দুলাল মোড় স্পোর্টিং ক্লাব

দুলাল মোড় স্পোর্টিং ক্লাব ধৈর্য, সাহসিকতার, বিচক্ষণতা, ত্যাগ কুরবানী ও সর্বোপরি আল্লাহ উপর (তাওয়াক্কুল) ভরসা

সংবিধান

নাম
ধারা-১ এই ক্লাবের নাম''দুলাল মোড় স্পোটিং ক্লাব'

লক্ষ্য ও উদ্দেশ্য
ধারা-২ এই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ধৈর্য,সাহসিকতা,বিচক্ষনতা,ত্যাগ, কুরবানী,ও সর্বোপরি আল্লাহর উপর ভরসা।

কর্মসূচি
ধারা-৩ এই ক্লাবের কর্মসূচি:
এক: সমাজ কল্যাণ মূলক কাজে অংশগ্ৰহন।
দুই: ছাত্রসমাজের প্রকৃত সমস্যা সমাধানের অগ্ৰনী ভূমিকা পালন।
তিন: বিভিন্ন

টুর্নামেন্টের আয়োজন।
চার: বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ ।
পাঁচ: বৃক্ষভোপন ।
ছয়: রক্ত দান।

সদস্য
ধারা-৪ যদি কোন শিক্ষার্থী ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করেন,এই ক্লাবের কর্মসূচি ও কর্মপদ্ধতির সাথে সচেতন ভাবে এক মত হন এবং ক্লাবের সামগ্রীক তৎপরতায় পূর্ণভাবে সহায়তা করতে প্রতিশ্রুতি দেন, তাহলে তিনি এই ক্লাবের সদস্য হতে পারবেন।

ধারা-৫ কোন সদস্য যদি সংবিধানের ৪ নম্বর ধারায় বর্ণিত বিষয়সূমহ আংশিক বা পূর্ণভাবে লঙ্ঘন করেন, তাহলে কার্যকারি পরিষদ কর্তৃক গৃহীত নির্ধারিত পন্থায় তার সদস্য পদ বাতিল করা হবে।

ধারা-৬ যদি কোন সদস্য তার সদস্যপদ বাতিল দিতে চান তাহলে তাকে সভাপতির নিকট পদ ত্যাগ প্রত্র পেশ করতে হবে। সভাপতি তার পদ ত্যাগ পাওয়ার সাথে সাথে তার সদস্যপদ মূলতবি হয়ে যাবে এবং সভাপতির অনুমোদনের পর পরই তার সদস্যপদ বাতিল হয়ে যাবে।

ধারা:৭ এই ক্লাবের সভাপতি ও সেক্রেটারিয়েট ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য নির্বাচিত হবেন।

ধারা-৮ ক্লাবের সভাপতির দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই ক্লাবের মূল উদ্দেশ্য হাসিল, পরিচালনা, কর্মসূচি বাস্তবায়ন এবং ক্লাবের শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সংরক্ষণ।

ধারা:৯ ক্লাবের সভাপতি সবসময় কার্যকরী পরিষদের পরামর্শ অনুসারে কাজ করবেন।
অন্যান্য স্তর
ধারা:১০ প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী সভাপতি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে সংগঠনের অন্যান্য স্তর উদ্ভাবন ওপ্রশাসন পদ্বতি নির্ধারণ করতে পারবেন।

নির্বাচন

ধারা-১১ এই ক্লাবের সভাপতি বা কার্যকারী পরিষদের সদস্য বা অন্য কোন দায়িত্বশীল ব্যাক্তি করা কালে ব্যাক্তির শৃঙ্খলাবিধানের যোগ্যতা, মানসিক ভারসাম্য,আমানতদারি, এবং পদের প্রতি লোভহিনতার দিকে অব্যশ্যই নজর রাখতে হবে।

অর্থ-ব্যবস্থা
ধারা-১২ ক্লাবের প্রত্যেক স্তরে সঞ্চয় থাকবে শুভাকাঙ্ক্ষীদের দান, ক্লাবের প্রকাশনীর মুনাফা আয়ের উৎস।

