02/09/2026
আন্তঃহাউজ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন
২ সেপ্টেম্বর ২০২৬ | বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃহাউজ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন।
কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ব্যাট হাতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, এডজুট্যান্ট, ক্রীড়া বিভাগের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় চার হাউজের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পরে চার হাউজের অধিনায়কদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়ে তিনি খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।
অধ্যক্ষ মহোদয়ের উদ্বোধনী ব্যাটিংয়ের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা। চার হাউজের প্রাণবন্ত অংশগ্রহণে ইতোমধ্যেই পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ।