Elite Fitness

  • Home
  • Elite Fitness

Elite Fitness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elite Fitness, Personal trainer, Satkhira orgho plza, .

29/08/2026

Struggle builds character.
Don’t try to skip it.
Keep pushing, even when it gets hard.
The strongest version of you is built through the struggle. 💪🏻🔥

স্বাস্থ্যকর জীবন কোনো সাময়িক ডায়েট নয়।এটা এমন এক জীবনধারা, যেখানে ভালো খাওয়া, শরীরচর্চা আর নিজের যত্ন—সবকিছুই হয়ে ও...
28/08/2026

স্বাস্থ্যকর জীবন কোনো সাময়িক ডায়েট নয়।
এটা এমন এক জীবনধারা, যেখানে ভালো খাওয়া, শরীরচর্চা আর নিজের যত্ন—সবকিছুই হয়ে ওঠে প্রতিদিনের স্বাভাবিক অভ্যাস...।

ডায়েট শেষ হওয়ার অপেক্ষা নয়, বরং এমনভাবে বাঁচুন—যেটা আপনি সারাজীবন ধরে রাখতে পারবেন। 💪

27/08/2026

🌙 রাতের খাবারে হালকা কিন্তু পুষ্টিকর একটি সালাদ হতে পারে দারুণ পছন্দ!

চিকেন, শসা, টক দই—এই সহজ উপাদানগুলো একসাথে শরীরকে দেয় প্রোটিন, ভিটামিন, মিনারেল ও প্রয়োজনীয় পুষ্টি। চিকেন পেশি গঠনে সাহায্য করে, শসা শরীরকে হাইড্রেটেড রাখে আর টক দই হজম ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।
স্বাদে হালকা, পুষ্টিতে ভরপুর....রাতের জন্য পারফেক্ট! ✨

শুধু জিম করলেই হবে না! 💪প্রতিদিন ২–৩ ঘণ্টা জিমে সময় দিলেই ফলাফল আসবে—এমনটা নয়। সঠিক টেকনিক, সঠিক এক্সারসাইজ, সঠিক সেট-...
26/08/2026

শুধু জিম করলেই হবে না! 💪

প্রতিদিন ২–৩ ঘণ্টা জিমে সময় দিলেই ফলাফল আসবে—এমনটা নয়। সঠিক টেকনিক, সঠিক এক্সারসাইজ, সঠিক সেট-রেপ এবং সঠিক গাইডলাইন জানতে হবে।

আর জিমের পাশাপাশি ডায়েট মেইনটেন করাটাও সমান জরুরি। সারাদিন উল্টাপাল্টা খাবার খেয়ে শুধু জিম করে ওজন বা ফ্যাট কমানোর আশা করলে ফল পাওয়া কঠিন।
মনে রাখবেন—ফিটনেস মানে শুধু জিমে ঘাম ঝরানো নয়, নিজের জীবনযাত্রাকে সঠিক পথে নিয়ে আসা।

পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, ধারাবাহিক থাকুন—আপনার কাঙ্ক্ষিত পরিবর্তন আসবেই। ❤️🔥

( YOGA) এমন একটি অনুশীলন যা:শরীরকে নমনীয় ও শক্তিশালী করে।মনকে শান্ত ও একাগ্র করে।স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে।সামগ...
25/08/2026

( YOGA) এমন একটি অনুশীলন যা:

শরীরকে নমনীয় ও শক্তিশালী করে।
মনকে শান্ত ও একাগ্র করে।
স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে।
সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

মেডিটেশন করলে মন শান্ত হয়, স্ট্রেস কমে, এবং মনোযোগ বাড়ে। নিয়মিত চর্চা করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং নিজের ভিতরের অনুভূতি বোঝা সহজ হয়।
সহজভাবে শুরু করতে চাইলে প্রতিদিন ৫–১০ মিনিট চুপচাপ বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিলেই হয়।

মোটিভেশন “হঠাৎ আসে” এমন কিছু না....এটা আসলে তৈরি করতে হয়, আর ধরে রাখার জন্য ছোট ছোট অভ্যাস দরকার।
সংক্ষেপে কিছু কাজের উপায় বলি—

