অথেনটিক কোচিং হোম

অথেনটিক কোচিং হোম there are very facilities at our centre for new members.it has updated new tools and machines ��

ষষ্ঠ শ্রেণি। বিষয় গণিত। মাসিক মডেল টেস্ট পরীক্ষায় ১ম স্থান আয়েশা সিদ্দিকা, ২য় স্থান নাহিদা আক্তার সালুয়া। পুরস্কার দিচ্ছ...
16/05/2026

ষষ্ঠ শ্রেণি। বিষয় গণিত। মাসিক মডেল টেস্ট পরীক্ষায় ১ম স্থান আয়েশা সিদ্দিকা, ২য় স্থান নাহিদা আক্তার সালুয়া। পুরস্কার দিচ্ছেন তাজুল স্যার ও সামাদ স্যার।

অষ্টম শ্রেণি, মাসিক মডেল টেস্ট পরীক্ষায় ১ম স্থান মো. মিনহাজুল ইসলাম। বিষয় ইংরেজি। পুরস্কার দিচ্ছেন তাজুল স্যার এবং সামাদ...
13/05/2026

অষ্টম শ্রেণি, মাসিক মডেল টেস্ট পরীক্ষায় ১ম স্থান মো. মিনহাজুল ইসলাম। বিষয় ইংরেজি। পুরস্কার দিচ্ছেন তাজুল স্যার এবং সামাদ স্যার।

পঞ্চম শ্রেণি মাসিক মডেল টেস্ট পরীক্ষায় ১ম ও ২য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান।
11/05/2026

পঞ্চম শ্রেণি মাসিক মডেল টেস্ট পরীক্ষায় ১ম ও ২য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান।

25/01/2026

“অথেনটিক কোচিং হোম”, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে, বাসা নং ৫১, কায়েস্থরাইল আবাসিক এলাকা, ২৫ নং ওয়ার্ড, সিলেট।

কোচিং এর ভর্তি কার্যক্রম চলবে ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। ক্লাস শুরু হবে ২০ জানুয়ারি, ২০২৬। তাই অযথা সময় ...
04/01/2026

কোচিং এর ভর্তি কার্যক্রম চলবে ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। ক্লাস শুরু হবে ২০ জানুয়ারি, ২০২৬।

তাই অযথা সময় নষ্ট না করে আজই ভর্তি হতে চলে আসুন আমাদের অফিস।
অফিস টাইম: সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

31/12/2025

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে ২০২৫ আমাদের থেকে বিদায় নিয়েছে। নতুন বছর অর্থাৎ ২০২৬-এ পা রাখছি। এই যাত্রায় আপনাদের কল্যাণ কামনা করি। জীবনের প্রতিটি পরতে পরতে দ্বীপ্তিময় আলো ছড়িয়ে পড়ুক। ছাত্র-ছাত্রীদের জন্য রইল অফুরান ভালোবাসা। মেধা, দক্ষতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে নতুন বছরকে করে তুলো নান্দনিক। নতুন বছরে সম্পর্ক হোক বইয়ের সাথে। অভ্যাস হোক পাঠের। অনাগত দিনগুলো হোক মঙ্গলময়।

সকলের সু-স্বাস্থ্য ও সামগ্রিক সফলতা কামনা করি।

শুভেচ্ছান্তে: ‘অথেনটিক কোচিং হোম’, সিলেট।

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের সাথে ‘অথেনটিক ক...
17/12/2025

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের সাথে ‘অথেনটিক কোচিং হোম’-এর শিক্ষকবৃন্দ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম‘অথেনটিক কোচিং হোম’ এবং ‘আহ্বান’ পাঠক ফোরামের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্য...
16/12/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

‘অথেনটিক কোচিং হোম’ এবং ‘আহ্বান’ পাঠক ফোরামের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ইং রোজ মঙ্গলবার দুপুর ১২টায় কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘অথেনটিক কোচিং হোম’-এর পরিচালনা পর্ষদ সদস্য জনাব আহমদ আলী রীমন স্যারের সভাপতিত্বে এবং পরিচালনা পর্ষদ সদস্য জনাব আব্দুস সামাদ স্যারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মোয়াজ্জেম হোসেন স্যার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হুরুল জান্নাত রীপা, কায়েস্থরাইল এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব নাসীমুল বারী নোমান, জনাব নূর আহমদ খান সাদেক, জনাব রিয়াজ উদ্দিন স্যার, জনাব আব্দুল আজিজ স্যার। আরো উপস্থিত ছিলেন ‘অথেনটিক কোচিং হোম’-এর শিক্ষক জনাব নাজমুস সাকিব, জনাব লিসান আহমদ মাহিদ প্রমূখ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ‘অথেনটিক কোচিং হোম’-এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফসান আরিয়ান। স্বাগত বক্তব্য রাখেন ‘অথেনটিক কোচিং হোম’-এর পরিচালনা পর্ষদ সদস্য জনাব আব্দুস সামাদ স্যার। প্রাথমিক ও মাধ্যমিক এই দুটি শাখায় বিভক্ত প্রতিযোগিতায় মোট ৯০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্যেক শাখায় ছয়জন করে মোট বারো জনকে স্পেশাল পুরস্কার প্রদান করা হয়। বাকি সবাইকে সাধারণ পুরস্কার হিসেবে ১টি ফাইল, ১টি খাতা, ১টি পেন্সিল, ১টি কলম, ১টি স্কেল, ১টি রাবারের প্যাকেজ প্রদান করা হয়।

আয়োজনে: ‘অথেনটিক কোচিং হোম’ এবং ‘আহ্বান’ পাঠক ফোরাম।

15/12/2025

প্রিয় শিক্ষার্থী, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল সকাল ১১:৩০ অনুষ্ঠিত হবে।

তারিখ: ১৬ই ডিসেম্বর ২০২৫ইং
স্থান: কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম, ষষ্ঠ তলা।

আয়োজনে: ‘অথেনটিক কোচিং হোম’ এবং ‘আহ্বান’ পাঠক ফোরাম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ‘আহ্বান’ পাঠক ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়...
03/12/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ‘আহ্বান’ পাঠক ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি দুটি শাখায় বিভক্ত করা হয়েছে। ১) প্রাথমিক শাখা, এই শাখায় অংশগ্রহণ করবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রী। ২) মাধ্যমিক শাখা, এই শাখায় অংশগ্রহণ করবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রী। দুটি বিভাগে এক থেকে দশের মধ্যে স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে স্পেশাল পুরস্কার। তাছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

তাই দেরি না করে আজই কুইজের ফরম সংগ্রহ করুন। ফরম পাওয়া যাবে টিচার্স লাইব্রেরি অথবা, ‘অথেনটিক কোচিং হোম’-এর অফিসে।

আয়োজনে: অথেনটিক কোচিং হোম
কুইজ জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫, জমা দেওয়ার স্থান: অথেনটিক কোচিং হোম-এর অফিসে, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ ডিসেম্বর ২০২৫।

১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, মাদরাসা, কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়ামের ছাত্র-ছাত্রী
ভর্তি চলছে। যোগাযোগ: ০১৭৬৮৬৪৮১৭৫, ০১৭৩৭৮৪৭৭১৭, ০১৬৪৬৮৭৩৭৪৪

Address

কায়েস্থরাইল
Sylhet
3100

Telephone

+8801756180540

Website

Alerts

Be the first to know and let us send you an email when অথেনটিক কোচিং হোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অথেনটিক কোচিং হোম:

Shortcuts

Share