13/06/2026
🥴🥴🥴🥴
নোয়াখালীতে স্যামসাং চার্জার কিনতে গিয়ে ক্রেতা পেলেন শামসুদ্দিনের চার্জার ! এটা কি অভিনব কোনো প্রতারণা? নাকি টেকি জগতে নতুন কোনো বিস্ময়?
জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্যামসাংয়ের সাথে পাল্লা দিয়ে লড়ছে নোয়াখালীর একটি টেক প্রতিষ্ঠান শামসুদ্দিন ! সম্প্রতি একটি বাজার জরীপে দেখা গেছে, ঢাকা শহরের শামসুদ্দিন ব্রান্ডের বেশীরভাগ চার্জার, হেডফোন ও পাওয়ারব্যাংকই আসছে শামসুদ্দিন থেকে। নাম দেখতে কিছুটা একই রকম হওয়ায় কাস্টমাররাও বিভ্রান্তিতে পরছেন। আর এভাবেই টেক জগতে নিজেদের পদচারণা ও অবস্থান মজবুত করে নিচ্ছেন মেড ইন নোয়াখালীর এই সংস্থাটি।
প্রতিষ্ঠানের মালিক শামসুদ্দিন বাশার বলছেন, তারা মোটেও প্রতারণা করেননি। বরং কাস্টমার নাম ভালোমত না পড়ে পণ্য কিনে। এটা কাস্টমারের দোষ। দেশে পড়ালেখার মান ভালো হলেই এধরণের সমস্যা কমে যাবে বলে শামসুদ্দিনের ধারণা।