27/03/2024
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার গুঞ্জনের সময় সবার প্রথম এর বিরোধিতা করে তৎকালীন কোচ ক্রিকেট লিজেন্ড গর্ডন গ্রীনিজ। তিনি বলেন এখনই দেওয়া ঠিক হবে না, মনে হবে বড়দের সাথে ১০ বছরের বাচ্চা খেলতেছে।
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস সময়ের আগে বা পরিপক্ক হওয়ার আগেই পাওয়ার পিছনে কারণ ছিল এর দর্শক। মিনি ওয়ার্ল্ড কাপ যা বর্তমানে চ্যাম্পিয়ান্স ট্রফি, এর প্রথম আসরে বাংলাদেশের দর্শকের রেসপন্সে আইসিসি ব্যাপক খুশি ছিল। যেই দেশে ক্রিকেট এত জনপ্রিয় সেই দেশ ক্রিকেট কখনো পিছাবে না ইহাই ছিল তাদের বিশ্বাস।
২০০১ এ বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নিজেরা ১৫০+ এ অলআউট হয়ে যখন পাকিস্তানের ৫ জন সেঞ্চুরি করে তখনও জাভেদ মিয়ানদাদ বলে বাংলাদেশে ক্রিকেট প্রচুর জনপ্রিয়, এই দর্শকদের কারণেই ওরা একসময় ভাল করবে।
বাংলাদেশের ক্রিকেটারদের বোঝা উচিত দেশকে কোনো খেলায় জাতীয় পর্যায়ে রিপ্রেজেন্ট করা কোনো ফাইজলামি না। খেলায় হারজিত থাকবে, অন্যরাও জিতার জন্য খেলে কিন্তু সামর্থ্য না থাকা এক জিনিস আর দায়িত্বজ্ঞানহীন কাজ করা আরেক জিনিস।
Rahman Zico
***pic for attention
ক্রিড়া জগতের সকল আপডেট পেতে ফলো করুন