Daily Sports

Daily Sports প্রতিদিনের স্পোর্টস, প্রতিটি মুহূর্তের অনুপ্রেরণা।

কদলপুর সুপার স্টার (KPSS) কর্তৃক আয়োজিত৯ম জমকালো দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছ...
04/01/2026

কদলপুর সুপার স্টার (KPSS) কর্তৃক আয়োজিত
৯ম জমকালো দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬
ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছে এক অনবদ্য ও রোমাঞ্চকর আয়োজন।
এই মর্যাদাপূর্ণ আসরের
চ্যাম্পিয়ন: রুল ব্রেকার, হাটহাজারী
দৃঢ় আত্মবিশ্বাস, কৌশলী ক্রিকেট ও দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা নিজেদের করে নিয়েছে। অসাধারণ খেলায় দর্শকদের মুগ্ধ করার জন্য জানাই আন্তরিক অভিনন্দন।
এছাড়া
রানার্স-আপ: সাউথ রাউজান ওয়ারিয়র্স
দুর্দান্ত লড়াই, শৃঙ্খলাপূর্ণ দলীয় প্রচেষ্টা ও নান্দনিক ক্রিকেট উপহার দিয়ে টুর্নামেন্টকে করেছে আরও আকর্ষণীয়। আপনাদের প্রতিও রইল গভীর শুভেচ্ছা ও অভিনন্দন।
ক্রিকেটের এই সুন্দর উৎসব সফলভাবে আয়োজন করার জন্য কদলপুর সুপার স্টার (KPSS) পরিবারকে জানাই বিশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা।
আগামীতেও এমন আরও জমজমাট টুর্নামেন্টের প্রত্যাশায়।

কাগতিয়া মাইজপাড়া হুজুরের বাড়ির প্রথম বারের মতো আয়োজিত রাত্রিকালীন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ ক্রিকেটপ্রেমীদের...
30/12/2025

কাগতিয়া মাইজপাড়া হুজুরের বাড়ির প্রথম বারের মতো আয়োজিত রাত্রিকালীন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫

ক্রিকেটপ্রেমীদের জন্য উপহার দিয়েছে এক স্মরণীয় ও রোমাঞ্চকর রাত। আলো–ছায়ার মেলবন্ধনে এই ব্যতিক্রমী আসরটি এলাকাবাসীর মাঝে সৃষ্টি করে ব্যাপক উন্মাদনা।
এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে — কদলপুর সুপার স্টার
রানার্স আপ হিসেবে কৃতিত্ব দেখিয়েছে — ট্রফি ফাইটার্স

দুই দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স ও খেলোয়াড়সুলভ মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে।
এই সফল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল আয়োজক, পৃষ্ঠপোষক ও সহযোগীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন

হযরত শেখ ওয়ালী শাহ (রহঃ) ৩য় তম দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫—রোমাঞ্চকর লড়াই ও দর্শকপ্রিয় পারফরম্যান্সের ম...
27/12/2025

হযরত শেখ ওয়ালী শাহ (রহঃ) ৩য় তম দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫—
রোমাঞ্চকর লড়াই ও দর্শকপ্রিয় পারফরম্যান্সের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিটাগং কিংস
এবং সাহসী ও প্রশংসনীয় খেলায় রানার্স আপ হয়েছে ট্রফি ফাইটার্স।

মোঃ জাবেদ আলম ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবান্ধব এক নিষ্কলুষ তরুণ। তাঁর শোকে রাউজানসহ আশপাশের কয়েকটি উপজেলার ক্রীড়াঙ্গনে ...
25/12/2025

মোঃ জাবেদ আলম ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবান্ধব এক নিষ্কলুষ তরুণ। তাঁর শোকে রাউজানসহ আশপাশের কয়েকটি উপজেলার ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ডেইলি স্পোর্টসের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল হলদিয়া আদর্শ স্কুলের স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে। নিজ বিদ্যালয়ের খেলাগুলো আমাদের পেজের মাধ্যমে সম্প্রচার করার জন্য তিনিই সর্বপ্রথম আন্তরিকভাবে যোগাযোগ করেছিলেন—যা তাঁর ক্রীড়ার প্রতি ভালোবাসার এক উজ্জ্বল প্রমাণ।

পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

রাউজানের ঐতিহ্যবাহী সংগঠন ফ্রেন্ডশীপ ইউনিট ক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২য় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট–...
17/12/2025

রাউজানের ঐতিহ্যবাহী সংগঠন ফ্রেন্ডশীপ ইউনিট ক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২য় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এ
চ্যাম্পিয়ন: ট্রফি ফাইটার্স
রানার্সআপ: কদলপুর সুপার স্টার

এই সাফল্যের জন্য দুই দলকেই ডেইলি স্পোর্টস-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামী দিনগুলোতে খেলাধুলার এই ধারাবাহিকতা আরও এগিয়ে যাক—এই কামনা।

15/12/2025

প্লেয়ার টিকে চিনে থাকলে ম্যানশন দিন।

নিঃসন্দেহে একজন দুর্দান্ত ওপেনার ও ক্লাসিকাল ব্যাটসম্যান।
তার ব্যাটিংয়ে রয়েছে পরিমিত ধৈর্য, নিখুঁত টাইমিং ও ধারাবাহিকতা।
Daily Sports–এর পক্ষ থেকে তার জন্য রইল আন্তরিক শুভকামনা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা

আগামী ২রা জানুয়ারী ২০২৬ইং,প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কদলপুর সুপার স্টার(KPSS)কর্তৃক আয়োজিত ৯ম দিবারাত্রি...
15/12/2025

আগামী ২রা জানুয়ারী ২০২৬ইং,প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কদলপুর সুপার স্টার(KPSS)কর্তৃক আয়োজিত ৯ম দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ইং।
উক্ত খেলায় ১৬টা টিম অংশগ্রহণ করতে পারবে।
খেলা একদিনে সমাপ্ত করা হবে।
চ্যাম্পিয়ন=ট্রফি+প্রাইজমানি-২০,০০০ টাকা
রানারআপ =ট্রফি+প্রাইজমানি-১০,০০০ টাকা।
এছাড়াও টুর্নামেন্ট জুড়ে রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।

21/11/2025

সাপ মিলন V/S বেজি নোমান
দু’জনের মুখোমুখি লড়াই—
দেখে নিন, প্রতিপক্ষের বিপক্ষে তারা কেমন পারফরম্যান্স উপহার দেন।

নোমান নিঃসন্দেহে একজন নান্দনিক বোলার।
তার জুলিতে রয়েছে দুসরা, গুগলি, ক্যারামসহ নানা ধরনের সূক্ষ্ম ভ্যারিয়েশন,
যা মুহূর্তেই ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে সক্ষম।

অন্যদিকে মিলন,
যার ব্যাটিংয়ে আছে ধার, আছে স্থিরতা—
সময়মতো ছোবল দিলে পুরো ব্যাটিংটাই নিয়ন্ত্রণে এনে নিতে পারেন।

15/11/2025

মিরপুরিয়ানদের টপ-বলার রুবেল — দলের আসল বোলিং ইঞ্জিন!
পুরো ম্যাচজুড়ে বোলিংয়ের নিয়ন্ত্রণটা যেন তার হাতেই বন্দী।
অফ ব্রেক, লেগ ব্রেক, গুগলি, দোসরা—প্রতিটা বলেই আলাদা আগ্রাসন, আলাদা ধাঁধাঁ।

বিপক্ষ ব্যাটাররা শুধু বল দেখছে, বুঝে ওঠার আগেই স্টাম্প উড়ে যাচ্ছে!
একাই যেন প্রতিপক্ষ টিমকে গুঁড়িয়ে দিল রুবেল।
এই কারণেই তাকে বলা হয় মিরপুরিয়ানদের বোলিং পাওয়ারহাউস!





14/11/2025

মিরপুরিয়ানদের বাঘা বাঘা বোলারদের সামনে যেখানে সবাই হিমশিম খায়,
সেখানেই চিটাগং কিংসের ফাহিম একাই দাঁড়িয়ে লড়ে গেছেন—
মানেই সত্যিকারের কিং-সাইজ পারফরম্যান্স! 🔥💥

13/11/2025

হামজা চৌধুরীর অসাধারণ গোল! ⚽🔥
বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে যেন এক মুহূর্তে মাঠ জমে উঠল —
দারুণ নিখুঁত ফিনিশ, এক কথায় মাস্টারক্লাস!









Address

Raozan
Raozan
4341

Telephone

+8801646164004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Sports:

Share

Category