10/05/2026
আমাদের প্রিয় ABian'16 ব্যাচের বন্ধুদের নিয়ে একটি আন্তরিক পুনর্মিলনী আয়োজনের কথা জানানো যাচ্ছে।
কবি গুরুর সেই হৃদয় ছোঁয়া লাইন দিয়েই শুরু করি নাহয়,
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়....
আসলেই,
জীবন এক অদ্ভুত চলমান গল্প। কখনো সে খুব দ্রুত এগিয়ে যায়, কখনো আবার নীরবে আমাদের পিছনে ফেলে রেখে চলে যায় অনেক দূরে। সেই পথ চলতে চলতে আমরা সবাই আলাদা হয়ে গেছি। কেউ পড়াশোনার ভেতরে, কেউ চাকরির ব্যস্ততায়, কেউ আবার জীবনের অজানা সংগ্রামে।
তবুও কোথাও যেন একটা নরম টান রয়ে গেছে। যেটা আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই পুরোনো স্কুল জীবনে।
সেই সকালবেলার ঘন্টা, ক্লাসরুমের জানালা দিয়ে আসা রোদ, টিফিনের সময়কার ভাগাভাগি হাসি, আর অকারণ গল্প। সবকিছু আজও যেন খুব জীবন্ত। মনে হয়, সেদিনগুলো আসলে হারিয়ে যায়নি, শুধু সময়ের ভেতরে একটু আড়াল হয়ে আছে।
এই পুনর্মিলনী কোনো বড় আড়ম্বর নয়, এ শুধু একবার সবাইকে আবার কাছাকাছি আনার চেষ্টা। পুরোনো মুখগুলোকে আবার দেখা, কিছু পুরোনো কথা বলা, আর মনে করিয়ে দেওয়া আমরা একসময় একসাথে ছিলাম, একটাই গল্পের অংশ ছিলাম।
তাই তোমাকে আন্তরিকভাবে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
#বিঃদ্রঃ
১) অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের কমেন্ট এ দেয়া ফর্মটি পূরণ করো।
২)রেজিষ্ট্রেশন মেথড
রেজিষ্ট্রেশন এর জন্য গুগল ফর্ম পূরণ বাধ্যতা মূলক।
Payment Method:
Omit
01783914499(bKash/Nagod/Rocket)
Md. Wahidur Rahaman Omit
Islami Bank (Student Account)
A/C: 20502646700330200
Branch : Rohanpur
Md Minhazul Islam
01744641456