুন,ইনশাআল্লাহ বিপদে পড়বেন না।

📌কিছু সিংহ মিলে একটি গাধাকে বন্দী করল। বুদ্ধিমান একটি সিংহ বলল, "একে মেরো না। আমার কাছে একে নিয়ে একটি পরিকল্পনা আছে।"এর...
11/01/2026

📌কিছু সিংহ মিলে একটি গাধাকে বন্দী করল। বুদ্ধিমান একটি সিংহ বলল, "একে মেরো না। আমার কাছে একে নিয়ে একটি পরিকল্পনা আছে।"

এরপর গাধাটিকে সিংহরা তাদের সাথে রেখে দিল। তাকে খাতির যত্ন করে তারা তার বিশ্বাসও জিতে নিল।

সিংহদের কাছে গুরুত্ব পেয়ে গাধাটি নিজেকে অনেক ক্ষমতাবান ভাবা শুরু করল। তখন একদিন সিংহরা তাকে গাধাদের সমাজে ছেড়ে দিল।

কিন্তু গাধাটি এবার আর গাধার মতো নয়, বরং সিংহের মতো আচরণ করা শুরু করল। যেহেতু তার সাথে সিংহদের বন্ধুত্ব ছিল, তাই অন্য গাধারা তাকে সমঝে চলতে লাগল। তার বিরুদ্ধে কোনো কথা বলতেও ভয় পেত।

সিংহরা যখন গাধাটির সাথে দেখা করতে আসত, তখন গাধাটি রাজার মতো তার পিছনে একটি গাধার দল নিয়ে সিংহদের সাথে দেখা করত। আর ফিরে যাওয়ার সময় তাদেরকে একটি গাধা উপহার দিত খাওয়ার জন্য।

এভাবে গাধাটি অনেক ক্ষমতাধর হয়ে গেলেও, সিংহের কাছে সে কিন্তু সেই গাধাই রয়ে গেল রয়ে গেল। সে গাধা সমাজে রাজা হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শত শত নিরপরাধ গাধাকে বলি দিয়েছিল।

অচিরেই এমন একদিন এল যখন সমস্ত গাধা একজোট হয়ে সেই স্বার্থপর গাধার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল। তারা সিদ্ধান্ত নিল এরপর যখন সিংহের দল আসবে তখন তাদের কেউ গাধাটির সাথে যাবে না, তা এর পরিণাম যতই খারাপ হোক না কেন।

পরের বার যখন সিংহরা এল, তখন সেই গাধাটি একাই তাদের সাথে দেখা করতে গেল। গাধাটি সিংহদেরকে অনুযোগের সুরে বলল যে, তাকে এখন আর কেউ ভয় পায় না। তার কথাও কেউ শোনে না।

এই কথা শুনে সিংহরা সিদ্ধান্ত নিল, এই গাধা এখন আর কোনো কাজে আসবে না। তাই তারা ওই গাধাটিকে সাথে নিয়ে গেল তাকে খাওয়ার জন্য। এইভাবে শেষ পর্যন্ত সেই গাধাটিরও শিকারে পরিণত হল।

এই গল্পটি মানুষের জন্যও প্রযোজ্য। আমাদের চারপাশেও এমন অনেক গাধা আছে যারা স্বার্থসিদ্ধির জন্য বা ক্ষমতা দেখানোর জন্য, নিজের সমাজকেই বিপদে ফেলে দেয়।

@সংগৃহীত



Address

Kurua Bazar
Sylhet
3121

Alerts

Be the first to know and let us send you an email when Six Star Sporting Club Kurua Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Six Star Sporting Club Kurua Bazar:

Share

Category