Sports Vlogs

Sports Vlogs আলহামদুলিল্লাহ
(3)

সেঞ্চুরির পর এবার ১৫০* রান পূর্ণ করলেন তাওহীদ হৃদয়! 🔥🇧🇩২৩৪ বলে ১৮টি চার ও ১টি ছক্কায় দেড়শ পূর্ণ করেছেন হৃদয়। জাকের আলী স...
01/09/2026

সেঞ্চুরির পর এবার ১৫০* রান পূর্ণ করলেন তাওহীদ হৃদয়! 🔥🇧🇩

২৩৪ বলে ১৮টি চার ও ১টি ছক্কায় দেড়শ পূর্ণ করেছেন হৃদয়। জাকের আলী সেঞ্চুরি মিস করে ৯৪ রানে ফিরলেও, এরপর সাইফউদ্দিনের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েছেন তিনি।

বাংলাদেশ ‘এ’-এর সংগ্রহ ৫ উইকেটে ৩৮৯ রান। হৃদয় ১৬০* ও সাইফউদ্দিন ৫৩* রানে অপরাজিত আছেন।

সর্বোচ্চ উইকেটশিকারি পুরস্কার জিতলেন রুবেল 🔥অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ এক কীর্তি গড়েছেন বাংলাদেশের ...
01/09/2026

সর্বোচ্চ উইকেটশিকারি পুরস্কার জিতলেন রুবেল 🔥

অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ এক কীর্তি গড়েছেন বাংলাদেশের মোহাম্মদ রুবেল। ৭ ম্যাচে ২৩ উইকেট নিয়ে পুরো আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি। ৫.৮২ ইকোনমিতে বোলিং করে পুরো টুর্নামেন্টে তাঁর গড় ৭.০৮, স্ট্রাইক রেট ৭.৩০।

২৩ উইকেট—গত তিন আসরের কোনো এক মৌসুমে এত উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। দুর্দান্ত এই পারফরম্যান্সে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কারও উঠেছে রুবেলের হাতে। টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এমন অর্জন এবারই প্রথম। 🇧🇩🔥

সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়! 🔥🇧🇩সেঞ্চুরির পথে ১৮১ বল মোকাবিলা করে ১৩টি চার ও...
01/09/2026

সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়! 🔥🇧🇩

সেঞ্চুরির পথে ১৮১ বল মোকাবিলা করে ১৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন হৃদয়। জাকের আলীর সঙ্গে গড়েছেন ১৪৮ রানের দুর্দান্ত জুটি।

লাঞ্চ পর্যন্ত ৪ উইকেটে ২৮৩ রান করেছে বাংলাদেশ ‘এ’। হৃদয় ১১০* (১৮১) ও জাকের আলী ৯২* (১৬০) রানে অপরাজিত আছেন।

সাউথ আফ্রিকা সফরের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে ভিসা জটিলতায় মাঠে নামতে পারেননি হৃদয় ও জাকের। দ্বিতীয় ম্যাচে সেই দুজনই ব্যাট হাতে বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়েছেন। দক্ষিন আফ্রিকা এ দল প্রথম ইনিংসে ৫১২ রান করে অলআউট হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃ...
01/09/2026

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। বর্তমানে চারদিনের ম্যাচে লড়ছে দুই দল। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’।

ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন। কোয়াব সভাপতিকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেও শেষ পর্যন্ত তাকে দলে রেখেছেন নির্বাচকরা। তবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়নি মিঠুনকে, অধিনায়ক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।

মিঠুন ছাড়াও দলে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিং বিভাগে থাকছেন অভিজ্ঞ সোহান ও জাকের।

বোলিং বিভাগে আছেন রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, আল ফাহাদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।

বিসিবির নতুন ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট 🇧🇩🏏ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে বিসিবির নতুন ...
01/09/2026

বিসিবির নতুন ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট 🇧🇩🏏

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে বিসিবির নতুন ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট। কাউন্টি ক্রিকেটের আদলে ৬ দল নিয়ে বছরে ৬৫ দিন তিন ফরম্যাটে মাঠে গড়াবে খেলা।

নভেম্বরে তিন ফরম্যাটের জন্য একসঙ্গে হবে খেলোয়াড়দের ড্রাফট। প্রতিটি দল নিতে পারবে ২৮ থেকে ৩০ জন ক্রিকেটার। দলগুলো কোনো শহর বা অঞ্চলভিত্তিক হবে না; ফ্র্যাঞ্চাইজি কেনা প্রতিষ্ঠান নিজেদের পছন্দমতো দলের নাম দিতে পারবে।

ক্রিকেটারদের পারিশ্রমিক দেবে বিসিবি। তিন ফরম্যাটে একজন ক্রিকেটারের আয় হতে পারে ৩০–৩৫ লাখ টাকা। লজিস্টিক ও আর্থিক ব্যবস্থাপনাও থাকবে বিসিবির হাতে।
ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে চারদিনের এনসিএল, ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তি সম্পন্ন হয়েছে। তিন টুর্নামেন্টে খেলোয়াড়দের পেমেন্টে প্রায় ২৫ কোটি টাকা খরচ হলেও ৬ ফ্র্যাঞ্চাইজি থেকে প্রায় ১৫ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির।

