08/01/2026
Road to Glory | Final Battle | Pride of CHAMELIBAG🔥
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি Shorif Numan ভাইকে ফাইনাল খেলায় নিজ অর্থায়নে জার্সি স্পন্সর করার জন্য। ক্রীড়াঙ্গন থেকে উঠে আসা একজন মেন্টর হিসেবে সব সময় ছায়ার মতো পাশে ছিলে এটা আমাদের জন্য সত্যিই আনন্দের।♥️
খন্দকার কামরুজ্জামান আনোয়ার নাইট মিনিবার ফুটসাল টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে আমাদের চামেলীবাগ এলাকার প্রতিনিধিত্বকারী ফুটবল দল FC চামেলীবাগ এই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে শক্তিশালী দল রিফাত ফাইটার্স।
চামেলীবাগের ক্রীড়া ঐতিহ্য ও তরুণদের সম্ভাবনাকে সামনে এগিয়ে নিতে এই ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই চামেলীবাগ এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনসাধারণের প্রতি চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার আন্তরিক আহ্বান মাঠে উপস্থিত হয়ে নিজের এলাকার দলকে উৎসাহ ও সমর্থন প্রদান করুন।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার) রাত ৮ঃ০০ ঘটিকায়, নীপবন পয়েন্ট সংলগ্ন মাঠ, শাহপরাণ, সিলেট।