পদচ্যুতি
ধারা-১৩ ক্লাবের সভাপতি যদি স্বেচ্ছায় শরীয়তের স্পষ্ট বিধান লঙ্ঘন করেন অথবা তার কার্যক্রমে ক্লাবের ক্ষতি হবার আশঙ্কা দেখা দেয় তাহলে তাকে পদচ্যুত করা যাবে।

বিবিধ
ধারা-১৪ মাস থেকে এ ক্লাবের সাংগঠনিক বছর শুরু হবে।

আমাদের স্লোগান: ক্লাব সম্প্রসারণ ক্লাবভিক্তিক পরিকল্পনা বাস্তবায়ন।

আমাদের ভিশন : সৎদক্ষ নেতৃত্ব ও কর্মী বাহিনী গঠন।

18/02/2026

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই পবিত্র মাহে রমজান বয়ে আনুক সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, এবং আল্লাহর অসীম রহমত।

17/02/2026
16/02/2026

প্রতিহিংসার রাজনীতি সমাজে শান্তি নয়, বরং বিভাজন ও হিংসা সৃষ্টি করে।”

16/11/2025
নৌকা ভ্রমণ ২০২৩আয়োজনে দুলাল মোড় স্পোর্টিং ক্লাব😎
24/08/2023

নৌকা ভ্রমণ ২০২৩

আয়োজনে দুলাল মোড় স্পোর্টিং ক্লাব😎

হেনা ফাউন্ডেশন কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচে [দুলাল মোড় স্পোর্টিং ক্লাব বনাম রাজিবপুর মডেল প্রেস ক্লাব] (৪-৪) গোলে ম্যাচের...
23/08/2023

হেনা ফাউন্ডেশন কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচে [দুলাল মোড় স্পোর্টিং ক্লাব বনাম রাজিবপুর মডেল প্রেস ক্লাব] (৪-৪) গোলে ম্যাচের সমতা 💗⚽
ফলাফল ম্যাচ ড্র

ফুটবল খেলা, ফুটবল খেলা ⚽🏆আগামী  মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুলাল মোড় স্পোর্টিং ক্লাব vs রাজিবপুর মডেল প্রেসক্লাবস্থান...
20/08/2023

ফুটবল খেলা, ফুটবল খেলা ⚽🏆
আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে
দুলাল মোড় স্পোর্টিং ক্লাব vs রাজিবপুর মডেল প্রেসক্লাব

স্থানঃ রাজিবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম।


খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে Rajibpur News ফেসবুক পেইজে

রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে দুলাল মোড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন।রাজিব...
27/09/2022

রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে দুলাল মোড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন।

রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী।

উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, অ্যাডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এডভোকেট সফুরা বেগম, সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম ৪ আসনের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
মোঃ জাকির হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সঞ্চলনায় ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম।

সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন

❤️অভিনন্দন ❤️আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির ছক্কু নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,রাজিবপুর উপজেলা ,কুড়িগ্রাম।ক...
27/09/2022

❤️অভিনন্দন ❤️
আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির ছক্কু
নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,রাজিবপুর উপজেলা ,কুড়িগ্রাম।
কোদালকাটির গর্ব, মাটি ও মানুষের নেতা।

প্রেস বিজ্ঞপ্তি
26/09/2022

প্রেস বিজ্ঞপ্তি

14/09/2022

এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায়
অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইলো
আন্তরিক দোয়া ও শুভকামনা

Address

Rangpur
দুলালমোড়নবীনস্পোর্টিংক্লাব HTTPS://MAPS.APP.GOO.GL/AAMTK6J14OE9SUXH7

Telephone

+8801814617322

Website

Alerts

Be the first to know and let us send you an email when দুলাল মোড় স্পোর্টিং ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুলাল মোড় স্পোর্টিং ক্লাব:

Shortcuts

Share