ঢাকার বাইরে বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনায় রয়েছে বরিশাল, বগুড়া ও রাজশাহী। তবে চারদিনের এনসিএল থাকবে আগের মতোই বিভাগভিত্তিক। পাশাপাশি সেকেন্ড ইলেভেনের জন্য তিন দিনের টুর্নামেন্টও যুক্ত হবে।

সুয়ারেজের পর নেইমার, এবার মেসি 💔🇦🇷আন্তর্জাতিক ফুটবল থেকে অনেক আগেই অবসর নিয়েছেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর অ...
01/09/2026

সুয়ারেজের পর নেইমার, এবার মেসি 💔🇦🇷

আন্তর্জাতিক ফুটবল থেকে অনেক আগেই অবসর নিয়েছেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে যান নেইমার। এবার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় মেসিরও।

আন্তর্জাতিক জার্সিতে শেষ হলো এক ঐতিহাসিক অধ্যায়—মেসি-সুয়ারেজ-নেইমার (MSN) যুগ। 💔

৪৭ সেকেন্ডেই লাল কার্ড—সেখান থেকেই শুরু হয়েছিল গল্পটা। 🇦🇷💔২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে যে পথচলা শুরু হয়েছিল হতাশা দিয়...
01/09/2026

৪৭ সেকেন্ডেই লাল কার্ড—সেখান থেকেই শুরু হয়েছিল গল্পটা। 🇦🇷💔

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে যে পথচলা শুরু হয়েছিল হতাশা দিয়ে, ২১ বছর পর সেই গল্পে যোগ হয়েছে অলিম্পিক সোনা, দুই কোপা আমেরিকা আর বিশ্বকাপ। 🏆

কত রাতের কান্না, কত অপেক্ষা, কতবার স্বপ্নভঙ্গ—
শেষ পর্যন্ত সবকিছুকে ছাপিয়ে মেসিই লিখেছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর অধ্যায়।

শুরুটা ছিল লাল কার্ডে,
শেষটা হয়ে গেল এক মহাকাব্যে। 🇦🇷👑❤️‍🩹

এক টুকরো ন্যাপকিন পেপার বদলে দিয়েছিল লিওনেল মেসির জীবন। শৈশবে বিরল গ্রোথ হরমোনের সমস্যায় তাঁর চিকিৎসার খরচ চালানো কঠিন হ...
01/09/2026

এক টুকরো ন্যাপকিন পেপার বদলে দিয়েছিল লিওনেল মেসির জীবন। শৈশবে বিরল গ্রোথ হরমোনের সমস্যায় তাঁর চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল পরিবারের জন্য। ১৩ বছর বয়সে বার্সেলোনায় মেসিকে নেওয়ার প্রতিশ্রুতি লেখা হয়েছিল সেই ন্যাপকিন পেপারেই। সেখান থেকেই বদলে যায় তাঁর জীবন, শুরু হয় এক কিংবদন্তির পথচলা।

এবারও এক টুকরো পেপারেই লেখা হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়—আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ের গল্প।
যে গল্পের শুরু হয়েছিল একটি ছোট্ট কাগজে, আজ সেই গল্পের সবচেয়ে আবেগঘন অধ্যায়টি লেখা হলো আরেকটি কাগজে।

একটিতে ছিল স্বপ্নের শুরু, অন্যটিতে এক যুগের বিদায়। 💔🇦🇷

আর্জেন্টিনার জার্সিতে মেসির শুরুটা হয়েছিল ৪৭ সেকেন্ডের লাল কার্ডে, আর ২১ বছর পর শেষটাও হলো বিশ্বকাপ ফাইনালের হার দিয়ে। 🇦...
01/09/2026

আর্জেন্টিনার জার্সিতে মেসির শুরুটা হয়েছিল ৪৭ সেকেন্ডের লাল কার্ডে, আর ২১ বছর পর শেষটাও হলো বিশ্বকাপ ফাইনালের হার দিয়ে। 🇦🇷💔

আগস্ট ১৭, ২০০৫ থেকে জুলাই ১৯, ২০২৬—
এই দীর্ঘ পথজুড়ে কত রেকর্ড, কত অর্জন, কত ট্রফি, কত স্মৃতি! 🏆

শুরুটা ছিল লাল কার্ডে,
শেষটা হলো চোখের জলে।
মাঝের গল্পটা শুধু মেসির নয়—
একটি প্রজন্মের ভালোবাসা, অপেক্ষা আর আবেগের গল্প। 🇦🇷❤️‍🩹

#আর্জেনটিনা #মেসি

আর্জেন্টিনার জার্সি থেকে অবসরের পাশাপাশি ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিওনেল...
01/09/2026

আর্জেন্টিনার জার্সি থেকে অবসরের পাশাপাশি ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিওনেল মেসি। মাঠের ভেতর থেকে সমর্থকদের কণ্ঠস্বর খুব মিস করবেন তিনি। এখন থেকে খেলোয়াড় হিসেবে নয়, বাইরে থেকে একজন সাধারণ সমর্থকের মতোই আর্জেন্টিনাকে সমর্থন করবেন মেসি।

Address

Bishakuri
South Damudya
8040

Alerts

Be the first to know and let us send you an email when Sports Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Vlogs:

Shortcuts

Share

Category