23/03/2026
সাতটি আসরের লড়াই, কতশত ঘাম আর না পাওয়া শিরোপার আক্ষেপ—সবকিছুর অবসান হলো আজ। আমরা বারবার প্রতিপক্ষের বুক কাঁপিয়েছি, বারবার জয়ের খুব কাছ থেকে ফিরে এসেছি, কিন্তু হার মানিনি। হার না মানা সেই জেদ আর অদম্য ইচ্ছাশক্তিই আজ আমাদের কিত্তাগাঁও সুপার লীগের ৮ম আসরের চ্যাম্পিয়ন করেছে!
এই ট্রফি শুধু একটি পুরস্কার নয়, এটি আমাদের বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো স্বপ্ন আর সমর্থকদের অন্তহীন ভালোবাসার ফসল। মাঠের সেই প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিৎকার আর আজকের এই আনন্দাশ্রু আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। রিয়াল টাইগার্স প্রমাণ করলো—ধৈর্য ধরলে সাফল্যের সূর্য একদিন উদয় হবেই।
অভিনন্দন রিয়াল টাইগার্স এর সকল খেলোয়াড় ও সমর্থকদের! আজ কিত্তাগাঁওয়ের আকাশ-বাতাস শুধু আমাদেরই জয়গান গাইছে। আমরাই এখন মাঠের রাজা! ❤️🔥"উত্তম তোমার এই আত্মত্যাগ সারাজীবন স্মৃতির পাতায় লুকিয়ে থাকবে এবং আমাদের টিমের ও একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।