১. লক্ষ্য পরিষ্কার করো

২. ছোট করে শুরু করো

৩. নিজের ভালো/ খারাপ থাকার কারণটা খুঁজে বের করো

৪. রুটিন বানাও

৫. ভালো পরিবেশ রাখো

৬. ছোট সাফল্য উদযাপন করো

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা....মোটিভেশন সব সময় থাকবে না। কিন্তু তুমি যদি কাজ চালিয়ে যাও, তখনই আসল পরিবর্তন হয়।

আসসালামু আলাইকুম শুভ সকাল, সবাইকে....🌸
25/08/2026

আসসালামু আলাইকুম

শুভ সকাল, সবাইকে....🌸

🌸 ওজন কমানোর জন্য আমি যেসব অভ্যাস Follow করার চেষ্টা করি...আমি কোনো Magic Drink, Detox বা Crash Diet Follow করি না। আমি ...
23/08/2026

🌸 ওজন কমানোর জন্য আমি যেসব অভ্যাস Follow করার চেষ্টা করি...আমি কোনো Magic Drink, Detox বা Crash Diet Follow করি না। আমি বিশ্বাস করি, ওজন কমানোর জন্য শর্টকাট নয়, বরং একটি Healthy Lifestyle-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

👉 Calorie Deficit
Weight Loss-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Calorie Deficit। অর্থাৎ, শরীর যত ক্যালোরি খরচ করে তার চেয়ে কিছুটা কম ক্যালোরি খাওয়া। এতে ধীরে ধীরে শরীর জমে থাকা Fat থেকে শক্তি নিতে শুরু করে। তবে খুব কম খেয়ে নয়, শরীরের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকরভাবে Deficit তৈরি করাই সবচেয়ে ভালো।

👉 পর্যাপ্ত Protein
Weight Loss-এর সময় Protein খুবই গুরুত্বপূর্ণ। এটি Muscle ধরে রাখতে, Exercise-এর পর Recovery-তে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে। তাই আমি প্রতিদিনের খাবারে Protein রাখার চেষ্টা করি।

👉 ভালো ঘুম
অনেকেই Diet আর Exercise-এর দিকে নজর দেন, কিন্তু ঘুমকে গুরুত্ব দেন না। অথচ ভালো ঘুম ক্ষুধা নিয়ন্ত্রণ, Hormone Balance, Recovery এবং সারাদিনের Energy-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চেষ্টা করি সময়মতো ঘুমাতে এবং ঘুমানোর আগে ফোন দূরে রাখতে।

👉 প্রতিদিন কিছুটা হাঁটা
Gym যেদিন না যাওয়া হয় আমি চেষ্টা করি সেদিন ৭,০০০–১০,০০০ Step হাঁটতে। ছোট ছোট এই অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে অনেক বড় পরিবর্তন এনে দেয়।

👉 Weight Training
আমার Fitness Journey-র সবচেয়ে বড় পরিবর্তন এসেছে Weight Training-এর মাধ্যমে। এটি শুধু শরীরকে শক্তিশালী করে না, Weight Loss-এর সময় Muscle ধরে রাখতেও সাহায্য করে। তাই আমি সপ্তাহে ৩–৪ দিন Weight Training করার চেষ্টা করি।

🌸 প্রায় ২ বছর ধরে আমি এই Lifestyle Follow করার চেষ্টা করছি। এখনও শিখছি, চেষ্টা করছি এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।

মনে রাখবেন, ওজন যেমন একদিনে বাড়েনি, তেমনি একদিনে কমবেও না। ধৈর্য, নিয়মিত চেষ্টা এবং ধারাবাহিকতাই আসল।

❤️ আমার কাছে Fitness কোনো ৩০ দিনের Challenge নয়, বরং এমন একটি Lifestyle, যা আমি বছরের পর বছর ধরে Follow করতে চাই।

🤔 Weight Loss-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় Calorie Deficit। কিন্তু এটা আসলে কীভাবে কাজ করে, সেটা কি সবাই জানেন...?

যদি না জানেন, তাহলে পরের পোস্টে খুব সহজ ভাষায় Calorie Deficit নিয়ে বিস্তারিত লিখবো....ইন শা আল্লাহ।

আসসালামু আলাইকুম...শুভ সকাল....জুম্মা মোবারক 🌸
21/08/2026

আসসালামু আলাইকুম...

শুভ সকাল....জুম্মা মোবারক 🌸

Address

Satkhira Orgho Plza

9400

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 11:00
15:00 - 23:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elite Fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Gym/sports Facility?

Share